বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ | Thursday, 18 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
স্কুলভিত্তিক পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নারায়ণগঞ্জে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন সোনারগাঁয়ে শপিং মলে অগ্নিকাণ্ড: ২০ লাখ টাকার ক্ষতির আশঙ্কা নারায়ণগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় অটোরিকশা চালক নিহত বর্ষার শুরুতেই নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধের আগাম প্রস্তুতি, মাঠপর্যায়ে কঠোর নাসিক কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামায়াতের কর্মী সম্মেলনের ব্যাপক প্রস্তুতি, ১৯ জুন আসছেন ডা. শফিকুর রহমান নাসিক নির্বাচনে মেয়র পদে লড়বে খেলাফত মজলিস, প্রার্থী হিসেবে সিরাজুল মামুনের নাম প্রস্তাব সাংবাদিক তানভীর হোসেনের মাতার ইন্তেকাল, এনজেইউ-এর দোয়া মাহফিল সোনারগাঁয়ে মেঘনায় গোসলে নেমে একে স্কুলের ২ শিক্ষার্থীর মৃত্যু ​ভূমি ব্যবস্থার অটোমেশন: নারায়ণগঞ্জে ডাটা এন্ট্রি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
সোনারগাঁয়ে শপিং মলে অগ্নিকাণ্ড: ২০ লাখ টাকার ক্ষতির আশঙ্কা
নগরের বাইরে

সোনারগাঁয়ে শপিং মলে অগ্নিকাণ্ড: ২০ লাখ টাকার ক্ষতির আশঙ্কা

শেয়ার করুন:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকালে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থিত 'আল মদিনা শপিং মল'-এ এই আগুন লাগে।

​ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঘটনার পরপরই খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কর্মীদের প্রায় এক ঘণ্টার আপ্রাণ চেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক ধারণামতে, এই অগ্নিকাণ্ডে শপিং মলটির প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

​সোনারগাঁ ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা জাহিদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোগরাপাড়া চৌরাস্তার আল মদিনা শপিং মলের আন্ডারগ্রাউন্ডে থাকা বৈদ্যুতিক বোর্ডে প্রথম আগুনের সূত্রপাত হয়।

​তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের কোনো বড় দুর্ঘটনা বা হতাহতের খবর পাওয়া যায়নি।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

নারায়ণগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় অটোরিকশা চালক নিহত

নারায়ণগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় অটোরিকশা চালক নিহত

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
সোনারগাঁয়ে মেঘনায় গোসলে নেমে একে স্কুলের ২ শিক্ষার্থীর মৃত্যু

সোনারগাঁয়ে মেঘনায় গোসলে নেমে একে স্কুলের ২ শিক্ষার্থীর মৃত্যু

বুধবার, ১৭ জুন ২০২৬
১৮ দিন পাম্প বিকল: সুপেয় পানির অপেক্ষায় ফতুল্লার ৫০ হাজার মানুষ

১৮ দিন পাম্প বিকল: সুপেয় পানির অপেক্ষায় ফতুল্লার ৫০ হাজার মানুষ

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
বেনজীরের ঘনিষ্ঠতার অভিযোগে আলোচনায় রূপগঞ্জের আন্ডা রফিক,সামনে আসছে নানা অনিয়মের তথ্য

বেনজীরের ঘনিষ্ঠতার অভিযোগে আলোচনায় রূপগঞ্জের আন্ডা রফিক,সামনে আসছে নানা অনিয়মের তথ্য

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
​পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা নিয়ে বিতর্ক: দুই পক্ষের পরস্পরবিরোধী বক্তব্য, কাজ স্থগিত

​পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা নিয়ে বিতর্ক: দুই পক্ষের পরস্পরবিরোধী বক্তব্য, কাজ স্থগিত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
বন্দরে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ: একই পরিবারের ৩ জনের মৃত্যু, সংকটে আরও ২

বন্দরে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ: একই পরিবারের ৩ জনের মৃত্যু, সংকটে আরও ২

সোমবার, ১৫ জুন ২০২৬