বুধবার, ১৭ জুন ২০২৬ | Wednesday, 17 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
বর্ষার শুরুতেই নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধের আগাম প্রস্তুতি, মাঠপর্যায়ে কঠোর নাসিক কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামায়াতের কর্মী সম্মেলনের ব্যাপক প্রস্তুতি, ১৯ জুন আসছেন ডা. শফিকুর রহমান নাসিক নির্বাচনে মেয়র পদে লড়বে খেলাফত মজলিস, প্রার্থী হিসেবে সিরাজুল মামুনের নাম প্রস্তাব সাংবাদিক তানভীর হোসেনের মাতার ইন্তেকাল, এনজেইউ-এর দোয়া মাহফিল সোনারগাঁয়ে মেঘনায় গোসলে নেমে একে স্কুলের ২ শিক্ষার্থীর মৃত্যু ​ভূমি ব্যবস্থার অটোমেশন: নারায়ণগঞ্জে ডাটা এন্ট্রি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জকে মেগাসিটি করতে চায়না হারবারের বড় বিনিয়োগ ও কারিগরি সহায়তার আগ্রহ নিউজ নারায়ণগঞ্জ-এর তানভীরের মায়ের ইন্তেকালে চেম্বার অব কমার্স পরিচালক গোলাম সারোয়ার সাঈদের গভীর শোক ১৮ দিন পাম্প বিকল: সুপেয় পানির অপেক্ষায় ফতুল্লার ৫০ হাজার মানুষ বেনজীরের ঘনিষ্ঠতার অভিযোগে আলোচনায় রূপগঞ্জের আন্ডা রফিক,সামনে আসছে নানা অনিয়মের তথ্য
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
সাংবাদিক তানভীর হোসেনের মাতার ইন্তেকাল, এনজেইউ-এর দোয়া মাহফিল
মহানগর

সাংবাদিক তানভীর হোসেনের মাতার ইন্তেকাল, এনজেইউ-এর দোয়া মাহফিল

শেয়ার করুন:

অনলাইন নিউজ পোর্টাল ‘নিউজ নারায়ণগঞ্জ’-এর নির্বাহী সম্পাদক সাংবাদিক তানভীর হোসেনের মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি (এনজেইউ)। মরহুমার রুহের মাগফিরাত কামনায় সংগঠনের উদ্যোগে এক বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

​পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকার ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তাঁর মৃত্যুর সংবাদে নারায়ণগঞ্জের সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে আসে।

​গতকাল বুধবার (১৭ জুন) মরহুমার মরদেহ কিশোরগঞ্জ জেলায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

​এদিকে মরহুমার রুহের মাগফিরাত, অসুস্থদের সুস্থতা এবং সকল জীবিত ও মৃত ব্যক্তিদের কল্যাণে বুধবার বাদ এশা নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির কার্যালয়ে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

​দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সভাপতি মো. শফিকুল ইসলাম আরজু, সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, সিনিয়র সহ-সভাপতি কাজী আনিসুল হক হীরা, সহ-সভাপতি মো. আসলাম মিয়া, সাংগঠনিক সম্পাদক এম আর হায়দার রানা, পরিবেশ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. শাহ আলম, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো. মোজাম্মেল হোসেন লিটন, কার্যকরী সদস্য সেকান্দার মাস্টার এবং ওয়ারদে রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

​এছাড়াও মরহুমার প্রতি শ্রদ্ধা জানিয়ে দোয়া মাহফিলে শরিক হন রুদ্র বার্তা পত্রিকার সম্পাদক মো. শাহ আলম তালুকদার, সাপ্তাহিক প্রতিনিয়ত পত্রিকার সম্পাদক খন্দকার মাসুদুর রহমান দিপু, দৈনিক যায়যায়দিনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মো. জসিম উদ্দিন এবং বর্তমান নিউজের নগর সম্পাদক দেলোয়ার প্রধান উজ্জ্বল।

​বিশেষ এই দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মো. মেহেদী হাসান। মোনাজাতে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে জান্নাতুল ফেরদৌস প্রার্থনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

বর্ষার শুরুতেই নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধের আগাম প্রস্তুতি, মাঠপর্যায়ে কঠোর নাসিক

বর্ষার শুরুতেই নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধের আগাম প্রস্তুতি, মাঠপর্যায়ে কঠোর নাসিক

বুধবার, ১৭ জুন ২০২৬
কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামায়াতের কর্মী সম্মেলনের ব্যাপক প্রস্তুতি, ১৯ জুন আসছেন ডা. শফিকুর রহমান

কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামায়াতের কর্মী সম্মেলনের ব্যাপক প্রস্তুতি, ১৯ জুন আসছেন ডা. শফিকুর রহমান

বুধবার, ১৭ জুন ২০২৬
নাসিক নির্বাচনে মেয়র পদে লড়বে খেলাফত মজলিস, প্রার্থী হিসেবে সিরাজুল মামুনের নাম প্রস্তাব

নাসিক নির্বাচনে মেয়র পদে লড়বে খেলাফত মজলিস, প্রার্থী হিসেবে সিরাজুল মামুনের নাম প্রস্তাব

বুধবার, ১৭ জুন ২০২৬
​ভূমি ব্যবস্থার অটোমেশন: নারায়ণগঞ্জে ডাটা এন্ট্রি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

​ভূমি ব্যবস্থার অটোমেশন: নারায়ণগঞ্জে ডাটা এন্ট্রি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বুধবার, ১৭ জুন ২০২৬
নারায়ণগঞ্জকে মেগাসিটি করতে চায়না হারবারের বড় বিনিয়োগ ও কারিগরি সহায়তার আগ্রহ

নারায়ণগঞ্জকে মেগাসিটি করতে চায়না হারবারের বড় বিনিয়োগ ও কারিগরি সহায়তার আগ্রহ

বুধবার, ১৭ জুন ২০২৬
নিউজ নারায়ণগঞ্জ-এর তানভীরের মায়ের ইন্তেকালে চেম্বার অব কমার্স পরিচালক গোলাম সারোয়ার সাঈদের গভীর শোক

নিউজ নারায়ণগঞ্জ-এর তানভীরের মায়ের ইন্তেকালে চেম্বার অব কমার্স পরিচালক গোলাম সারোয়ার সাঈদের গভীর শোক

বুধবার, ১৭ জুন ২০২৬