নারায়ণগঞ্জে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের নারায়ণগঞ্জ আগমন উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ জুন) নারায়ণগঞ্জ প্রেসক্লাব হলরুমে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের উদ্যোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আগামীকাল ১৯ জুন নারায়ণগঞ্জে দলটির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা মো: আবদুল জব্বার। সভাপতির বক্তব্যে তিনি দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
মাওলানা মো: আবদুল জব্বার বলেন, "আমরা এমন একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ প্রত্যাশা করেছিলাম, যেখানে জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত হবে, অর্থনৈতিক সংকট মোকাবিলা করা সম্ভব হবে এবং সমাজ মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত থাকবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য জনগণের সেই প্রত্যাশা আজও পূরণ হয়নি। বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের মৌলিক চাহিদা ও প্রত্যাশার যথাযথ প্রতিফলন দেখা যাচ্ছে না।"
তিনি আরও অভিযোগ করেন যে, ঐতিহাসিক ‘জুলাই সনদ’ বাস্তবায়নের ক্ষেত্রেও জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। তবে জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি উল্লেখ করেন।
মহানগরী আমীর জানান, আগামীকালকের কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের সম্মানিত বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি দেশের চলমান জাতীয় ও আন্তর্জাতিক পরিস্থিতি, জনগণের প্রত্যাশা, আগামী দিনের করণীয় এবং একটি ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন