শুক্রবার, ১৯ জুন ২০২৬ | Friday, 19 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
নারায়ণগঞ্জে আসামি ধরতে গিয়ে মারধরের শিকার ডিবি পুলিশের ৩ সদস্য স্কুলভিত্তিক পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নারায়ণগঞ্জে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন সোনারগাঁয়ে শপিং মলে অগ্নিকাণ্ড: ২০ লাখ টাকার ক্ষতির আশঙ্কা নারায়ণগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় অটোরিকশা চালক নিহত বর্ষার শুরুতেই নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধের আগাম প্রস্তুতি, মাঠপর্যায়ে কঠোর নাসিক কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামায়াতের কর্মী সম্মেলনের ব্যাপক প্রস্তুতি, ১৯ জুন আসছেন ডা. শফিকুর রহমান নাসিক নির্বাচনে মেয়র পদে লড়বে খেলাফত মজলিস, প্রার্থী হিসেবে সিরাজুল মামুনের নাম প্রস্তাব সাংবাদিক তানভীর হোসেনের মাতার ইন্তেকাল, এনজেইউ-এর দোয়া মাহফিল সোনারগাঁয়ে মেঘনায় গোসলে নেমে একে স্কুলের ২ শিক্ষার্থীর মৃত্যু
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
স্কুলভিত্তিক পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন
মহানগর

স্কুলভিত্তিক পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন

শেয়ার করুন:

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করতে স্কুলভিত্তিক পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে। ‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, ডেঙ্গুমুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

​জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমন্ত্রিত অতিথিরা বক্তব্য প্রদান করেন।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ডেঙ্গু প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। বাড়ি-ঘর ও আঙিনার কোথাও যাতে পানি জমে না থাকে সেদিকে কঠোর নজরদারি রাখতে হবে। জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার পাশাপাশি পরিবারের সদস্যদেরও এ বিষয়ে সচেতন করতে হবে।

​তিনি আরও বলেন:

​"মশারির ব্যবহার নিশ্চিত করতে হবে এবং ডেঙ্গুবাহী মশার কামড় থেকে বাঁচতে যতটা সম্ভব ফুলহাতা পোশাক পরতে হবে। ডাবের খোসা, টব বা বিভিন্ন পাত্রে জমে থাকা পানিতে অল্প সময়েই মশার লার্ভা জন্ম নিতে পারে। তাই বাসাবাড়ির আশপাশ সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।"


​শিক্ষার্থীদের দায়িত্ববোধের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, শ্রেণিকক্ষ ও বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার রাখা প্রত্যেকের দায়িত্ব। নিজের কাজ নিজে করতে শেখা গর্বের বিষয়। একই সাথে তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠারও আহ্বান জানান।

​বক্তব্য শেষে নাসিক প্রশাসক শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। পরবর্তীতে তিনি বিদ্যালয়ের লাইব্রেরি ও ছাদবাগান পরিদর্শন করেন।

​এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মোহাম্মদ মাহমুদুল হাসান ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর কুতুবুল আলম।

​এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মাহমুদুল ইসলাম মাসুদ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

নারায়ণগঞ্জে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
বর্ষার শুরুতেই নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধের আগাম প্রস্তুতি, মাঠপর্যায়ে কঠোর নাসিক

বর্ষার শুরুতেই নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধের আগাম প্রস্তুতি, মাঠপর্যায়ে কঠোর নাসিক

বুধবার, ১৭ জুন ২০২৬
কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামায়াতের কর্মী সম্মেলনের ব্যাপক প্রস্তুতি, ১৯ জুন আসছেন ডা. শফিকুর রহমান

কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামায়াতের কর্মী সম্মেলনের ব্যাপক প্রস্তুতি, ১৯ জুন আসছেন ডা. শফিকুর রহমান

বুধবার, ১৭ জুন ২০২৬
নাসিক নির্বাচনে মেয়র পদে লড়বে খেলাফত মজলিস, প্রার্থী হিসেবে সিরাজুল মামুনের নাম প্রস্তাব

নাসিক নির্বাচনে মেয়র পদে লড়বে খেলাফত মজলিস, প্রার্থী হিসেবে সিরাজুল মামুনের নাম প্রস্তাব

বুধবার, ১৭ জুন ২০২৬
সাংবাদিক তানভীর হোসেনের মাতার ইন্তেকাল, এনজেইউ-এর দোয়া মাহফিল

সাংবাদিক তানভীর হোসেনের মাতার ইন্তেকাল, এনজেইউ-এর দোয়া মাহফিল

বুধবার, ১৭ জুন ২০২৬
​ভূমি ব্যবস্থার অটোমেশন: নারায়ণগঞ্জে ডাটা এন্ট্রি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

​ভূমি ব্যবস্থার অটোমেশন: নারায়ণগঞ্জে ডাটা এন্ট্রি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বুধবার, ১৭ জুন ২০২৬