বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ | Thursday, 18 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
নারায়ণগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় অটোরিকশা চালক নিহত বর্ষার শুরুতেই নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধের আগাম প্রস্তুতি, মাঠপর্যায়ে কঠোর নাসিক কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামায়াতের কর্মী সম্মেলনের ব্যাপক প্রস্তুতি, ১৯ জুন আসছেন ডা. শফিকুর রহমান নাসিক নির্বাচনে মেয়র পদে লড়বে খেলাফত মজলিস, প্রার্থী হিসেবে সিরাজুল মামুনের নাম প্রস্তাব সাংবাদিক তানভীর হোসেনের মাতার ইন্তেকাল, এনজেইউ-এর দোয়া মাহফিল সোনারগাঁয়ে মেঘনায় গোসলে নেমে একে স্কুলের ২ শিক্ষার্থীর মৃত্যু ​ভূমি ব্যবস্থার অটোমেশন: নারায়ণগঞ্জে ডাটা এন্ট্রি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জকে মেগাসিটি করতে চায়না হারবারের বড় বিনিয়োগ ও কারিগরি সহায়তার আগ্রহ নিউজ নারায়ণগঞ্জ-এর তানভীরের মায়ের ইন্তেকালে চেম্বার অব কমার্স পরিচালক গোলাম সারোয়ার সাঈদের গভীর শোক ১৮ দিন পাম্প বিকল: সুপেয় পানির অপেক্ষায় ফতুল্লার ৫০ হাজার মানুষ
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
নারায়ণগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় অটোরিকশা চালক নিহত
নগরের বাইরে

নারায়ণগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় অটোরিকশা চালক নিহত

শেয়ার করুন:

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কেওঢালা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোঃ মনির হোসেন (৫২) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। আজ বুধবার (১৭ জুন) বিকেলে এই দুর্ঘটনাটি ঘটে।

​নিহত মনির হোসেন বন্দর থানার নয়ামাটি এলাকার মৃত হাজী আমার ব্যাপারীর ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনের কেওঢালা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে একটি অজ্ঞাতনামা দ্রুতগামী গাড়ি মুখোমুখি ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক মনির হোসেনের মৃত্যু হয়।

​ঘটনার খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ নিহতের মরদেহ হেফাজতে নিয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। পরবর্তীতে পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের নিকট হস্তান্তর করা হয়।

​দুর্ঘটনার শিকার অটোরিকশাটি পুলিশ রেকার করে ডাম্পিংয়ে নিয়ে এসেছে। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

​কাঁচপুর হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পরপরই ঘাতক গাড়িটি নিয়ে চালক দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে অজ্ঞাতনামা গাড়ি ও চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। এই বিষয়ে থানায় একটি মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

সোনারগাঁয়ে মেঘনায় গোসলে নেমে একে স্কুলের ২ শিক্ষার্থীর মৃত্যু

সোনারগাঁয়ে মেঘনায় গোসলে নেমে একে স্কুলের ২ শিক্ষার্থীর মৃত্যু

বুধবার, ১৭ জুন ২০২৬
১৮ দিন পাম্প বিকল: সুপেয় পানির অপেক্ষায় ফতুল্লার ৫০ হাজার মানুষ

১৮ দিন পাম্প বিকল: সুপেয় পানির অপেক্ষায় ফতুল্লার ৫০ হাজার মানুষ

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
বেনজীরের ঘনিষ্ঠতার অভিযোগে আলোচনায় রূপগঞ্জের আন্ডা রফিক,সামনে আসছে নানা অনিয়মের তথ্য

বেনজীরের ঘনিষ্ঠতার অভিযোগে আলোচনায় রূপগঞ্জের আন্ডা রফিক,সামনে আসছে নানা অনিয়মের তথ্য

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
​পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা নিয়ে বিতর্ক: দুই পক্ষের পরস্পরবিরোধী বক্তব্য, কাজ স্থগিত

​পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা নিয়ে বিতর্ক: দুই পক্ষের পরস্পরবিরোধী বক্তব্য, কাজ স্থগিত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
বন্দরে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ: একই পরিবারের ৩ জনের মৃত্যু, সংকটে আরও ২

বন্দরে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ: একই পরিবারের ৩ জনের মৃত্যু, সংকটে আরও ২

সোমবার, ১৫ জুন ২০২৬
সড়ক পরিবহন মন্ত্রীর ঘোষণা: চাষাড়া মোড়ে ইন্টারচেঞ্জ ও ওভারপাস নির্মাণের পরিকল্পনা, লিংক সড়কের জমি পেতে সেনাবাহিনীর সাথে আলোচনা

সড়ক পরিবহন মন্ত্রীর ঘোষণা: চাষাড়া মোড়ে ইন্টারচেঞ্জ ও ওভারপাস নির্মাণের পরিকল্পনা, লিংক সড়কের জমি পেতে সেনাবাহিনীর সাথে আলোচনা

সোমবার, ১৫ জুন ২০২৬