ভূমি ব্যবস্থার অটোমেশন: নারায়ণগঞ্জে ডাটা এন্ট্রি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূমি ব্যবস্থার আধুনিকায়ন ও সম্পূর্ণ অটোমেশনের লক্ষ্যে সৃজিত 'ল্যান্ড অ্যাকুইজিশন অ্যান্ড রিকুইজিশন ম্যানেজমেন্ট সিস্টেম' (Land acquisition and Requisition Management System) সফটওয়্যারে ডাটা এন্ট্রি বিষয়ক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক (ডিসি) জনাব মোঃ রায়হান কবির।
জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব রিনাত ফৌজিয়া।
সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং ভূমি অধিগ্রহণ ও হুকুমদখল সংক্রান্ত প্রক্রিয়াগুলোকে কীভাবে এই নতুন সফটওয়্যারের মাধ্যমে আরও স্বচ্ছ, গতিশীল ও ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।