বুধবার, ১৭ জুন ২০২৬ | Wednesday, 17 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
বর্ষার শুরুতেই নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধের আগাম প্রস্তুতি, মাঠপর্যায়ে কঠোর নাসিক কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামায়াতের কর্মী সম্মেলনের ব্যাপক প্রস্তুতি, ১৯ জুন আসছেন ডা. শফিকুর রহমান নাসিক নির্বাচনে মেয়র পদে লড়বে খেলাফত মজলিস, প্রার্থী হিসেবে সিরাজুল মামুনের নাম প্রস্তাব সাংবাদিক তানভীর হোসেনের মাতার ইন্তেকাল, এনজেইউ-এর দোয়া মাহফিল সোনারগাঁয়ে মেঘনায় গোসলে নেমে একে স্কুলের ২ শিক্ষার্থীর মৃত্যু ​ভূমি ব্যবস্থার অটোমেশন: নারায়ণগঞ্জে ডাটা এন্ট্রি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জকে মেগাসিটি করতে চায়না হারবারের বড় বিনিয়োগ ও কারিগরি সহায়তার আগ্রহ নিউজ নারায়ণগঞ্জ-এর তানভীরের মায়ের ইন্তেকালে চেম্বার অব কমার্স পরিচালক গোলাম সারোয়ার সাঈদের গভীর শোক ১৮ দিন পাম্প বিকল: সুপেয় পানির অপেক্ষায় ফতুল্লার ৫০ হাজার মানুষ বেনজীরের ঘনিষ্ঠতার অভিযোগে আলোচনায় রূপগঞ্জের আন্ডা রফিক,সামনে আসছে নানা অনিয়মের তথ্য
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামায়াতের কর্মী সম্মেলনের ব্যাপক প্রস্তুতি, ১৯ জুন আসছেন ডা. শফিকুর রহমান
মহানগর

কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামায়াতের কর্মী সম্মেলনের ব্যাপক প্রস্তুতি, ১৯ জুন আসছেন ডা. শফিকুর রহমান

শেয়ার করুন:

নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামায়াতে ইসলামীর আসন্ন কর্মী সম্মেলনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আগামী ১৯ জুন অনুষ্ঠিতব্য এই সম্মেলনে দলের আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের আগমনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

​আজ বুধবার (১৭ জুন) সম্মেলনস্থল কেন্দ্রীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের শীর্ষ নেতারা। এ সময় তাঁরা মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতির অগ্রগতি খতিয়ে দেখেন এবং সফলভাবে অনুষ্ঠান সম্পন্নের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

​মাঠ পরিদর্শন শেষে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমির মাওলানা আবদুল জব্বার বলেন, "দলের আমির ডা. শফিকুর রহমানের আগমন নারায়ণগঞ্জবাসীর জন্য আনন্দের বার্তা বয়ে এনেছে। একটি ন্যায় ও ইনসাফপূর্ণ নারায়ণগঞ্জ গঠনে তিনি এই সম্মেলন থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন।" এই বিশাল আয়োজন সফল করতে তিনি প্রশাসন, গণমাধ্যমকর্মী ও সর্বস্তরের নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেন।

​একই সময়ে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর সাবেক আমির মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, "ডা. শফিকুর রহমান শুধু নারায়ণগঞ্জ নয়, পুরো দেশের বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে আসছেন। আমরা নারায়ণগঞ্জের স্থানীয় বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক দাবি তাঁর সামনে তুলে ধরব।" সম্মেলনকে সফল ও শৃঙ্খলাবদ্ধ করতে তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

​মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসেন তাঁর বক্তব্যে বলেন, "জাতির এই ক্রান্তিকালে জামায়াত আমির দেশবাসীর উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন। নারায়ণগঞ্জবাসী তাঁকে যথাযোগ্য মর্যাদায় বরণ করে নিতে প্রস্তুত। এই সম্মেলন থেকে একটি নতুন বাংলাদেশ গড়ার সুনির্দিষ্ট রূপরেখা পাওয়া যাবে।"

​মাঠ পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন—নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের অন্যতম সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, প্রচার ও মিডিয়া সম্পাদক শ্রমিক নেতা হাফেজ আব্দুল মোমিনসহ স্থানীয়, থানা ও মহানগর পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

​দলীয় সূত্রে জানা গেছে, ১৯ জুনের এই কর্মী সম্মেলনকে স্মরণকালের বৃহত্তম সমাবেশে রূপ দিতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরীর প্রতিটি ওয়ার্ডে গণসংযোগ ও প্রস্তুতি সভা সম্পন্ন করেছে দলটি।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

বর্ষার শুরুতেই নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধের আগাম প্রস্তুতি, মাঠপর্যায়ে কঠোর নাসিক

বর্ষার শুরুতেই নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধের আগাম প্রস্তুতি, মাঠপর্যায়ে কঠোর নাসিক

বুধবার, ১৭ জুন ২০২৬
নাসিক নির্বাচনে মেয়র পদে লড়বে খেলাফত মজলিস, প্রার্থী হিসেবে সিরাজুল মামুনের নাম প্রস্তাব

নাসিক নির্বাচনে মেয়র পদে লড়বে খেলাফত মজলিস, প্রার্থী হিসেবে সিরাজুল মামুনের নাম প্রস্তাব

বুধবার, ১৭ জুন ২০২৬
সাংবাদিক তানভীর হোসেনের মাতার ইন্তেকাল, এনজেইউ-এর দোয়া মাহফিল

সাংবাদিক তানভীর হোসেনের মাতার ইন্তেকাল, এনজেইউ-এর দোয়া মাহফিল

বুধবার, ১৭ জুন ২০২৬
​ভূমি ব্যবস্থার অটোমেশন: নারায়ণগঞ্জে ডাটা এন্ট্রি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

​ভূমি ব্যবস্থার অটোমেশন: নারায়ণগঞ্জে ডাটা এন্ট্রি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বুধবার, ১৭ জুন ২০২৬
নারায়ণগঞ্জকে মেগাসিটি করতে চায়না হারবারের বড় বিনিয়োগ ও কারিগরি সহায়তার আগ্রহ

নারায়ণগঞ্জকে মেগাসিটি করতে চায়না হারবারের বড় বিনিয়োগ ও কারিগরি সহায়তার আগ্রহ

বুধবার, ১৭ জুন ২০২৬
নিউজ নারায়ণগঞ্জ-এর তানভীরের মায়ের ইন্তেকালে চেম্বার অব কমার্স পরিচালক গোলাম সারোয়ার সাঈদের গভীর শোক

নিউজ নারায়ণগঞ্জ-এর তানভীরের মায়ের ইন্তেকালে চেম্বার অব কমার্স পরিচালক গোলাম সারোয়ার সাঈদের গভীর শোক

বুধবার, ১৭ জুন ২০২৬