শুক্রবার, ১২ জুন ২০২৬ | Friday, 12 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
অবমুক্ত হলো চাষাড়া-২নং রেলগেইট সংযোগ সড়ক: ৪ মিনিটে চাষাড়া, নগরবাসীর স্বস্তি সদরে শুরু হচ্ছে বিশাল বিতর্ক উৎসব, লড়বে ৬৪ স্কুলের ৬০০ শিক্ষার্থী দেশি-বিদেশি ষড়যন্ত্রেই শহীদ জিয়াকে হত্যা করা হয়েছিল: বিসিবি পরিচালক মাসুদ বিচার বিভাগের স্বাধীনতা ও সুশাসনে আইন সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার: এমপি আবুল কালাম সোনারগাঁওয়ে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ, কাঁচপুর হাইওয়ে পুলিশের তৎপরতা সিদ্ধিরগঞ্জে পার্লার কর্মীর বেশে প্রতারণা: দুই গৃহবধূর ৩ লাখ টাকার স্বর্ণ লুট নারায়ণগঞ্জে গ্যাস লাইনে বিস্ফোরণ: শিশুসহ একই পরিবারের ৪ জনসহ দগ্ধ ৫, অবস্থা আশঙ্কাজনক সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের আসামি জেলা ছাত্রলীগ সহ-সভাপতি শরীফ গ্রেফতার খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ফায়ার সার্ভিসের দুর্যোগ মোকাবেলা মহড়া রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান: বিপুল মাদকসহ ৬ জন গ্রেপ্তার
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. শিক্ষা
দেশ ভালো করতে চাইলে আগে নিজেকে ভালো হতে হবে- মইনুদ্দিন আহমাদ
শিক্ষা

দেশ ভালো করতে চাইলে আগে নিজেকে ভালো হতে হবে- মইনুদ্দিন আহমাদ

শেয়ার করুন:


শহিদ তিতুমীর একাডেমীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত


 নারায়ণগঞ্জের শহিদ তিতুমীর একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার (৩১ জানুয়ারি) সকালে একাডেমি প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব শফিউদ্দিন আহমদ। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, “একটি উন্নত ও আদর্শ দেশ গড়তে হলে আগে ভালো মানুষ হতে হবে। আর ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হলে পাঠ্যবইয়ের পাশাপাশি ধর্মীয় জ্ঞান অর্জন করা অপরিহার্য।” তিনি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান জানান।

শহিদ তিতুমীর একাডেমীর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইসহাক খানের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক পলাশ রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন,এডভোকেট জাহাঙ্গীর দেওয়ান,এডভোকেট মনিরুজ্জামান শাহীন,এডভোকেট রাসেল প্রধান প্রমুখ।

আলোচনা সভা শেষে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এসময় অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

গভীর রাতে ছাত্রাবাসে তরুণী নিয়ে প্রবেশ: তোলপাড় সৃষ্টি করেছেন তোলারাম কলেজ ছাত্রদল নেতা

গভীর রাতে ছাত্রাবাসে তরুণী নিয়ে প্রবেশ: তোলপাড় সৃষ্টি করেছেন তোলারাম কলেজ ছাত্রদল নেতা

বুধবার, ০৪ মার্চ ২০২৬
প্রাথমিকের বৃত্তিতে অন্তর্ভুক্ত হচ্ছে কিন্ডারগার্টেন

প্রাথমিকের বৃত্তিতে অন্তর্ভুক্ত হচ্ছে কিন্ডারগার্টেন

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
১ মার্চ থেকে এইচএসসির ফরম পূরণ শুরু: বাড়ছে ফি

১ মার্চ থেকে এইচএসসির ফরম পূরণ শুরু: বাড়ছে ফি

রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
রাতে ছুটি ঘোষণা, সকালে স্কুলে গিয়ে ভোগান্তিতে শিক্ষার্থী ও অভিভাবকরা

রাতে ছুটি ঘোষণা, সকালে স্কুলে গিয়ে ভোগান্তিতে শিক্ষার্থী ও অভিভাবকরা

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
স্কুলে রমজানের ছুটি শুরু কাল থেকেই

স্কুলে রমজানের ছুটি শুরু কাল থেকেই

বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
জেলা প্রশাসকের প্রিপারেটরি স্কুল পরিদর্শন

জেলা প্রশাসকের প্রিপারেটরি স্কুল পরিদর্শন

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬