শুক্রবার, ১২ জুন ২০২৬ | Friday, 12 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
অবমুক্ত হলো চাষাড়া-২নং রেলগেইট সংযোগ সড়ক: ৪ মিনিটে চাষাড়া, নগরবাসীর স্বস্তি সদরে শুরু হচ্ছে বিশাল বিতর্ক উৎসব, লড়বে ৬৪ স্কুলের ৬০০ শিক্ষার্থী দেশি-বিদেশি ষড়যন্ত্রেই শহীদ জিয়াকে হত্যা করা হয়েছিল: বিসিবি পরিচালক মাসুদ বিচার বিভাগের স্বাধীনতা ও সুশাসনে আইন সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার: এমপি আবুল কালাম সোনারগাঁওয়ে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ, কাঁচপুর হাইওয়ে পুলিশের তৎপরতা সিদ্ধিরগঞ্জে পার্লার কর্মীর বেশে প্রতারণা: দুই গৃহবধূর ৩ লাখ টাকার স্বর্ণ লুট নারায়ণগঞ্জে গ্যাস লাইনে বিস্ফোরণ: শিশুসহ একই পরিবারের ৪ জনসহ দগ্ধ ৫, অবস্থা আশঙ্কাজনক সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের আসামি জেলা ছাত্রলীগ সহ-সভাপতি শরীফ গ্রেফতার খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ফায়ার সার্ভিসের দুর্যোগ মোকাবেলা মহড়া রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান: বিপুল মাদকসহ ৬ জন গ্রেপ্তার
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
বিচার বিভাগের স্বাধীনতা ও সুশাসনে আইন সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার: এমপি আবুল কালাম
নগরের বাইরে

বিচার বিভাগের স্বাধীনতা ও সুশাসনে আইন সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার: এমপি আবুল কালাম

শেয়ার করুন:

বিএনপি সরকার দেশে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বিচার বিভাগকে স্বাধীন করতে এবং নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে বেশকিছু আইন সংস্কারের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।

​বৃহস্পতিবার (১১ জুন) প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা আইনজীবী সমিতি ভবনের নিচতলায় এই সভার আয়োজন করা হয়।

​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবুল কালাম বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ও আইন প্রতিমন্ত্রীর মাধ্যমে আইন প্রয়োগকারী সংস্থা এবং নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে বেশ কয়েকটি আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। আইনগুলোর এই সংস্কারের মূল উদ্দেশ্য—যাতে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারে। আগামী দিনে আপনাদের সবার সহযোগিতা থাকলে ইনশাআল্লাহ বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে অত্যন্ত গর্বিত অবস্থায় এগিয়ে যেতে পারবে।”

​বিগত আওয়ামী লীগ সরকারের আমলের তীব্র সমালোচনা করে এই সংসদ সদস্য মন্তব্য করেন, “গত সরকারের আমলে দেশের বিচার বিভাগ, প্রশাসনিক বিভাগ এবং সামগ্রিক গণতান্ত্রিক ব্যবস্থা ‘প্রায় বিলুপ্ত’ হয়ে গিয়েছিল। সেই ধ্বংসাত্মক পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বর্তমান সরকারের কিছুটা সময় প্রয়োজন।” এই উত্তরণ ও সংস্কার প্রক্রিয়ায় আইনজীবীদের সহযোগিতা সবচেয়ে বেশি জরুরি বলে তিনি উল্লেখ করেন।

​আইনজীবীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অ্যাডভোকেট আবুল কালাম আরও বলেন, “আপনারা বিভিন্ন মতাদর্শের জায়গায় থাকলেও দয়া করে ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করেছেন এবং রাষ্ট্রক্ষমতায় আসার সুযোগ করে দিয়েছেন। দলের পক্ষ থেকে এবং আমাদের নেতৃত্বের পক্ষ থেকে আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। আজ আমি জনপ্রতিনিধি হিসেবে যে সম্মান পেয়েছি, তার পুরো কৃতিত্ব আপনাদেরই। আপনাদের সহকর্মী হিসেবে আমি নিজেকে গর্বিত মনে করি।”

​নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান, জেলা আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আবুল কালাম আজাদ জাকির, রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি ওমর ফারুক নয়ন এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি খোরশেদ আলম মোল্লাসহ জেলা আদালতের ঊর্ধ্বতন আইনজীবী ও নেতৃবৃন্দ।

​আলোচনা সভা শেষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

সোনারগাঁওয়ে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ, কাঁচপুর হাইওয়ে পুলিশের তৎপরতা

সোনারগাঁওয়ে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ, কাঁচপুর হাইওয়ে পুলিশের তৎপরতা

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
সিদ্ধিরগঞ্জে পার্লার কর্মীর বেশে প্রতারণা: দুই গৃহবধূর ৩ লাখ টাকার স্বর্ণ লুট

সিদ্ধিরগঞ্জে পার্লার কর্মীর বেশে প্রতারণা: দুই গৃহবধূর ৩ লাখ টাকার স্বর্ণ লুট

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
নারায়ণগঞ্জে গ্যাস লাইনে বিস্ফোরণ: শিশুসহ একই পরিবারের ৪ জনসহ দগ্ধ ৫, অবস্থা আশঙ্কাজনক

নারায়ণগঞ্জে গ্যাস লাইনে বিস্ফোরণ: শিশুসহ একই পরিবারের ৪ জনসহ দগ্ধ ৫, অবস্থা আশঙ্কাজনক

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের আসামি জেলা ছাত্রলীগ সহ-সভাপতি শরীফ গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের আসামি জেলা ছাত্রলীগ সহ-সভাপতি শরীফ গ্রেফতার

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান: বিপুল মাদকসহ ৬ জন গ্রেপ্তার

রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান: বিপুল মাদকসহ ৬ জন গ্রেপ্তার

বুধবার, ১০ জুন ২০২৬
বন্দরে ওষুধ ও কসমেটিকস আইন লঙ্ঘনে ৬ ফার্মেসিকে জরিমানা

বন্দরে ওষুধ ও কসমেটিকস আইন লঙ্ঘনে ৬ ফার্মেসিকে জরিমানা

বুধবার, ১০ জুন ২০২৬