বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ | Thursday, 28 May 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
দেওভোগে ছাদের দেয়াল ধসে ঘুমন্ত শিশুর মৃত্যু, মা আশঙ্কাজনক আন্তর্জাতিক গণমাধ্যমে ঝড় তোলা নারায়ণগঞ্জের সেই ‘ডোনাল্ড ট্রাম্প’ খামারেই ফিরছে! ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি প্রাণ: নারায়ণগঞ্জবাসীকে জেলা প্রশাসকের ঈদ শুভেচ্ছা মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে নারায়ণগঞ্জে ঈদুল আজহা উদযাপন ঈদুল আজহার আর মাত্র কয়েক ঘণ্টা: মন্ডলপাড়া পুলে ‘চাঁদ রাতে’ সরঞ্জামের চড়া দাম, ঘাটে ঘাটে টোল আদায়ের অভিযোগ নারায়ণগঞ্জে জুলাই অভ্যুত্থানের ২৪ শহীদ পরিবারকে এনসিপি’র কোরবানির পশু উপহার কুমিল্লা সদর মডেল থানায় গাড়ির চাবি তুলে দিলেন মোহাম্মদ হাতেম শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ সম্পন্ন, ঈদের আনন্দ ভাগাভাগির সুযোগ তৈরি হয়েছে: হাতেম জামিন মিললেও কারাগারেই কাটাতে হবে আইভির ঈদ শিল্পখাতে কর্মসংস্থান বৃদ্ধির বাস্তবভিত্তিক পরিকল্পনা থাকতে হবে: গোলাম সারোয়ার সাঈদ
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. শিক্ষা
রাতে ছুটি ঘোষণা, সকালে স্কুলে গিয়ে ভোগান্তিতে শিক্ষার্থী ও অভিভাবকরা
শিক্ষা

রাতে ছুটি ঘোষণা, সকালে স্কুলে গিয়ে ভোগান্তিতে শিক্ষার্থী ও অভিভাবকরা

শেয়ার করুন:

পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করে শিক্ষামন্ত্রণালয়। রাতে ছুটি ঘোষণা করায় আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বিভিন্ন স্কুলে অনেক শিক্ষার্থী ও অভিভাবককে ভিড় করতে দেখা যায়। পরে স্কুল গেটে নোটিশ দেখে বা কর্তৃপক্ষের মুখে ছুটির খবর শুনে হতাশ হয়ে বাড়ি ফিরে যান। এতে অনেক শিক্ষার্থী ও অভিভাবকরা চরম ভোগান্তির কথাও জানান।

বৃহস্পতিবার সকালে সরকারি আই ই টি  স্কুল ,আদর্শ স্কুল, ফতুল্লা, বন্দর এবং শহরের  কয়েকটি স্কুলে দেখা যায়, অনেক অভিভাবক তাদের সন্তানকে নিয়ে স্কুলে এসে বন্ধের সংবাদ শুনে আবারও বাড়ি ফিরছেন। শিক্ষার্থীরা ভিড় জমিয়ে বিদ্যালয়ে এসেও হঠাৎ ছুটি শুনে হতাশা প্রকাশ করেছেন।

এই হঠাৎ সিদ্ধান্তে রাজধানীর বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ ও ভোগান্তি দেখা দিয়েছে। মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সন্তান নিয়ে আসা একজন অভিভাবক বলেন, সকালে রোজা থেকে অনেক কষ্ট করে জ্যাম ঠেলে স্কুলে এসে দেখি গেট বন্ধ। রাতে যে ছুটি দিয়েছে সেটা জানতাম না। অন্তত একদিন আগে জানালে এই ভোগান্তি হতো না।

আরেক অভিভাবক বলেন, রোজা রেখে বাচ্চাকে নিয়ে স্কুলে আসা অনেক কষ্টের। রাতে হঠাৎ ছুটি ঘোষণা করায় আমাদের যাতায়াত ভাড়া এবং সময় দুটোই নষ্ট হলো।

এর আগে, বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংশোধিত ছুটির তালিকা প্রকাশ করেছে। তালিকা অনুযায়ী, প্রাথমিক ও মাধ্যমিক সব ধরনের বিদ্যালয়ে রমজানের ছুটি শুরু হবে আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত।

তবে ২৬ মার্চ বৃহস্পতিবার হওয়ায় এবং পরবর্তী দুই দিন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক বন্ধ থাকায় শিক্ষক-কর্মচারীরা কার্যত ২৮ মার্চ পর্যন্ত ছুটি ভোগ করবেন

তারও আগে প্রকাশিত ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী, মাদ্রাসা ও কলেজে পুরো রমজান মাস ছুটি থাকার কথা জানানো হয়েছিল। এসব প্রতিষ্ঠানে ইতোমধ্যে ছুটি শুরু হয়েছে এবং আগামী ২৯ মার্চ থেকে ক্লাস কার্যক্রম পুনরায় শুরু হবে।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

গভীর রাতে ছাত্রাবাসে তরুণী নিয়ে প্রবেশ: তোলপাড় সৃষ্টি করেছেন তোলারাম কলেজ ছাত্রদল নেতা

গভীর রাতে ছাত্রাবাসে তরুণী নিয়ে প্রবেশ: তোলপাড় সৃষ্টি করেছেন তোলারাম কলেজ ছাত্রদল নেতা

বুধবার, ০৪ মার্চ ২০২৬
প্রাথমিকের বৃত্তিতে অন্তর্ভুক্ত হচ্ছে কিন্ডারগার্টেন

প্রাথমিকের বৃত্তিতে অন্তর্ভুক্ত হচ্ছে কিন্ডারগার্টেন

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
১ মার্চ থেকে এইচএসসির ফরম পূরণ শুরু: বাড়ছে ফি

১ মার্চ থেকে এইচএসসির ফরম পূরণ শুরু: বাড়ছে ফি

রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
স্কুলে রমজানের ছুটি শুরু কাল থেকেই

স্কুলে রমজানের ছুটি শুরু কাল থেকেই

বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
জেলা প্রশাসকের প্রিপারেটরি স্কুল পরিদর্শন

জেলা প্রশাসকের প্রিপারেটরি স্কুল পরিদর্শন

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
রমজানে ১৮ ফেব্রুয়ারি থেকে স্কুল বন্ধে হাইকোর্টের নির্দেশ স্থগিত

রমজানে ১৮ ফেব্রুয়ারি থেকে স্কুল বন্ধে হাইকোর্টের নির্দেশ স্থগিত

সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬