রবিবার, ০৭ জুন ২০২৬ | Sunday, 07 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
নারায়ণগঞ্জের ‘নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ’-এ এডহক কমিটি অনুমোদন নারায়ণগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত: শ্রেষ্ঠ অফিসারদের পুরস্কৃত মদনপুর ভূমি অফিস যেন ঘুষের ‘স্বর্গরাজ্য’: নায়েব হাবিবুরের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও সাংবাদিক পেটানোর অভিযোগ শীতলক্ষ্যা গ্রিডে ত্রুটি: সকাল থেকে বিদ্যুৎহীন নারায়ণগঞ্জ, তীব্র গরমে চরম ভোগান্তি বন্দরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত যুবকের ঢামেকে মৃত্যু, ৪ দিন পর বিদায় জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী: বন্দরে মশক নিধন ও অর্ধশতাধিক স্পটে আশার দোয়া মাহফিল ডেঙ্গু রোধে নারায়ণগঞ্জে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা কর্মসূচি শুরু নারায়ণগঞ্জে এনসিপির অনুষ্ঠানে ছাত্রদল নেতার নেতৃত্বে হামলা, আহত ২০ নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে গাছের চারা বিতরণ নারায়ণগঞ্জে হবে ১ হাজার শয্যার সুপার স্পেশালাইজড হাসপাতাল: ড. জিয়াউদ্দিন হায়দার
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. শিক্ষা
প্রাথমিকের বৃত্তিতে অন্তর্ভুক্ত হচ্ছে কিন্ডারগার্টেন
শিক্ষা

প্রাথমিকের বৃত্তিতে অন্তর্ভুক্ত হচ্ছে কিন্ডারগার্টেন

শেয়ার করুন:


শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত হবে কিন্ডারগার্টেন স্কুলও। গত বছরের বৃত্তি পরীক্ষাটি এ বছর নিয়ে নেয়া হবে। নিয়ম অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য থাকবে ৮০ শতাংশ এবং কিন্ডারগার্ডেনের জন্য ২০ শতাংশ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) জুনিয়র বৃত্তির ফল হস্তান্তর শেষে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী। 

মন্ত্রী বলেন, ‘পুরো এই প্রক্রিয়াটি দুইভাবে করা যেতে পারতো। আমরা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি। একই দেশে একই শিক্ষা ব্যবস্থা। সেই কারণে আমরা একই প্রশ্নে এই পরীক্ষাটি নেব। তবে সরকারি শিক্ষার্থীর সংখ্যা বেশি। সেই কারণে আমরা ৮০ পারসেন্ট দেব সরকারি ছাত্র-ছাত্রীদের; আর ২০ ভাগ দেব বেসরকারি অর্থাৎ কিন্ডারগার্টেনের জন্য। তিনি বলেন, কিন্ডারগার্টেনের ছেলে-মেয়েরা শহরভিত্তিক এবং তাদের তত্ত্বাবধায়ন আলাদাভাবে হয়ে। সে হিসেবে তাদের যোগ্যতা কিছুটা ব্যতিক্রম হলেও আমরা চাই এই বিভেদটাকে আইডেন্টিফাই করতে।

এসময় শিক্ষামন্ত্রী ড. মিলন আরো বলেন, আগামী বছর জুনিয়র বৃত্তির সংখ্যা বাড়ানোর চিন্তা রয়েছে। এ ব্যাপারে আমরা ভেবে দেখবো। আমরা মাত্র দায়িত্ব গ্রহণ করেছি। বিগত দিনে আপনাদের সাহযোগিতা নিয়েই নকল প্রতিরোধ করেছিলাম। এবারো আপনারা সবাই সহযোগিতা করবেন। আমরা যখন ছাত্র ছিলাম, তখন আমরা সন্ধ্যার পরে পড়ার টেবিলে বসতাম- সেই দৃষ্টিভঙ্গিতে আমি বলেছি, সন্ধ্যার পর ঘোরাঘুরি করলে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

গভীর রাতে ছাত্রাবাসে তরুণী নিয়ে প্রবেশ: তোলপাড় সৃষ্টি করেছেন তোলারাম কলেজ ছাত্রদল নেতা

গভীর রাতে ছাত্রাবাসে তরুণী নিয়ে প্রবেশ: তোলপাড় সৃষ্টি করেছেন তোলারাম কলেজ ছাত্রদল নেতা

বুধবার, ০৪ মার্চ ২০২৬
১ মার্চ থেকে এইচএসসির ফরম পূরণ শুরু: বাড়ছে ফি

১ মার্চ থেকে এইচএসসির ফরম পূরণ শুরু: বাড়ছে ফি

রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
রাতে ছুটি ঘোষণা, সকালে স্কুলে গিয়ে ভোগান্তিতে শিক্ষার্থী ও অভিভাবকরা

রাতে ছুটি ঘোষণা, সকালে স্কুলে গিয়ে ভোগান্তিতে শিক্ষার্থী ও অভিভাবকরা

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
স্কুলে রমজানের ছুটি শুরু কাল থেকেই

স্কুলে রমজানের ছুটি শুরু কাল থেকেই

বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
জেলা প্রশাসকের প্রিপারেটরি স্কুল পরিদর্শন

জেলা প্রশাসকের প্রিপারেটরি স্কুল পরিদর্শন

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
রমজানে ১৮ ফেব্রুয়ারি থেকে স্কুল বন্ধে হাইকোর্টের নির্দেশ স্থগিত

রমজানে ১৮ ফেব্রুয়ারি থেকে স্কুল বন্ধে হাইকোর্টের নির্দেশ স্থগিত

সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬