শনিবার, ০৪ জুলাই ২০২৬ | Saturday, 04 July 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
নারায়ণগঞ্জ সর্বোচ্চ ট্যাক্স দিলেও শিশুদের শিক্ষায় দৈন্যদশা নির্মম রসিকতা: পন্টি সোনারগাঁয়ে আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, এসআইসহ আহত ৩ বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার নজরুল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক: নারায়ণগঞ্জের ডিসি এইচএসসির দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জে ডিসি'র পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বন্দরে সাংবাদিক কিবরিয়া'র মায়ের মৃত্যুবার্ষিকীতে মসজিদে দোয়া অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দর ইজারার প্রক্রিয়া বাতিল ও ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে নারায়ণগঞ্জে টিইউসি’র বিক্ষোভ ফতুল্লায় পরিচ্ছন্নতাকর্মীদের মারধরের প্রতিবাদে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ, তীব্র যানজট সোনারগাঁয়ে অটোরিকশাচালক মোমিন হত্যা মামলার প্রধান আসামি শাহিন গ্রেফতার ফতুল্লায় বিকাশ ব্যবসায়ী মোতালেব হত্যার রহস্য উদঘাটন, মূলহোতাসহ গ্রেফতার ৩
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
Advertisement
  1. প্রচ্ছদ
  2. /
  3. শিক্ষা
জেলা প্রশাসকের প্রিপারেটরি স্কুল পরিদর্শন
শিক্ষা

জেলা প্রশাসকের প্রিপারেটরি স্কুল পরিদর্শন

শেয়ার করুন:


নারায়ণগঞ্জ শহরের প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুল পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও স্কুলের সভাপতি মোহাম্মদ রায়হান কবির। পরিদর্শনের এক পর্যায়ে শিক্ষার্থীদের নানা বিষয়ে পরামর্শ ও নিজেদের যত্ন নেয়ার প্রতি গুরুত্বারোপ করেন। 
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় তিনি অনানুষ্ঠানিকভাবে বিদ্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন এবং পাঠদানসহ সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজ-খবর নেন।
শ্রেণিকক্ষ পরিদর্শনকালে জেলা প্রশাসক শিক্ষার্থীদের সুষম খাদ্যের প্রতি জোর দেয়ার পাশাপাশি মোবাইল ব্যবহার নির্দিষ্ট অল্প সময়ে নিয়ে আসার গুরুত্বারপ করেন। তিনি বলেন, ছোট বয়সে বেশী মোবাইল ব্যবহার সারাজীবনের জন্য ক্ষতি। বাবা-মা যা বলে তা শুনলে কখনও তোমাদের ভালো ছাড়া খারাপ হবেনা। 
পরিদর্শনকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ মনিরুজ্জামান মনির, মোঃ মাহতাব উদ্দিন উপস্থিত ছিলেন। এসময় তারা স্কুলে প্রবেশ মুখে পাশের বিল্ডিং এর অপরিস্কার পানি প্রবেশ, স্কুলের ভিতরে খেলার মাঠ সংকটসহ বিভিন্ন সমস্যা জেলা প্রশাসকের সামনে তুলে ধরেন।
স্কুলের সব সমস্যা মনোযোগ দিয়ে শোনেন জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির এবং পর্যায়ক্রমে দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি। এর আগে কয়েকটি শ্রেণীকক্ষ পরিদর্শন করে শিক্ষার্থীদের পাঠদান পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এসময় তিনি দুইটি শ্রেণিতে পাঠদানও করেন, যা শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে উৎসাহ সৃষ্টি করে।
পরিদর্শন শেষে প্রধান শিক্ষকের দপ্তরে বসে বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন জেলা প্রশাসক।
এসময় অন্যান্যদের মধ্যে সিনিয়র শিক্ষক জনাব আকলিমা মাহমুদ, জনাব ফারজানা ইয়াসমিন, জানাব গোলাম মোস্তফা, শিক্ষক প্রতিনিধি জনাব শাহিদা বেগম, শিক্ষক প্রতিনিধি জনাব লুৎফর রহমান, জনাব মো. রেজাউল করিম ও জনাব মো. কামাল হোসেন উপস্থিত ছিলেন।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

গভীর রাতে ছাত্রাবাসে তরুণী নিয়ে প্রবেশ: তোলপাড় সৃষ্টি করেছেন তোলারাম কলেজ ছাত্রদল নেতা

গভীর রাতে ছাত্রাবাসে তরুণী নিয়ে প্রবেশ: তোলপাড় সৃষ্টি করেছেন তোলারাম কলেজ ছাত্রদল নেতা

বুধবার, ০৪ মার্চ ২০২৬
প্রাথমিকের বৃত্তিতে অন্তর্ভুক্ত হচ্ছে কিন্ডারগার্টেন

প্রাথমিকের বৃত্তিতে অন্তর্ভুক্ত হচ্ছে কিন্ডারগার্টেন

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
১ মার্চ থেকে এইচএসসির ফরম পূরণ শুরু: বাড়ছে ফি

১ মার্চ থেকে এইচএসসির ফরম পূরণ শুরু: বাড়ছে ফি

রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
রাতে ছুটি ঘোষণা, সকালে স্কুলে গিয়ে ভোগান্তিতে শিক্ষার্থী ও অভিভাবকরা

রাতে ছুটি ঘোষণা, সকালে স্কুলে গিয়ে ভোগান্তিতে শিক্ষার্থী ও অভিভাবকরা

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
স্কুলে রমজানের ছুটি শুরু কাল থেকেই

স্কুলে রমজানের ছুটি শুরু কাল থেকেই

বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
রমজানে ১৮ ফেব্রুয়ারি থেকে স্কুল বন্ধে হাইকোর্টের নির্দেশ স্থগিত

রমজানে ১৮ ফেব্রুয়ারি থেকে স্কুল বন্ধে হাইকোর্টের নির্দেশ স্থগিত

সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬