বুধবার, ০৮ জুলাই ২০২৬ | Wednesday, 08 July 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
নারায়ণগঞ্জে সাবেক যুবদল নেতা খোরশেদের নেতৃত্বে দুই মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রূপগঞ্জে ১,১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্রাক ও সিএনজি জব্দ নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের গণশুনানি: তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ বৃষ্টিতে ভিজে সিদ্ধিরগঞ্জে এইচএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে খোরশেদের পানি বিতরণ সংসদ অধিবেশনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে রূপগঞ্জের ৬৯ শিক্ষক-শিক্ষার্থীর সাক্ষাৎ ফতুল্লায় যুবককে পিটিয়ে হত্যা: খেলাফত মজলিস নেতাদের আসামি করার প্রতিবাদে উলামা পরিষদের মানববন্ধন ​ভূমি সেবাকে হয়রানিমুক্ত করতে নারায়ণগঞ্জে ডিসি রায়হান কবিরের বিশেষ অভিযান বন্দরে গণমাধ্যমকর্মীদের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য ফল উৎসব নাসিক সীমানা সম্প্রসারণের উদ্যোগ: ৪ ইউনিয়নের একাধিক এলাকা সিটিতে যুক্ত করার পরিকল্পনা, গণবিজ্ঞপ্তি জারি কাঁচপুরে নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযান: ২৬৩ কেজি জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
Advertisement
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
রূপগঞ্জে ১,১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্রাক ও সিএনজি জব্দ
নগরের বাইরে

রূপগঞ্জে ১,১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্রাক ও সিএনজি জব্দ

শেয়ার করুন:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশ অভিযান চালিয়ে ১,১০৭ বোতল ফেনসিডিলের বিকল্প ‘এসকাফ’ সিরাপ, একটি ট্রাক ও একটি সিএনজিচালিত অটোরিকশাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

​বুধবার (৮ জুলাই) ভোর সাড়ে ৩টার দিকে রূপগঞ্জ থানাধীন মুড়াপাড়া ইউনিয়নের শিবগঞ্জ এলাকার মটেরঘাট থেকে উপজেলা সড়কের শিবগঞ্জ বোর্ডিংয়ের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

​গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর নাম মো. ফারুক আহমেদ (৪০)। তিনি উপজেলার মাছিমপুর এলাকার বাসিন্দা।

​পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ বোর্ডিংয়ের সামনে বিশেষ চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। এ সময় ফারুক আহমেদকে ১,১০৭ বোতল নিষিদ্ধ এসকাফ সিরাপসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। একই সাথে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক এবং একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করে পুলিশ।

​রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.এইচ.এম. সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে দুপুরে তাকে কঠোর নিরাপত্তায় আদালতে পাঠানো হয়। মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

সংসদ অধিবেশনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে রূপগঞ্জের ৬৯ শিক্ষক-শিক্ষার্থীর সাক্ষাৎ

সংসদ অধিবেশনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে রূপগঞ্জের ৬৯ শিক্ষক-শিক্ষার্থীর সাক্ষাৎ

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
ফতুল্লায় যুবককে পিটিয়ে হত্যা: খেলাফত মজলিস নেতাদের আসামি করার প্রতিবাদে উলামা পরিষদের মানববন্ধন

ফতুল্লায় যুবককে পিটিয়ে হত্যা: খেলাফত মজলিস নেতাদের আসামি করার প্রতিবাদে উলামা পরিষদের মানববন্ধন

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
বন্দরে গণমাধ্যমকর্মীদের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য ফল উৎসব

বন্দরে গণমাধ্যমকর্মীদের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য ফল উৎসব

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
কাঁচপুরে নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযান: ২৬৩ কেজি জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

কাঁচপুরে নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযান: ২৬৩ কেজি জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
বন্দরে অটোরিকশাচালক মাসুদ রানা হত্যা মামলার আসামি জুম্মান গ্রেপ্তার

বন্দরে অটোরিকশাচালক মাসুদ রানা হত্যা মামলার আসামি জুম্মান গ্রেপ্তার

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
বিএআরসি’র গভর্নিং বডির সদস্য মনোনীত হলেন সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম

বিএআরসি’র গভর্নিং বডির সদস্য মনোনীত হলেন সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬