মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ | Tuesday, 07 July 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
সংসদ অধিবেশনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে রূপগঞ্জের ৬৯ শিক্ষক-শিক্ষার্থীর সাক্ষাৎ ফতুল্লায় যুবককে পিটিয়ে হত্যা: খেলাফত মজলিস নেতাদের আসামি করার প্রতিবাদে উলামা পরিষদের মানববন্ধন ​ভূমি সেবাকে হয়রানিমুক্ত করতে নারায়ণগঞ্জে ডিসি রায়হান কবিরের বিশেষ অভিযান বন্দরে গণমাধ্যমকর্মীদের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য ফল উৎসব নাসিক সীমানা সম্প্রসারণের উদ্যোগ: ৪ ইউনিয়নের একাধিক এলাকা সিটিতে যুক্ত করার পরিকল্পনা, গণবিজ্ঞপ্তি জারি কাঁচপুরে নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযান: ২৬৩ কেজি জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা বন্দরে অটোরিকশাচালক মাসুদ রানা হত্যা মামলার আসামি জুম্মান গ্রেপ্তার বিএআরসি’র গভর্নিং বডির সদস্য মনোনীত হলেন সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম "সনাতন ধর্মাবলম্বীদের যেকোনো ধর্মীয় অনুষ্ঠান সফল করতে আমরা পাশে থাকব" — টিপু কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মেহেদী হাসান
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
Advertisement
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
কাঁচপুরে নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযান: ২৬৩ কেজি জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
নগরের বাইরে

কাঁচপুরে নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযান: ২৬৩ কেজি জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

শেয়ার করুন:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রি ও বাজারজাতকরণের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে দুটি প্রতিষ্ঠান থেকে সর্বমোট প্রায় ২৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করার পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

​আজ মঙ্গলবার (৭ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আরিফ ইশতিয়াকের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল এ অভিযান পরিচালনা করে। এতে প্রসিকিউশন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া।

​পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযান চলাকালে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬ক ধারা লঙ্ঘনের দায়ে এবং ১৫(৪)(খ) ধারা অনুযায়ী দণ্ড প্রদান করা হয়। এর মধ্যে কাঁচপুর এলাকার ‘শামীম হোসেন স্টোর’ থেকে ১৬০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করে ৭ হাজার টাকা এবং ‘মোহাম্মদীয়া প্যাকেজিং’ থেকে ১০৩ কেজি পলিথিন জব্দ করে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

​পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের উৎপাদন, বিক্রি, মজুদ, ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় এ ধরনের মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান নিয়মিত বজায় রাখা হবে।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

সংসদ অধিবেশনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে রূপগঞ্জের ৬৯ শিক্ষক-শিক্ষার্থীর সাক্ষাৎ

সংসদ অধিবেশনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে রূপগঞ্জের ৬৯ শিক্ষক-শিক্ষার্থীর সাক্ষাৎ

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
ফতুল্লায় যুবককে পিটিয়ে হত্যা: খেলাফত মজলিস নেতাদের আসামি করার প্রতিবাদে উলামা পরিষদের মানববন্ধন

ফতুল্লায় যুবককে পিটিয়ে হত্যা: খেলাফত মজলিস নেতাদের আসামি করার প্রতিবাদে উলামা পরিষদের মানববন্ধন

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
বন্দরে গণমাধ্যমকর্মীদের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য ফল উৎসব

বন্দরে গণমাধ্যমকর্মীদের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য ফল উৎসব

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
বন্দরে অটোরিকশাচালক মাসুদ রানা হত্যা মামলার আসামি জুম্মান গ্রেপ্তার

বন্দরে অটোরিকশাচালক মাসুদ রানা হত্যা মামলার আসামি জুম্মান গ্রেপ্তার

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
বিএআরসি’র গভর্নিং বডির সদস্য মনোনীত হলেন সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম

বিএআরসি’র গভর্নিং বডির সদস্য মনোনীত হলেন সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মেহেদী হাসান

কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মেহেদী হাসান

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬