বুধবার, ০৮ জুলাই ২০২৬ | Wednesday, 08 July 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
নারায়ণগঞ্জে সাবেক যুবদল নেতা খোরশেদের নেতৃত্বে দুই মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রূপগঞ্জে ১,১০৭ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্রাক ও সিএনজি জব্দ নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের গণশুনানি: তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ বৃষ্টিতে ভিজে সিদ্ধিরগঞ্জে এইচএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে খোরশেদের পানি বিতরণ সংসদ অধিবেশনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে রূপগঞ্জের ৬৯ শিক্ষক-শিক্ষার্থীর সাক্ষাৎ ফতুল্লায় যুবককে পিটিয়ে হত্যা: খেলাফত মজলিস নেতাদের আসামি করার প্রতিবাদে উলামা পরিষদের মানববন্ধন ​ভূমি সেবাকে হয়রানিমুক্ত করতে নারায়ণগঞ্জে ডিসি রায়হান কবিরের বিশেষ অভিযান বন্দরে গণমাধ্যমকর্মীদের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য ফল উৎসব নাসিক সীমানা সম্প্রসারণের উদ্যোগ: ৪ ইউনিয়নের একাধিক এলাকা সিটিতে যুক্ত করার পরিকল্পনা, গণবিজ্ঞপ্তি জারি কাঁচপুরে নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযান: ২৬৩ কেজি জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
Advertisement
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
বৃষ্টিতে ভিজে সিদ্ধিরগঞ্জে এইচএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে খোরশেদের পানি বিতরণ
মহানগর

বৃষ্টিতে ভিজে সিদ্ধিরগঞ্জে এইচএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে খোরশেদের পানি বিতরণ

শেয়ার করুন:

চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থী এবং কেন্দ্রের বাইরে অপেক্ষামাণ অভিভাবকদের পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি ও 'করোনা যোদ্ধা' খ্যাত বিএনপি নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জে বিশুদ্ধ পানি বিতরণ করেছেন তিনি ও তার দলের নেতাকর্মীরা।

​আজ বুধবার (৮ জুলাই) দুপুর ১টায় নাসিক ৭নং ওয়ার্ডের এম ডব্লিউ উচ্চ মাধ্যমিক (এম ডব্লিউ কলেজ) কেন্দ্রের সামনে এ পানি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​সরেজমিনে দেখা যায়, দুপুরের তীব্র বৃষ্টির মাঝেই বিএনপি নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ তার স্বেচ্ছাসেবী সংগঠন "টিম খোরশেদ" ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এম ডব্লিউ কলেজের সামনে অবস্থান নেন। বৃষ্টিতে ভিজেই তিনি কেন্দ্রের বাইরে অপেক্ষামাণ অভিভাবক ও পরীক্ষা শেষ করে বের হওয়া শিক্ষার্থীদের হাতে বিশুদ্ধ পানির বোতল তুলে দেন। এ সময় দল ও তারেক রহমানের পক্ষ থেকে পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও শুভকামনা জানান তিনি।

​পানি বিতরণ শেষে মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, "এবার এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার পর থেকেই আমরা নারায়ণগঞ্জের প্রতিটি কেন্দ্রে যাওয়ার চেষ্টা করছি। প্রতিদিন কোনো না কোনো কেন্দ্রে পৌঁছে শিক্ষার্থী এবং অভিভাবকদের জন্য বিশুদ্ধ পানি ও হাত পাখার ব্যবস্থা করা হচ্ছে। তবে আজ বৃষ্টি হওয়ার সুবাদে সিদ্ধিরগঞ্জের এই কেন্দ্রে হাত পাখা না দিয়ে শুধু পানি দেওয়া হচ্ছে। মূলত আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে আমরা এই ক্ষুদ্র উপহার তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছি।"

​তিনি আরও বলেন, "সন্তানেরা ভেতরে পরীক্ষা দিচ্ছে, আর বাইরে তাদের অভিভাবকরা রোদ-বৃষ্টির তীব্র কষ্ট উপেক্ষা করে অপেক্ষা করছেন। তাদের এই কষ্টের কিছুটা অংশীদার হতেই আমাদের এই সামান্য প্রচেষ্টা। পরীক্ষার পুরোটা সময় জুড়েই আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।"

​এ সময় টিম খোরশেদের স্বেচ্ছাসেবী এবং স্থানীয় যুবদল ও বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

নারায়ণগঞ্জে সাবেক যুবদল নেতা খোরশেদের নেতৃত্বে দুই মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত

নারায়ণগঞ্জে সাবেক যুবদল নেতা খোরশেদের নেতৃত্বে দুই মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত

বুধবার, ০৮ জুলাই ২০২৬
নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের গণশুনানি: তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ

নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের গণশুনানি: তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ

বুধবার, ০৮ জুলাই ২০২৬
​ভূমি সেবাকে হয়রানিমুক্ত করতে নারায়ণগঞ্জে ডিসি রায়হান কবিরের বিশেষ অভিযান

​ভূমি সেবাকে হয়রানিমুক্ত করতে নারায়ণগঞ্জে ডিসি রায়হান কবিরের বিশেষ অভিযান

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
নাসিক সীমানা সম্প্রসারণের উদ্যোগ: ৪ ইউনিয়নের একাধিক এলাকা সিটিতে যুক্ত করার পরিকল্পনা, গণবিজ্ঞপ্তি জারি

নাসিক সীমানা সম্প্রসারণের উদ্যোগ: ৪ ইউনিয়নের একাধিক এলাকা সিটিতে যুক্ত করার পরিকল্পনা, গণবিজ্ঞপ্তি জারি

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
"সনাতন ধর্মাবলম্বীদের যেকোনো ধর্মীয় অনুষ্ঠান সফল করতে আমরা পাশে থাকব" — টিপু

"সনাতন ধর্মাবলম্বীদের যেকোনো ধর্মীয় অনুষ্ঠান সফল করতে আমরা পাশে থাকব" — টিপু

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
বেফাক নেতাদের দেওভোগ মাদরাসা পরিদর্শন: পরিস্থিতি স্বাভাবিক, রাজনৈতিক হামলার দাবি নাকচ

বেফাক নেতাদের দেওভোগ মাদরাসা পরিদর্শন: পরিস্থিতি স্বাভাবিক, রাজনৈতিক হামলার দাবি নাকচ

সোমবার, ০৬ জুলাই ২০২৬