মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ | Tuesday, 07 July 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
সংসদ অধিবেশনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে রূপগঞ্জের ৬৯ শিক্ষক-শিক্ষার্থীর সাক্ষাৎ ফতুল্লায় যুবককে পিটিয়ে হত্যা: খেলাফত মজলিস নেতাদের আসামি করার প্রতিবাদে উলামা পরিষদের মানববন্ধন ​ভূমি সেবাকে হয়রানিমুক্ত করতে নারায়ণগঞ্জে ডিসি রায়হান কবিরের বিশেষ অভিযান বন্দরে গণমাধ্যমকর্মীদের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য ফল উৎসব নাসিক সীমানা সম্প্রসারণের উদ্যোগ: ৪ ইউনিয়নের একাধিক এলাকা সিটিতে যুক্ত করার পরিকল্পনা, গণবিজ্ঞপ্তি জারি কাঁচপুরে নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযান: ২৬৩ কেজি জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা বন্দরে অটোরিকশাচালক মাসুদ রানা হত্যা মামলার আসামি জুম্মান গ্রেপ্তার বিএআরসি’র গভর্নিং বডির সদস্য মনোনীত হলেন সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম "সনাতন ধর্মাবলম্বীদের যেকোনো ধর্মীয় অনুষ্ঠান সফল করতে আমরা পাশে থাকব" — টিপু কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মেহেদী হাসান
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
Advertisement
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
বিএআরসি’র গভর্নিং বডির সদস্য মনোনীত হলেন সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম
নগরের বাইরে

বিএআরসি’র গভর্নিং বডির সদস্য মনোনীত হলেন সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম

শেয়ার করুন:

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি)-এর গভর্নিং বডির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। জাতীয় সংসদের সংসদ সদস্য কোটায় স্পিকার কর্তৃক তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

​বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল আইন, ২০১২ অনুযায়ী কাউন্সিলের গভর্নিং বডিতে সংসদ সদস্য কোটায় ২ জন সদস্যকে মনোনয়ন দেন জাতীয় সংসদের স্পিকার। এই কোটায় অ্যাডভোকেট আবুল কালামের পাশাপাশি সংরক্ষিত মহিলা আসন-২-এর সংসদ সদস্য শিরীন সুলতানাকেও গভর্নিং বডির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

​সম্প্রতি জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা-১ থেকে জারি করা এক পত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফতিমা আজরিন তন্বী স্বাক্ষরিত এক চিঠিতেও বিষয়টি জানানো হয়।

​উল্লেখ্য, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের গভর্নিং বডি হলো কৃষি গবেষণাসংক্রান্ত নীতিনির্ধারণ, পরিকল্পনা, সমন্বয় ও প্রশাসনিক বিষয়ে সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ। দেশের কৃষি গবেষণার অগ্রাধিকার নির্ধারণ, গবেষণা কার্যক্রমে গতিশীলতা আনা এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে এই সংস্থা প্রধান ভূমিকা পালন করে।

​এছাড়া, সংস্থাটি দেশের বিভিন্ন কৃষি গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সমন্বয় সাধন, গবেষণার সামগ্রিক মানোন্নয়ন এবং কৃষি গবেষণাকে আরও কার্যকর ও সময়োপযোগী করে গড়ে তুলতে কাজ করে থাকে। অ্যাডভোকেট আবুল কালাম এই সংস্থায় যুক্ত হওয়ায় তাঁর নির্বাচনী এলাকা নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষ ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

সংসদ অধিবেশনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে রূপগঞ্জের ৬৯ শিক্ষক-শিক্ষার্থীর সাক্ষাৎ

সংসদ অধিবেশনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে রূপগঞ্জের ৬৯ শিক্ষক-শিক্ষার্থীর সাক্ষাৎ

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
ফতুল্লায় যুবককে পিটিয়ে হত্যা: খেলাফত মজলিস নেতাদের আসামি করার প্রতিবাদে উলামা পরিষদের মানববন্ধন

ফতুল্লায় যুবককে পিটিয়ে হত্যা: খেলাফত মজলিস নেতাদের আসামি করার প্রতিবাদে উলামা পরিষদের মানববন্ধন

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
বন্দরে গণমাধ্যমকর্মীদের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য ফল উৎসব

বন্দরে গণমাধ্যমকর্মীদের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য ফল উৎসব

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
কাঁচপুরে নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযান: ২৬৩ কেজি জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

কাঁচপুরে নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযান: ২৬৩ কেজি জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
বন্দরে অটোরিকশাচালক মাসুদ রানা হত্যা মামলার আসামি জুম্মান গ্রেপ্তার

বন্দরে অটোরিকশাচালক মাসুদ রানা হত্যা মামলার আসামি জুম্মান গ্রেপ্তার

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মেহেদী হাসান

কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মেহেদী হাসান

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬