মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ | Tuesday, 07 July 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
সংসদ অধিবেশনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে রূপগঞ্জের ৬৯ শিক্ষক-শিক্ষার্থীর সাক্ষাৎ ফতুল্লায় যুবককে পিটিয়ে হত্যা: খেলাফত মজলিস নেতাদের আসামি করার প্রতিবাদে উলামা পরিষদের মানববন্ধন ​ভূমি সেবাকে হয়রানিমুক্ত করতে নারায়ণগঞ্জে ডিসি রায়হান কবিরের বিশেষ অভিযান বন্দরে গণমাধ্যমকর্মীদের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য ফল উৎসব নাসিক সীমানা সম্প্রসারণের উদ্যোগ: ৪ ইউনিয়নের একাধিক এলাকা সিটিতে যুক্ত করার পরিকল্পনা, গণবিজ্ঞপ্তি জারি কাঁচপুরে নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযান: ২৬৩ কেজি জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা বন্দরে অটোরিকশাচালক মাসুদ রানা হত্যা মামলার আসামি জুম্মান গ্রেপ্তার বিএআরসি’র গভর্নিং বডির সদস্য মনোনীত হলেন সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম "সনাতন ধর্মাবলম্বীদের যেকোনো ধর্মীয় অনুষ্ঠান সফল করতে আমরা পাশে থাকব" — টিপু কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মেহেদী হাসান
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
Advertisement
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
নাসিক সীমানা সম্প্রসারণের উদ্যোগ: ৪ ইউনিয়নের একাধিক এলাকা সিটিতে যুক্ত করার পরিকল্পনা, গণবিজ্ঞপ্তি জারি
মহানগর

নাসিক সীমানা সম্প্রসারণের উদ্যোগ: ৪ ইউনিয়নের একাধিক এলাকা সিটিতে যুক্ত করার পরিকল্পনা, গণবিজ্ঞপ্তি জারি

শেয়ার করুন:

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সীমানা সম্প্রসারণের বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। সদর উপজেলার গুরুত্বপূর্ণ চারটি ইউনিয়ন—কুতুবপুর, ফতুল্লা, কাশীপুর ও এনায়েতনগরের বেশ কিছু এলাকাকে সিটি কর্পোরেশনের আওতাভুক্ত করার প্রাথমিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের কোনো পরামর্শ বা আপত্তি থাকলে তা আগামী ৩০ দিনের মধ্যে লিখিতভাবে জানানোর আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক।

​আজ মঙ্গলবার (৭ জুলাই) সীমানা নির্ধারণ কর্মকর্তা হিসেবে দায়িত্বপ্রাপ্ত নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

​গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) সীমানা পরিবর্তন (সম্প্রসারণ ও সংকোচন) বিধিমালা, ২০১৩ এর ৫ ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক এই পরিকল্পনার ওপর স্থানীয় অধিবাসীদের মতামত, পরামর্শ কিংবা আপত্তি গ্রহণের জন্য আগামী ৩০ দিন সময় বেঁধে দেওয়া হয়েছে।

​প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন সীমানা নির্ধারণে যে এলাকাগুলো সিটিতে যুক্ত হচ্ছে:

  • কুতুবপুর ইউনিয়ন: ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের সম্পূর্ণ অংশ সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করা হচ্ছে।
  • ফতুল্লা ইউনিয়ন: ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সম্পূর্ণ অংশ। এছাড়া ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব সস্তাপুর ও আশেপাশের এলাকা এবং ৬ নম্বর ওর্য়াডের পূর্ব ইসদাইর, চাঁদমারী ও সংলগ্ন এলাকা।
  • কাশীপুর ইউনিয়ন: ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সম্পূর্ণ অংশ।
  • এনায়েতনগর ইউনিয়ন: ৮ নম্বর ওয়ার্ডের সম্পূর্ণ এলাকা।

​জেলা প্রশাসক ও সীমানা নির্ধারণ কর্মকর্তা রায়হান কবির বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সম্প্রসারণে প্রাথমিকভাবে গৃহীত এসব এলাকা অন্তর্ভুক্তির বিষয়ে কোনো অধিবাসীর আপত্তি বা পরামর্শ থাকলে, তা নির্দিষ্ট সময়ের মধ্যে জেলা প্রশাসক বরাবর লিখিতভাবে দাখিল করতে হবে। পরবর্তীতে প্রাপ্ত আপত্তি সমূহের ওপর যথাযথ শুনানি গ্রহণ করা হবে।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

​ভূমি সেবাকে হয়রানিমুক্ত করতে নারায়ণগঞ্জে ডিসি রায়হান কবিরের বিশেষ অভিযান

​ভূমি সেবাকে হয়রানিমুক্ত করতে নারায়ণগঞ্জে ডিসি রায়হান কবিরের বিশেষ অভিযান

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
"সনাতন ধর্মাবলম্বীদের যেকোনো ধর্মীয় অনুষ্ঠান সফল করতে আমরা পাশে থাকব" — টিপু

"সনাতন ধর্মাবলম্বীদের যেকোনো ধর্মীয় অনুষ্ঠান সফল করতে আমরা পাশে থাকব" — টিপু

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
বেফাক নেতাদের দেওভোগ মাদরাসা পরিদর্শন: পরিস্থিতি স্বাভাবিক, রাজনৈতিক হামলার দাবি নাকচ

বেফাক নেতাদের দেওভোগ মাদরাসা পরিদর্শন: পরিস্থিতি স্বাভাবিক, রাজনৈতিক হামলার দাবি নাকচ

সোমবার, ০৬ জুলাই ২০২৬
সোনারগাঁও উপজেলায় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ এর আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ

সোনারগাঁও উপজেলায় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ এর আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ

সোমবার, ০৬ জুলাই ২০২৬
কৃষক শ্রমিক জনতা লীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম তারেকের ইন্তেকাল, শফিকুল ইসলাম দেলোয়ারের গভীর শোক

কৃষক শ্রমিক জনতা লীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম তারেকের ইন্তেকাল, শফিকুল ইসলাম দেলোয়ারের গভীর শোক

সোমবার, ০৬ জুলাই ২০২৬
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে র‍্যালি, চারা বিতরণ ও আলোচনা সভা

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে র‍্যালি, চারা বিতরণ ও আলোচনা সভা

সোমবার, ০৬ জুলাই ২০২৬