সোমবার, ০৬ জুলাই ২০২৬ | Monday, 06 July 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
প্রবাসী বউয়ের জামাই নাটকে নতুন চমক নিয়ে আসছেন পরিচালক সোহেল আলী সোনারগাঁয়ে ১৪৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক সেপ্টেম্বরে খুলছে পঞ্চবটি-মুক্তারপুর এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ডিসেম্বরে পুরো প্রকল্প শেষ বেফাক নেতাদের দেওভোগ মাদরাসা পরিদর্শন: পরিস্থিতি স্বাভাবিক, রাজনৈতিক হামলার দাবি নাকচ প্রবীণ ফটো সাংবাদিক আমির হোসেনের খোঁজে হাসপাতালে বন্দর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ সোনারগাঁয়ে চিপস কারখানায় ভয়াবহ আগুন, ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি সোনারগাঁও উপজেলায় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ এর আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ কৃষক শ্রমিক জনতা লীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম তারেকের ইন্তেকাল, শফিকুল ইসলাম দেলোয়ারের গভীর শোক জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে র‍্যালি, চারা বিতরণ ও আলোচনা সভা ​‘৮০ বছরের পুরোনো দল পুরোপুরি ভ্যানিশ হয়ে গেছে’: চুনকা মিলনায়তনে শফিকুল আলম
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
Advertisement
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
বেফাক নেতাদের দেওভোগ মাদরাসা পরিদর্শন: পরিস্থিতি স্বাভাবিক, রাজনৈতিক হামলার দাবি নাকচ
মহানগর

বেফাক নেতাদের দেওভোগ মাদরাসা পরিদর্শন: পরিস্থিতি স্বাভাবিক, রাজনৈতিক হামলার দাবি নাকচ

শেয়ার করুন:

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী দেওভোগ মাদরাসার সাম্প্রতিক ঘটনা পর্যালোচনা এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে প্রতিষ্ঠানটি পরিদর্শন করেছেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) নারায়ণগঞ্জ জেলা শাখার নেতারা।

​আজ সোমবার (৬ জুলাই) বেফাক জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কাদিরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মাদরাসা প্রাঙ্গণে যান এবং পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন।

​প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন বেফাক ফতুল্লা উত্তর শাখার সেক্রেটারি মাওলানা মামূনুর রশীদ এবং সোনারগাঁ শাখার সভাপতি মাওলানা উবায়দুল কাদের নদভীসহ অন্যান্য নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় মাদরাসা পরিচালনা কমিটির পক্ষে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি আলহাজ শাহজাহান আলম ও সাধারণ সম্পাদক হেদায়েত উল্লাহ খোকনসহ কমিটির অন্যান্য সদস্যরা।

​মতবিনিময়কালে বেফাক জেলা সভাপতি মাওলানা আব্দুল কাদির বলেন, "চলমান পরিস্থিতি বিচক্ষণতার সঙ্গে নিয়ন্ত্রণে রাখায় মাদরাসা কর্তৃপক্ষ প্রশংসার দাবিদার।" এ সময় তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে যথাযথ আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান এবং দ্বীনি এই শিক্ষা প্রতিষ্ঠানকে সব ধরনের রাজনীতিমুক্ত রাখার অনুরোধ করেন।

​অন্যদিকে, মাদরাসা পরিচালনা কমিটির নেতারা জানান, সম্প্রতি ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাটি সম্পূর্ণভাবে মাদরাসার অভ্যন্তরীণ বিষয়। এটিকে কেন্দ্র করে কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মীরা হামলা চালিয়েছে বলে যে প্রচারণা চালানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও অমূলক। মাদরাসায় কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম নেই এবং কোনো রাজনৈতিক শক্তি প্রতিষ্ঠানটিতে হামলা চালায়নি বলেও তারা স্পষ্ট করেন।

​পরিচালনা কমিটির পক্ষ থেকে আরও জানানো হয়, বর্তমানে মাদরাসার সার্বিক পরিবেশ সম্পূর্ণ শান্ত রয়েছে এবং শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানসহ সব ধরনের শিক্ষাকার্যক্রম স্বাভাবিক নিয়মেই চলমান আছে।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

সোনারগাঁও উপজেলায় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ এর আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ

সোনারগাঁও উপজেলায় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ এর আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ

সোমবার, ০৬ জুলাই ২০২৬
কৃষক শ্রমিক জনতা লীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম তারেকের ইন্তেকাল, শফিকুল ইসলাম দেলোয়ারের গভীর শোক

কৃষক শ্রমিক জনতা লীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম তারেকের ইন্তেকাল, শফিকুল ইসলাম দেলোয়ারের গভীর শোক

সোমবার, ০৬ জুলাই ২০২৬
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে র‍্যালি, চারা বিতরণ ও আলোচনা সভা

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে র‍্যালি, চারা বিতরণ ও আলোচনা সভা

সোমবার, ০৬ জুলাই ২০২৬
​‘৮০ বছরের পুরোনো দল পুরোপুরি ভ্যানিশ হয়ে গেছে’: চুনকা মিলনায়তনে শফিকুল আলম

​‘৮০ বছরের পুরোনো দল পুরোপুরি ভ্যানিশ হয়ে গেছে’: চুনকা মিলনায়তনে শফিকুল আলম

রবিবার, ০৫ জুলাই ২০২৬
পুনর্বাসনের আগে বিকেল ৫টা থেকে বসার দাবি: নারায়ণগঞ্জে হকারদের বিক্ষোভ মিছিল

পুনর্বাসনের আগে বিকেল ৫টা থেকে বসার দাবি: নারায়ণগঞ্জে হকারদের বিক্ষোভ মিছিল

রবিবার, ০৫ জুলাই ২০২৬
দেওভোগে মাদ্রাসা কেন্দ্রিক উত্তেজনা: সড়ক অবরোধে ২ ঘণ্টা যান চলাচল বন্ধ, চরম জনদুর্ভোগ

দেওভোগে মাদ্রাসা কেন্দ্রিক উত্তেজনা: সড়ক অবরোধে ২ ঘণ্টা যান চলাচল বন্ধ, চরম জনদুর্ভোগ

রবিবার, ০৫ জুলাই ২০২৬