কৃষক শ্রমিক জনতা লীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম তারেকের ইন্তেকাল, শফিকুল ইসলাম দেলোয়ারের গভীর শোক
কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জনাব আমিনুল ইসলাম তারেক আর নেই। আজ সোমবার (০৬ জুলাই) সকালে কিশোরগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী ও রাজনৈতিক সহযোদ্ধা রেখে গেছেন।
এদিকে কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আমিনুল ইসলাম তারেকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং নারায়ণগঞ্জ জেলা সভাপতি শফিকুল ইসলাম দেলোয়ার।
আজ এক শোক বার্তায় শফিকুল ইসলাম দেলোয়ার মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক বার্তায় কৃষক শ্রমিক জনতা লীগের পক্ষ থেকে জানানো হয়, আমিনুল ইসলাম তারেকের চলে যাওয়া দলের জন্য এক অপূরণীয় ক্ষতি। দেশের মেহনতি মানুষের অধিকার আদায়ে তার অবদান দল সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করবে।