বুধবার, ২৪ জুন ২০২৬ | Wednesday, 24 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
গোগনগরে স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ: দারোয়ান আটক, এলাকায় চরম উত্তেজনা বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল আড়াইহাজারে পাটের বস্তা ব্যবহার না করায় দুই চাল ব্যবসায়ীকে জরিমানা অসুস্থ গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানাকে আর্থিক সহায়তা দিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিহত করতে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ, নেতৃত্বে রবি-কবিরসহ শীর্ষ নেতারা ফতুল্লায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেতা সানাউল্লাহ গ্রেপ্তার নারায়ণগঞ্জে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ১৭ জন গ্রেপ্তার, নিরাপত্তা জোরদার সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত চাষাড়ায় আরবান স্কুলে পানির মোটর উপহার দিলেন আহমেদুর রহমান তনু এমপিপুত্র সজীব আটক ও মুক্তি: নেপথ্যে কে আটকালো, আর কে ছাড়লো
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
নারায়ণগঞ্জে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ১৭ জন গ্রেপ্তার, নিরাপত্তা জোরদার
মহানগর

নারায়ণগঞ্জে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ১৭ জন গ্রেপ্তার, নিরাপত্তা জোরদার

শেয়ার করুন:

নারায়ণগঞ্জে রাজনৈতিকভাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে গত ২৪ ঘণ্টায় ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার আশঙ্কা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

​আজ মঙ্গলবার দুপুরে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, সোমবার দুপুর ১২টা থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত জেলার সাতটি থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এই ১৭ জন নেতাকর্মীকে আটক করা হয়।

​তিনি আরও জানান, সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির ব্যানারে হওয়া ঝটিকা মিছিলের ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র বিশ্লেষণ করে তথ্যপ্রযুক্তির সহায়তায় সংশ্লিষ্টদের শনাক্ত করা হয়। পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

​নিরাপত্তা নিশ্চিত করতে নারায়ণগঞ্জের প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ অন্তত ১০টি স্থানে বিশেষ পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে। এর মধ্যে সাইনবোর্ড এলাকার আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে, সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়, ফতুল্লা, শহরের সৈয়দপুর, সোনারগাঁ ও কাঁচপুরসহ বিভিন্ন কৌশলগত পয়েন্টে জোরদার তল্লাশি চালানো হচ্ছে। জেলা পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি ও সেনাবাহিনীর সদস্যদেরও টহল দিতে দেখা গেছে।

​সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য মেলেনি এবং শহরের যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। তবে আজ সকাল থেকে শহরের দুই নম্বর রেলগেট এলাকায় অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সংগঠনের কোনো নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়নি।

​এদিকে, আওয়ামী লীগের যেকোনো ধরনের 'নিষিদ্ধ কার্যক্রম' প্রতিহত করতে শহরের প্রধান সড়কে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করতে দেখা গেছে বিএনপির নেতাকর্মীদের।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

অসুস্থ গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানাকে আর্থিক সহায়তা দিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক

অসুস্থ গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানাকে আর্থিক সহায়তা দিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
চাষাড়ায় আরবান স্কুলে পানির মোটর উপহার দিলেন আহমেদুর রহমান তনু

চাষাড়ায় আরবান স্কুলে পানির মোটর উপহার দিলেন আহমেদুর রহমান তনু

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
২৩ জুন ঘিরে নারায়ণগঞ্জে কঠোর সতর্কতায় বিএনপি-জামায়াত-এনসিপি, মোতায়েন সেনাবাহিনী

২৩ জুন ঘিরে নারায়ণগঞ্জে কঠোর সতর্কতায় বিএনপি-জামায়াত-এনসিপি, মোতায়েন সেনাবাহিনী

সোমবার, ২২ জুন ২০২৬
নিষিদ্ধ কার্যক্রম চালালে আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি সাখাওয়াতের

নিষিদ্ধ কার্যক্রম চালালে আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি সাখাওয়াতের

সোমবার, ২২ জুন ২০২৬
আন্তর্জাতিক সম্মাননা পেলেন নারায়ণগঞ্জের ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগ

আন্তর্জাতিক সম্মাননা পেলেন নারায়ণগঞ্জের ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগ

সোমবার, ২২ জুন ২০২৬
‘নারায়ণগঞ্জে দূষণের উৎস চিহ্নিত, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে’: পরিবেশ প্রতিমন্ত্রী

‘নারায়ণগঞ্জে দূষণের উৎস চিহ্নিত, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে’: পরিবেশ প্রতিমন্ত্রী

সোমবার, ২২ জুন ২০২৬