মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ | Tuesday, 23 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
২৩ জুন ঘিরে নারায়ণগঞ্জে কঠোর সতর্কতায় বিএনপি-জামায়াত-এনসিপি, মোতায়েন সেনাবাহিনী নিষিদ্ধ কার্যক্রম চালালে আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি সাখাওয়াতের এমপির ছেলের কোনো বিশেষ অধিকার নেই, আইনের চোখে সবাই সমান: স্বরাষ্ট্রমন্ত্রী ২০ বছর পর নাসিকের উদ্যোগে হাফেজীবাগ পুকুর পরিষ্কার, পরিদর্শনে প্রশাসক সাখাওয়াত আন্তর্জাতিক সম্মাননা পেলেন নারায়ণগঞ্জের ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগ ‘নারায়ণগঞ্জে দূষণের উৎস চিহ্নিত, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে’: পরিবেশ প্রতিমন্ত্রী নাশকতার শঙ্কা: প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে সেনাবাহিনী মোতায়েন সোনারগাঁয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার ‘নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব ২০২৬’ এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুচলেকা দিয়ে ছাড়া পেলেন নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
‘নারায়ণগঞ্জে দূষণের উৎস চিহ্নিত, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে’: পরিবেশ প্রতিমন্ত্রী
মহানগর

‘নারায়ণগঞ্জে দূষণের উৎস চিহ্নিত, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে’: পরিবেশ প্রতিমন্ত্রী

শেয়ার করুন:

নারায়ণগঞ্জের নদী ও পরিবেশ দূষণের অন্যতম কারণ হিসেবে শিল্পকারখানার বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা এবং কার্যকরভাবে বর্জ্য শোধনাগার (ইটিপি) ব্যবহার না করাকে দায়ী করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি জানিয়েছেন, নারায়ণগঞ্জে দূষণের উৎসগুলো ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে এবং এগুলো নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

​সোমবার (২২ জুন) দুপুরে নারায়ণগঞ্জ নগরীর শায়েস্তা খাঁ সড়কে জেলা শিল্পকলা একাডেমীতে ‘নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব ২০২৬’ এর সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

​প্রতিমন্ত্রী বলেন, “আমাদের পানি দূষণের মূল কারণ হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা। ঢাকা, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ—সব নদীতেই এই ধরনের সমস্যা হচ্ছে। আমাদের যে ইটিপি প্লান্টগুলো আছে, সেগুলো সঠিকভাবে কাজ করছে না। অনেক প্রতিষ্ঠান ইটিপি চালাতে পারছে না বলেও আমাদের নজরে এসেছে।”

​দূষণ রোধে সরকারের পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, “সরকার দায়িত্ব নেওয়ার পর শিল্পকারখানার বর্জ্য ব্যবস্থাপনা পর্যবেক্ষণে বিশেষ উদ্যোগ নিয়েছে। আমাদের যতগুলো পাওয়ার প্ল্যান্ট আছে, সবগুলোকে অনলাইনে ট্র্যাকিংয়ের আওতায় আনা হয়েছে, যাতে তারা ইটিপি ঠিকমতো রক্ষণাবেক্ষণ করছে কিনা তা তদারকি করা যায়।”

​নারায়ণগঞ্জের পরিবেশ প্রসঙ্গে শেখ ফরিদুল ইসলাম বলেন, “আমরা নারায়ণগঞ্জের দূষণের উৎসগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করেছি। কোন কোন জায়গা থেকে দূষণ আসছে, তা দেখা হয়েছে। আশা করছি খুব অল্প সময়ের মধ্যে এসব বিষয় আমলে নিয়ে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে দূষণকারী শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সহযোগিতার বিষয়টিও দেখা হবে।”

​তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দ্রুত এসব সমস্যার সমাধান করে দূষণ সহনীয় পর্যায়ে আনা সম্ভব হবে, যাতে নদী, প্রাণ-প্রকৃতি ও মৎস্য সম্পদ পুনরুদ্ধার করা যায়। তবে দূষণ নিয়ন্ত্রণে কাজ করার ক্ষেত্রে তিনি মন্ত্রণালয়ের জনবল সংকটের কথাও উল্লেখ করেন।

​ইটভাটার দূষণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী একটি চাঞ্চল্যকর তথ্য দিয়ে বলেন, “বর্তমানে দেশে প্রায় ৮ হাজার ইটভাটা থাকলেও তার মধ্যে প্রায় ৫ হাজারই সম্পূর্ণ অবৈধভাবে পরিচালিত হচ্ছে।”

​গণমাধ্যমের সাথে আলাপকালে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবির, জেলা পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান মুন্সি, প্রতিমন্ত্রীর একান্ত সচিব আলমগীর হুসাইন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম ফয়েজ উদ্দিন, ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান নূর এবং মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

২৩ জুন ঘিরে নারায়ণগঞ্জে কঠোর সতর্কতায় বিএনপি-জামায়াত-এনসিপি, মোতায়েন সেনাবাহিনী

২৩ জুন ঘিরে নারায়ণগঞ্জে কঠোর সতর্কতায় বিএনপি-জামায়াত-এনসিপি, মোতায়েন সেনাবাহিনী

সোমবার, ২২ জুন ২০২৬
নিষিদ্ধ কার্যক্রম চালালে আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি সাখাওয়াতের

নিষিদ্ধ কার্যক্রম চালালে আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি সাখাওয়াতের

সোমবার, ২২ জুন ২০২৬
আন্তর্জাতিক সম্মাননা পেলেন নারায়ণগঞ্জের ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগ

আন্তর্জাতিক সম্মাননা পেলেন নারায়ণগঞ্জের ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগ

সোমবার, ২২ জুন ২০২৬
নাশকতার শঙ্কা: প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে সেনাবাহিনী মোতায়েন

নাশকতার শঙ্কা: প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে সেনাবাহিনী মোতায়েন

সোমবার, ২২ জুন ২০২৬
‘নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব ২০২৬’ এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

‘নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব ২০২৬’ এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সোমবার, ২২ জুন ২০২৬
ধর্মীয় ও রাষ্ট্রীয় অবমাননার বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর হওয়ার আহ্বান অ্যাডভোকেট বাঁধনের

ধর্মীয় ও রাষ্ট্রীয় অবমাননার বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর হওয়ার আহ্বান অ্যাডভোকেট বাঁধনের

রবিবার, ২১ জুন ২০২৬