মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ | Tuesday, 23 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
২৩ জুন ঘিরে নারায়ণগঞ্জে কঠোর সতর্কতায় বিএনপি-জামায়াত-এনসিপি, মোতায়েন সেনাবাহিনী নিষিদ্ধ কার্যক্রম চালালে আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি সাখাওয়াতের এমপির ছেলের কোনো বিশেষ অধিকার নেই, আইনের চোখে সবাই সমান: স্বরাষ্ট্রমন্ত্রী ২০ বছর পর নাসিকের উদ্যোগে হাফেজীবাগ পুকুর পরিষ্কার, পরিদর্শনে প্রশাসক সাখাওয়াত আন্তর্জাতিক সম্মাননা পেলেন নারায়ণগঞ্জের ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগ ‘নারায়ণগঞ্জে দূষণের উৎস চিহ্নিত, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে’: পরিবেশ প্রতিমন্ত্রী নাশকতার শঙ্কা: প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে সেনাবাহিনী মোতায়েন সোনারগাঁয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার ‘নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব ২০২৬’ এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুচলেকা দিয়ে ছাড়া পেলেন নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
২৩ জুন ঘিরে নারায়ণগঞ্জে কঠোর সতর্কতায় বিএনপি-জামায়াত-এনসিপি, মোতায়েন সেনাবাহিনী
মহানগর

২৩ জুন ঘিরে নারায়ণগঞ্জে কঠোর সতর্কতায় বিএনপি-জামায়াত-এনসিপি, মোতায়েন সেনাবাহিনী

শেয়ার করুন:

আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও নাশকতা এড়াতে নারায়ণগঞ্জে ব্যাপক সতর্ক অবস্থান নিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সাথে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও নজরদারি জোরদার করা হয়েছে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে শহরজুড়ে সেনাবাহিনী মোতায়েন রয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

​জানা গেছে, সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি রুখে দিতে সোমবার (২২ জুন) রাত থেকেই নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মিছিল ও সতর্ক অবস্থান কর্মসূচি শুরু করেছেন বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিশেষ করে চাষাঢ়া ও এর আশপাশের এলাকায় মহানগর বিএনপির বিভিন্ন ইউনিটকে পৃথক পৃথক মিছিল ও মহড়া দিতে দেখা গেছে।

​মাঠে থাকার ঘোষণা দিয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, “আমার নেতৃত্বে গত ২১ জুন রাত থেকেই মহানগর বিএনপির নেতাকর্মীরা মাঠে রয়েছেন। কেউ যাতে কোনো ধরনের নাশকতা বা উসকানিমূলক কর্মকাণ্ড করতে না পারে, সেজন্য আমরা আগামী ২৬ জুন পর্যন্ত রাজপথে অবস্থান করব। প্রতিটি ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।”

​এদিকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার কথা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক শওকত আলী বলেন, “কোনো নিষিদ্ধ সংগঠন যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেটি দেখার মূল দায়িত্ব প্রশাসনের। তবে আমরাও রাত থেকে সকাল পর্যন্ত মাঠে সতর্ক অবস্থানে থাকব এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সার্বিক সহযোগিতা করব।”

​জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও জেলাজুড়ে কঠোর নজরদারির কথা জানানো হয়েছে। দলটির নারায়ণগঞ্জ মহানগরের আমীর মাওলানা আব্দুল জব্বার বলেন, “২৩ জুন আমাদের কেন্দ্র ঘোষিত নির্দিষ্ট কোনো কর্মসূচি নেই। তবে মাঠপর্যায়ে আমাদের ওয়ার্ডভিত্তিক কঠোর নজরদারি বাড়ানো হয়েছে। কেউ যদি কোনো ধরনের বিশৃঙ্খলা বা স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করে, তবে তার কঠোর জবাব দেওয়া হবে।”

​নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে জেলা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সম্ভাব্য সব ধরনের বিশৃঙ্খলা রোধে জেলার প্রতিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিশেষ বার্তা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, র‌্যাব ও ডিবি পুলিশ একযোগে সমন্বিতভাবে কাজ করছে।

​নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বলেন, “আমাদের এলাকায় যেন কোনো নিষিদ্ধ সংগঠনের বেআইনি মিছিল বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে কঠোর নির্দেশনা রয়েছে। পুলিশ সম্পূর্ণ সতর্ক অবস্থানে আছে এবং শহরের বিভিন্ন প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে।”

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

নিষিদ্ধ কার্যক্রম চালালে আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি সাখাওয়াতের

নিষিদ্ধ কার্যক্রম চালালে আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি সাখাওয়াতের

সোমবার, ২২ জুন ২০২৬
আন্তর্জাতিক সম্মাননা পেলেন নারায়ণগঞ্জের ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগ

আন্তর্জাতিক সম্মাননা পেলেন নারায়ণগঞ্জের ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগ

সোমবার, ২২ জুন ২০২৬
‘নারায়ণগঞ্জে দূষণের উৎস চিহ্নিত, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে’: পরিবেশ প্রতিমন্ত্রী

‘নারায়ণগঞ্জে দূষণের উৎস চিহ্নিত, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে’: পরিবেশ প্রতিমন্ত্রী

সোমবার, ২২ জুন ২০২৬
নাশকতার শঙ্কা: প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে সেনাবাহিনী মোতায়েন

নাশকতার শঙ্কা: প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে সেনাবাহিনী মোতায়েন

সোমবার, ২২ জুন ২০২৬
‘নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব ২০২৬’ এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

‘নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব ২০২৬’ এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সোমবার, ২২ জুন ২০২৬
ধর্মীয় ও রাষ্ট্রীয় অবমাননার বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর হওয়ার আহ্বান অ্যাডভোকেট বাঁধনের

ধর্মীয় ও রাষ্ট্রীয় অবমাননার বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর হওয়ার আহ্বান অ্যাডভোকেট বাঁধনের

রবিবার, ২১ জুন ২০২৬