বুধবার, ২৪ জুন ২০২৬ | Wednesday, 24 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
গোগনগরে স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ: দারোয়ান আটক, এলাকায় চরম উত্তেজনা বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল আড়াইহাজারে পাটের বস্তা ব্যবহার না করায় দুই চাল ব্যবসায়ীকে জরিমানা অসুস্থ গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানাকে আর্থিক সহায়তা দিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিহত করতে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ, নেতৃত্বে রবি-কবিরসহ শীর্ষ নেতারা ফতুল্লায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেতা সানাউল্লাহ গ্রেপ্তার নারায়ণগঞ্জে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ১৭ জন গ্রেপ্তার, নিরাপত্তা জোরদার সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত চাষাড়ায় আরবান স্কুলে পানির মোটর উপহার দিলেন আহমেদুর রহমান তনু এমপিপুত্র সজীব আটক ও মুক্তি: নেপথ্যে কে আটকালো, আর কে ছাড়লো
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
গোগনগরে স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ: দারোয়ান আটক, এলাকায় চরম উত্তেজনা
নগরের বাইরে

গোগনগরে স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ: দারোয়ান আটক, এলাকায় চরম উত্তেজনা

শেয়ার করুন:

নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নে একটি শিক্ষা প্রতিষ্ঠানের দারোয়ানের বিরুদ্ধে এক ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (২৩ জুন) দুপুরে এই ঘটনাটি জানাজানি হওয়ার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ও অভিভাবকরা প্রতিষ্ঠানের ভেতর তুমুল বিক্ষোভ প্রদর্শন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ ও র‌্যাব সদস্য মোতায়েন করা হয়। পরবর্তীতে সন্ধ্যায় অভিযুক্ত দারোয়ানকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ।

​ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই ছাত্রীটি ষষ্ঠ শ্রেণিতে পড়ে। এর আগেও বিভিন্ন সময় অভিযুক্ত দারোয়ান তাকে যৌন নিপীড়ন করলেও ভয়ে বা লোকলজ্জার কারণে সে পরিবারকে কিছু জানায়নি। তবে আজ মঙ্গলবার দুপুরে ওই শিক্ষার্থীকে পুনরায় নিপীড়ন করার সময় একজন অভিভাবক তা হাতেনাতে দেখে ফেলেন।

​ঘটনাটি জানাজানি হলে ভুক্তভোগীর পরিবার তাৎক্ষণিকভাবে স্কুল কর্তৃপক্ষের কাছে বিচার দাবি করেন। তবে অভিভাবকদের অভিযোগ, শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বিষয়টি সুষ্ঠু সমাধানের পরিবর্তে ধামাচাপা দেওয়ার এবং আপস-মিমাংসার চেষ্টা চালায়। এই খবর ছড়িয়ে পড়লে অন্যান্য অভিভাবকরাও তাদের সন্তানদের সাথে অতীতে ঘটা একই ধরণের আচরণের অভিযোগ তুলতে শুরু করেন। এতে পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে ওঠে এবং এলাকাবাসী স্কুলের ভেতরেই বিক্ষোভ শুরু করেন।

​বিক্ষোভের কারণে দীর্ঘ সময় স্কুলের ভেতর অবরুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ ও র‌্যাবের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়। প্রায় কয়েক ঘণ্টা থমথমে পরিস্থিতি বিরাজ করার পর, সন্ধ্যায় পুলিশ অভিযুক্ত দারোয়ানকে আটক করে থানায় নিয়ে যায়।

​ভুক্তভোগী শিক্ষার্থীর এক ভাই ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমার বোন কিছুটা অ্যাবনরমাল (বিশেষ চাহিদাসম্পন্ন)। এর আগেও তার সাথে এমন ঘটনা ঘটলেও সে কাউকে জানায়নি। আজ আমরা জানার পর শিক্ষকদের জানালে তারা বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। এই সময় আরও কয়েকজন অভিভাবক একই অভিযোগ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়। পরে পুলিশ ও র‌্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং সন্ধ্যায় ওই দারোয়ানকে আটক করে।"

​এই ঘটনায় পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ভুক্তভোগীর স্বজনরা।

​এ বিষয়ে জানতে চাইলে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বলেন, "আমরা এখনো থানার পথে আছি। অভিযুক্তকে থানায় নেওয়া হচ্ছে। বিস্তারিত যাচাই-বাছাই করে পরে জানানো হবে।"

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল

বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
আড়াইহাজারে পাটের বস্তা ব্যবহার না করায় দুই চাল ব্যবসায়ীকে জরিমানা

আড়াইহাজারে পাটের বস্তা ব্যবহার না করায় দুই চাল ব্যবসায়ীকে জরিমানা

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিহত করতে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ, নেতৃত্বে রবি-কবিরসহ শীর্ষ নেতারা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিহত করতে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ, নেতৃত্বে রবি-কবিরসহ শীর্ষ নেতারা

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ফতুল্লায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেতা সানাউল্লাহ গ্রেপ্তার

ফতুল্লায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেতা সানাউল্লাহ গ্রেপ্তার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
এমপিপুত্র সজীব আটক ও মুক্তি: নেপথ্যে কে আটকালো, আর কে ছাড়লো

এমপিপুত্র সজীব আটক ও মুক্তি: নেপথ্যে কে আটকালো, আর কে ছাড়লো

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬