নগরের বাইরে
সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
শিক্ষার্থীদের মানসিক ও চারিত্রিক উৎকর্ষ নিশ্চিতকরণের লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজে এক বিশেষ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রায়হান কবির। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক ও চারিত্রিক গঠনে অভিভাবক ও শিক্ষকদের যৌথ ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব আলীনূর খান।
প্রতিষ্ঠানের শিক্ষক, বিপুল সংখ্যক শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমাবেশটি সফলভাবে সম্পন্ন হয়।