আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিহত করতে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ, নেতৃত্বে রবি-কবিরসহ শীর্ষ নেতারা
২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দলটির যেকোনো কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দিয়ে নারায়ণগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ও শোডাউন করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আজ (২৩ জুন) সকালে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিরুল ইসলাম রবি এবং জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ড. কবির হোসেন।
কর্মসূচিতে উপস্থিত নেতাকর্মীরা আওয়ামী লীগ সরকারের অতীত কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে বলেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ ও জনগণের ভোটাধিকার হরণের পেছনে আওয়ামী লীগ দায়ী। কোনো অবস্থাতেই তাদের রাজপথে কোনো অপতৎপরতা চালাতে দেওয়া হবে না।
উক্ত বিক্ষোভ ও প্রতিহতকরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মো. মাহবুব হোসেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ এবং ৪ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাজী শরিফুল ইসলাম (রিফাত)।
এছাড়াও কর্মসূচিতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল।