মহানগর
নিউজ নারায়ণগঞ্জ-এর তানভীরের মায়ের ইন্তেকালে চেম্বার অব কমার্স পরিচালক গোলাম সারোয়ার সাঈদের গভীর শোক
অনলাইন নিউজ পোর্টাল ‘নিউজ নারায়ণগঞ্জ’ (Newsnarayanganj)-এর প্রধান নির্বাহী সম্পাদক তানভীর হোসাইনের রত্নগর্ভা মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক গোলাম সারোয়ার সাঈদ।
এর আগে, রাজধানীর ল্যাবএইড হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এক শোকবার্তায় গোলাম সারোয়ার সাঈদ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, "এই অপূরণীয় ক্ষতিতে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তাআলা উনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।"
এদিকে তানভীর হোসাইনের মাতৃবিয়োগের খবরে নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজ, রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দও মরহুমার আত্মার শান্তি কামনা করে শোক প্রকাশ করছেন।