বুধবার, ১৭ জুন ২০২৬ | Wednesday, 17 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
বর্ষার শুরুতেই নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধের আগাম প্রস্তুতি, মাঠপর্যায়ে কঠোর নাসিক কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামায়াতের কর্মী সম্মেলনের ব্যাপক প্রস্তুতি, ১৯ জুন আসছেন ডা. শফিকুর রহমান নাসিক নির্বাচনে মেয়র পদে লড়বে খেলাফত মজলিস, প্রার্থী হিসেবে সিরাজুল মামুনের নাম প্রস্তাব সাংবাদিক তানভীর হোসেনের মাতার ইন্তেকাল, এনজেইউ-এর দোয়া মাহফিল সোনারগাঁয়ে মেঘনায় গোসলে নেমে একে স্কুলের ২ শিক্ষার্থীর মৃত্যু ​ভূমি ব্যবস্থার অটোমেশন: নারায়ণগঞ্জে ডাটা এন্ট্রি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জকে মেগাসিটি করতে চায়না হারবারের বড় বিনিয়োগ ও কারিগরি সহায়তার আগ্রহ নিউজ নারায়ণগঞ্জ-এর তানভীরের মায়ের ইন্তেকালে চেম্বার অব কমার্স পরিচালক গোলাম সারোয়ার সাঈদের গভীর শোক ১৮ দিন পাম্প বিকল: সুপেয় পানির অপেক্ষায় ফতুল্লার ৫০ হাজার মানুষ বেনজীরের ঘনিষ্ঠতার অভিযোগে আলোচনায় রূপগঞ্জের আন্ডা রফিক,সামনে আসছে নানা অনিয়মের তথ্য
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
নারায়ণগঞ্জকে মেগাসিটি করতে চায়না হারবারের বড় বিনিয়োগ ও কারিগরি সহায়তার আগ্রহ
মহানগর

নারায়ণগঞ্জকে মেগাসিটি করতে চায়না হারবারের বড় বিনিয়োগ ও কারিগরি সহায়তার আগ্রহ

শেয়ার করুন:

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে (নাসিক) একটি আধুনিক, পরিবেশবান্ধব ও মেগাসিটি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন মেগা প্রকল্পে বড় অঙ্কের বিনিয়োগ ও কারিগরি সহায়তার আগ্রহ প্রকাশ করেছে চীনের শীর্ষস্থানীয় অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠান চায়না হারবার কনস্ট্রাকশন কোম্পানি।

​বুধবার (১৭ জুন) দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কার্যালয়ে নাসিক প্রশাসকের সাথে চায়না হারবার প্রতিনিধিদলের এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় এই আগ্রহের কথা জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

​চায়না হারবার কনস্ট্রাকশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ওয়াং ডা এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই সভায় অংশ নেয়। এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, এম.আর কে এন্টারপ্রাইজের কর্ণধার মো. রফিকুল ইসলাম রাতুলসহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

​সভায় নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নগরবাসীর জীবনমান উন্নয়ন, আধুনিক চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা, নিরাপদ ও পরিবেশবান্ধব যাতায়াত এবং টেকসই নগর ব্যবস্থাপনা নিয়ে তার সুদূরপ্রসারী পরিকল্পনা ও ভিশন তুলে ধরেন।

আলোচনায় স্থান পাওয়া উল্লেখযোগ্য মেগা প্রকল্পসমূহ:

  • বর্জ্য বিদ্যুৎ: ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প।
  • স্বাস্থ্য ও শিক্ষা: ১ হাজার শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতাল, মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট স্থাপন।
  • যোগাযোগ: এলআরটি (LRT) বা মনোরেলভিত্তিক আধুনিক গণপরিবহন ব্যবস্থা এবং অত্যাধুনিক সেতু নির্মাণ।
  • নাগরিক সুবিধা: বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিতকরণ প্রকল্প।

​চায়না হারবারের প্রতিনিধিরা নাসিক প্রশাসকের এই উন্নয়ন উদ্যোগগুলোকে সময়োপযোগী ও দূরদর্শী পরিকল্পনা হিসেবে প্রশংসা করেন। তারা জানান, এই প্রকল্পগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় কারিগরি সহায়তার পাশাপাশি বড় অঙ্কের সম্ভাব্য বিনিয়োগ ও অর্থায়নে তাদের প্রতিষ্ঠান অত্যন্ত আগ্রহী।

​সভা শেষে উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন এবং ভবিষ্যতে যৌথভাবে কাজ করার আশাবাদ প্রকাশ করেন। নাসিক সূত্র জানায়, এই সহযোগিতা বাস্তবায়িত হলে নারায়ণগঞ্জ একটি আধুনিক ও টেকসই মেগাসিটি হিসেবে গড়ে ওঠার পথে এক বিশাল ধাপ এগিয়ে যাবে।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

বর্ষার শুরুতেই নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধের আগাম প্রস্তুতি, মাঠপর্যায়ে কঠোর নাসিক

বর্ষার শুরুতেই নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধের আগাম প্রস্তুতি, মাঠপর্যায়ে কঠোর নাসিক

বুধবার, ১৭ জুন ২০২৬
কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামায়াতের কর্মী সম্মেলনের ব্যাপক প্রস্তুতি, ১৯ জুন আসছেন ডা. শফিকুর রহমান

কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামায়াতের কর্মী সম্মেলনের ব্যাপক প্রস্তুতি, ১৯ জুন আসছেন ডা. শফিকুর রহমান

বুধবার, ১৭ জুন ২০২৬
নাসিক নির্বাচনে মেয়র পদে লড়বে খেলাফত মজলিস, প্রার্থী হিসেবে সিরাজুল মামুনের নাম প্রস্তাব

নাসিক নির্বাচনে মেয়র পদে লড়বে খেলাফত মজলিস, প্রার্থী হিসেবে সিরাজুল মামুনের নাম প্রস্তাব

বুধবার, ১৭ জুন ২০২৬
সাংবাদিক তানভীর হোসেনের মাতার ইন্তেকাল, এনজেইউ-এর দোয়া মাহফিল

সাংবাদিক তানভীর হোসেনের মাতার ইন্তেকাল, এনজেইউ-এর দোয়া মাহফিল

বুধবার, ১৭ জুন ২০২৬
​ভূমি ব্যবস্থার অটোমেশন: নারায়ণগঞ্জে ডাটা এন্ট্রি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

​ভূমি ব্যবস্থার অটোমেশন: নারায়ণগঞ্জে ডাটা এন্ট্রি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বুধবার, ১৭ জুন ২০২৬
নিউজ নারায়ণগঞ্জ-এর তানভীরের মায়ের ইন্তেকালে চেম্বার অব কমার্স পরিচালক গোলাম সারোয়ার সাঈদের গভীর শোক

নিউজ নারায়ণগঞ্জ-এর তানভীরের মায়ের ইন্তেকালে চেম্বার অব কমার্স পরিচালক গোলাম সারোয়ার সাঈদের গভীর শোক

বুধবার, ১৭ জুন ২০২৬