মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ | Tuesday, 30 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
সিদ্ধিরগঞ্জে কন্যা সন্তানকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মামলার অভিযোগ,পিতার সংবাদ সম্মেলনে কোনো অপপ্রচারে যুবদল ভয় পায় না: সজল মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে দুই ব্যবসায়ীর সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জ জেলা কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু পূর্বাচল প্রকল্প ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার প্রস্তাব: আজ নিকার সভায় উঠছে, পরিবর্তন আসতে পারে নারায়ণগঞ্জের সীমানায় অর্থ ও সুবিধা না পেয়ে রূপগঞ্জের ইউএনও’র বিরুদ্ধে মিথ্যা সংবাদের অভিযোগ দালালের খপ্পরে না পড়ে বৈধ ও নিরাপদ উপায়ে বিদেশ যাওয়ার আহ্বান নারায়ণগঞ্জ ডিসির নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই পরিবারকে ‘খেলার’ আমন্ত্রণ যুবদল নেতার নারায়ণগঞ্জে শব্দদূষণের দায়ে ৪ যানবাহনকে জরিমানা, হর্ন জব্দ নারায়ণগঞ্জে ডিসির নির্দেশে গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের কাজ শুরু, স্বস্তিতে হাজারো মানুষ
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
সিদ্ধিরগঞ্জে কন্যা সন্তানকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মামলার অভিযোগ,পিতার সংবাদ সম্মেলনে
নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে কন্যা সন্তানকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মামলার অভিযোগ,পিতার সংবাদ সম্মেলনে

শেয়ার করুন:
স্টাফ রিপোর্টারঃ সিদ্ধিরগঞ্জ নাভানা সিটির এম এম টাওয়ারে কন্যা সন্তানকে উত্ত্যক্ত করার প্রতিবাদ জানাতে গিয়ে মামলার মুখে পড়েছেন বলে অভিযোগ করেছেন জাহাঙ্গীর আলম দেওয়ান। এ ঘটনায় তিনি নিজেকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছেন বলেও দাবি করেন।

সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড, ডার্চ বাংলা ব্যাংকের পিছনে এক মিলনায়তনে সোমবার (৩০ জুন) বিকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর আলম দেওয়ান বলেন, গত ১৯ জুন রাতে এম এম টাওয়ারের কেয়ারটেকার মোকলেসের সঙ্গে তার বাকবিতণ্ডার ঘটনা ঘটে। পরবর্তীতে ওই ঘটনার জেরে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, গত কয়েক মাস ধরে কেয়ারটেকার মোকলেস তার ৬ বছর বয়সী মাদ্রাসায় অধ্যয়নরত কন্যাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করছিলেন। বিশেষ করে ভবনের লিফটে ওঠানামার সময় একাধিকবার এমন আচরণের অভিযোগ তুলে তিনি বলেন, এসব বিষয়ে প্রতিবাদ জানানোর পরই তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

তিনি আরও বলেন, “কার বা কাদের প্ররোচনায় আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে, তা আমি জানি না। তবে এই ঘটনায় আমি সামাজিক ও ব্যক্তিগতভাবে বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছি।”

কাউন্সিলর নির্বাচনকে কেন্দ্র করে তাকে হেয় প্রতিপন্ন করার অভিযোগের বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর আলম দেওয়ান বলেন, “এ বিষয়ে আমার কোনো প্রতিপক্ষ আছে কিনা, সেটিও আমি নিশ্চিতভাবে জানি না।”

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত কেয়ারটেকার মোকলেসের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও মামলার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যও পাওয়া যায়নি।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে দুই ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে দুই ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
অর্থ ও সুবিধা না পেয়ে রূপগঞ্জের ইউএনও’র বিরুদ্ধে মিথ্যা সংবাদের অভিযোগ

অর্থ ও সুবিধা না পেয়ে রূপগঞ্জের ইউএনও’র বিরুদ্ধে মিথ্যা সংবাদের অভিযোগ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
নারায়ণগঞ্জে ডিসির নির্দেশে গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের কাজ শুরু, স্বস্তিতে হাজারো মানুষ

নারায়ণগঞ্জে ডিসির নির্দেশে গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের কাজ শুরু, স্বস্তিতে হাজারো মানুষ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
বন্দরে হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী নিখোঁজ, থানায় জিডি

বন্দরে হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী নিখোঁজ, থানায় জিডি

সোমবার, ২৯ জুন ২০২৬
নারায়ণগঞ্জে মাজারের উরশে ‘তৌহিদী জনতা’র বাধা, হাতাহাতি

নারায়ণগঞ্জে মাজারের উরশে ‘তৌহিদী জনতা’র বাধা, হাতাহাতি

সোমবার, ২৯ জুন ২০২৬
জালকুড়িতে নতুন সড়ক নির্মাণ প্রকল্প স্থগিতের দাবি: জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি

জালকুড়িতে নতুন সড়ক নির্মাণ প্রকল্প স্থগিতের দাবি: জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি

রবিবার, ২৮ জুন ২০২৬