মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ | Tuesday, 30 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
সিদ্ধিরগঞ্জে কন্যা সন্তানকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মামলার অভিযোগ,পিতার সংবাদ সম্মেলনে কোনো অপপ্রচারে যুবদল ভয় পায় না: সজল মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে দুই ব্যবসায়ীর সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জ জেলা কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু পূর্বাচল প্রকল্প ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার প্রস্তাব: আজ নিকার সভায় উঠছে, পরিবর্তন আসতে পারে নারায়ণগঞ্জের সীমানায় অর্থ ও সুবিধা না পেয়ে রূপগঞ্জের ইউএনও’র বিরুদ্ধে মিথ্যা সংবাদের অভিযোগ দালালের খপ্পরে না পড়ে বৈধ ও নিরাপদ উপায়ে বিদেশ যাওয়ার আহ্বান নারায়ণগঞ্জ ডিসির নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই পরিবারকে ‘খেলার’ আমন্ত্রণ যুবদল নেতার নারায়ণগঞ্জে শব্দদূষণের দায়ে ৪ যানবাহনকে জরিমানা, হর্ন জব্দ নারায়ণগঞ্জে ডিসির নির্দেশে গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের কাজ শুরু, স্বস্তিতে হাজারো মানুষ
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
অর্থ ও সুবিধা না পেয়ে রূপগঞ্জের ইউএনও’র বিরুদ্ধে মিথ্যা সংবাদের অভিযোগ
নগরের বাইরে

অর্থ ও সুবিধা না পেয়ে রূপগঞ্জের ইউএনও’র বিরুদ্ধে মিথ্যা সংবাদের অভিযোগ

শেয়ার করুন:

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জয় দাবি করেছেন, একটি অনলাইন সংবাদমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি অবৈধ সুবিধা ও অর্থ দাবি করে তা না পেয়ে উপজেলা প্রশাসনের বিরুদ্ধে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করেছেন।

​আজ মঙ্গলবার (৩০ জুন) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

​সংবাদ সম্মেলনে ইউএনও সাইফুল ইসলাম জয় বলেন, রূপগঞ্জ উপজেলায় ১ শতাংশ তহবিলের আওতায় বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর তথ্য অত্যন্ত স্বচ্ছতার সাথে নিয়মিত প্রকাশ করা হচ্ছে। এমনকি স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এবং উপজেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজেও এসব প্রকল্পের বিস্তারিত তথ্য তুলে ধরছেন, যাতে সাধারণ মানুষ সব উন্নয়ন কাজের বিষয়ে স্পষ্ট ধারণা পেতে পারেন।

​তিনি সুনির্দিষ্ট অভিযোগ করে বলেন, শাহীন আলম নামে এক ব্যক্তি ঢাকা থেকে এসে প্রথমে তার সঙ্গে পরিচিত হন। এরপর তিনি তার পরিবারের জন্য কক্সবাজারে দুই দিনের আবাসন ব্যবস্থা, তিনটি বিমান টিকিট অথবা বিকল্প হিসেবে ৫০ হাজার টাকা দাবি করেন।

​ইউএনও’র ভাষ্যমতে, এই অনৈতিক দাবি পূরণে অপারগতা প্রকাশ করায় ওই ব্যক্তি ফোনে হুমকি দিয়ে বলেন, ‘এক সপ্তাহের মধ্যে এর ফল বুঝতে পারবেন।’ এর পরপরই উপজেলা প্রশাসনের বিরুদ্ধে একটি মনগড়া সংবাদ প্রকাশ করা হয়।

​সাইফুল ইসলাম জয় আরও উল্লেখ করেন, প্রকাশিত সংবাদে ১ শতাংশ তহবিলের প্রকল্পে অর্থ অপচয়ের ঢালাও অভিযোগ করা হলেও ঠিক কোথায়, কীভাবে বা কোন প্রকল্পে অনিয়ম হয়েছে—এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য বা প্রমাণ উপস্থাপন করা সম্ভব হয়নি।

​তিনি বলেন, “আমার ধারণা, সুবিধা বা অর্থ না পেয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের সংবাদ প্রকাশ করা হয়েছে। কিছু নামধারী অনলাইন পোর্টালের সাথে যুক্ত ব্যক্তিরা বিভিন্ন সরকারি দপ্তরে গিয়ে এভাবে অনৈতিক সুবিধা বা অর্থ দাবি করেন। আর দাবি পূরণ না হলে বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করেন।”

​বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে লিখিতভাবে অবহিত করা হয়েছে এবং মন্ত্রণালয় এ বিষয়ে অবগত রয়েছে বলে জানান ইউএনও।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

সিদ্ধিরগঞ্জে কন্যা সন্তানকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মামলার অভিযোগ,পিতার সংবাদ সম্মেলনে

সিদ্ধিরগঞ্জে কন্যা সন্তানকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মামলার অভিযোগ,পিতার সংবাদ সম্মেলনে

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে দুই ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে দুই ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
নারায়ণগঞ্জে ডিসির নির্দেশে গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের কাজ শুরু, স্বস্তিতে হাজারো মানুষ

নারায়ণগঞ্জে ডিসির নির্দেশে গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের কাজ শুরু, স্বস্তিতে হাজারো মানুষ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
বন্দরে হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী নিখোঁজ, থানায় জিডি

বন্দরে হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী নিখোঁজ, থানায় জিডি

সোমবার, ২৯ জুন ২০২৬
নারায়ণগঞ্জে মাজারের উরশে ‘তৌহিদী জনতা’র বাধা, হাতাহাতি

নারায়ণগঞ্জে মাজারের উরশে ‘তৌহিদী জনতা’র বাধা, হাতাহাতি

সোমবার, ২৯ জুন ২০২৬
জালকুড়িতে নতুন সড়ক নির্মাণ প্রকল্প স্থগিতের দাবি: জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি

জালকুড়িতে নতুন সড়ক নির্মাণ প্রকল্প স্থগিতের দাবি: জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি

রবিবার, ২৮ জুন ২০২৬