মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ | Tuesday, 30 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
সিদ্ধিরগঞ্জে কন্যা সন্তানকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মামলার অভিযোগ,পিতার সংবাদ সম্মেলনে কোনো অপপ্রচারে যুবদল ভয় পায় না: সজল মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে দুই ব্যবসায়ীর সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জ জেলা কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু পূর্বাচল প্রকল্প ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার প্রস্তাব: আজ নিকার সভায় উঠছে, পরিবর্তন আসতে পারে নারায়ণগঞ্জের সীমানায় অর্থ ও সুবিধা না পেয়ে রূপগঞ্জের ইউএনও’র বিরুদ্ধে মিথ্যা সংবাদের অভিযোগ দালালের খপ্পরে না পড়ে বৈধ ও নিরাপদ উপায়ে বিদেশ যাওয়ার আহ্বান নারায়ণগঞ্জ ডিসির নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই পরিবারকে ‘খেলার’ আমন্ত্রণ যুবদল নেতার নারায়ণগঞ্জে শব্দদূষণের দায়ে ৪ যানবাহনকে জরিমানা, হর্ন জব্দ নারায়ণগঞ্জে ডিসির নির্দেশে গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের কাজ শুরু, স্বস্তিতে হাজারো মানুষ
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
কোনো অপপ্রচারে যুবদল ভয় পায় না: সজল
মহানগর

কোনো অপপ্রচারে যুবদল ভয় পায় না: সজল

শেয়ার করুন:

কোনো ধরনের হুমকি-ধমকি বা অপপ্রচারে জাতীয়তাবাদী যুবদলের নেতা-কর্মীরা ভয় পান না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল।

​আজ মঙ্গলবার (৩০ জুন) দুপুরে নগরীর খানপুর হাসপাতাল রোডে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে জেলা ও মহানগর যুবদল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

​সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক।

​সমাবেশে নেতা-কর্মীদের কাঙ্ক্ষিত উপস্থিতি না থাকায় অসন্তোষ প্রকাশ করে মনিরুল ইসলাম সজল বলেন, “এখানে যে পরিমাণ নেতা-কর্মীর উপস্থিত থাকার কথা ছিল, তার ১০ ভাগের এক ভাগও উপস্থিত নেই। দায়িত্বপ্রাপ্ত নেতাদের সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। দায়িত্ব পালন করতে না পারলে ভবিষ্যতে রাজপথে নেতৃত্ব দেওয়া কঠিন হবে।”

​যুবদলের বিগত দিনের আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের কথা তুলে ধরে তিনি বলেন, “আমাদের নেতা-কর্মীরা দীর্ঘদিন রাজপথে লড়াই করেছে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অনেক নেতা-কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। মহানগর যুবদলের নেতা সজল শহীদ হয়েছেন, এর আগে শাওন প্রধানও রাজপথে নিহত হয়েছেন।”

​আওয়ামী লীগ নেতাদের ইঙ্গিত করে মহানগর যুবদলের এই শীর্ষ নেতা বলেন, “যারা একসময় নিজেদের শক্তিশালী দাবি করতেন, তারা আজ দেশ ছেড়ে পালিয়েছেন। গত ১৭ বছরেও আমাদের রাজপথ থেকে সরানো যায়নি। তাই কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠী জাতীয়তাবাদী যুবদলকে উচ্ছেদ করতে পারবে না।” তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যুবদলের বিরুদ্ধে যত অপপ্রচার ও ষড়যন্ত্রই হোক না কেন, নেতা-কর্মীরা আন্দোলনের মাধ্যমেই রাজপথে তার যোগ্য জবাব দেবে।

​নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ এবং জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির যৌথ সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন— কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল মনসুর খান দীপক, সাজেদুল ইসলাম, শফিকুর রহমান শফিক, সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাইদুর রহমান সোহেলসহ জেলা ও মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

নারায়ণগঞ্জ জেলা কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

নারায়ণগঞ্জ জেলা কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
পূর্বাচল প্রকল্প ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার প্রস্তাব: আজ নিকার সভায় উঠছে, পরিবর্তন আসতে পারে নারায়ণগঞ্জের সীমানায়

পূর্বাচল প্রকল্প ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার প্রস্তাব: আজ নিকার সভায় উঠছে, পরিবর্তন আসতে পারে নারায়ণগঞ্জের সীমানায়

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
দালালের খপ্পরে না পড়ে বৈধ ও নিরাপদ উপায়ে বিদেশ যাওয়ার আহ্বান নারায়ণগঞ্জ ডিসির

দালালের খপ্পরে না পড়ে বৈধ ও নিরাপদ উপায়ে বিদেশ যাওয়ার আহ্বান নারায়ণগঞ্জ ডিসির

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই পরিবারকে ‘খেলার’ আমন্ত্রণ যুবদল নেতার

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই পরিবারকে ‘খেলার’ আমন্ত্রণ যুবদল নেতার

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
নারায়ণগঞ্জে শব্দদূষণের দায়ে ৪ যানবাহনকে জরিমানা, হর্ন জব্দ

নারায়ণগঞ্জে শব্দদূষণের দায়ে ৪ যানবাহনকে জরিমানা, হর্ন জব্দ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
শিশু রিয়া গোপের পরিবারকে নাসিক প্রশাসকের আর্থিক সহায়তা, বিচার ট্রাইব্যুনালে চলমান

শিশু রিয়া গোপের পরিবারকে নাসিক প্রশাসকের আর্থিক সহায়তা, বিচার ট্রাইব্যুনালে চলমান

সোমবার, ২৯ জুন ২০২৬