মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ | Tuesday, 30 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
সিদ্ধিরগঞ্জে কন্যা সন্তানকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মামলার অভিযোগ,পিতার সংবাদ সম্মেলনে কোনো অপপ্রচারে যুবদল ভয় পায় না: সজল মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে দুই ব্যবসায়ীর সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জ জেলা কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু পূর্বাচল প্রকল্প ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার প্রস্তাব: আজ নিকার সভায় উঠছে, পরিবর্তন আসতে পারে নারায়ণগঞ্জের সীমানায় অর্থ ও সুবিধা না পেয়ে রূপগঞ্জের ইউএনও’র বিরুদ্ধে মিথ্যা সংবাদের অভিযোগ দালালের খপ্পরে না পড়ে বৈধ ও নিরাপদ উপায়ে বিদেশ যাওয়ার আহ্বান নারায়ণগঞ্জ ডিসির নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই পরিবারকে ‘খেলার’ আমন্ত্রণ যুবদল নেতার নারায়ণগঞ্জে শব্দদূষণের দায়ে ৪ যানবাহনকে জরিমানা, হর্ন জব্দ নারায়ণগঞ্জে ডিসির নির্দেশে গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের কাজ শুরু, স্বস্তিতে হাজারো মানুষ
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
নারায়ণগঞ্জ জেলা কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
মহানগর

নারায়ণগঞ্জ জেলা কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

শেয়ার করুন:

নারায়ণগঞ্জ জেলা কারাগারে জাহাঙ্গীর (৩৮) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

​আজ মঙ্গলবার (৩০ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা কারাগারের সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ।

​কারা কর্তৃপক্ষ জানায়, গত রোববার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে জাহাঙ্গীরকে তাৎক্ষণিকভাবে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৯ জুন) রাতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। চিকিৎসকদের বরাত দিয়ে প্রাথমিকভাবে জানানো হয়েছে, তিনি হৃদরোগে আক্রান্ত (হার্ট অ্যাটাক) হয়ে মারা গেছেন।

​কারা সূত্রে জানা গেছে, মৃত জাহাঙ্গীর আড়াইহাজার উপজেলার বানিয়াপাড়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। রূপগঞ্জ থানার একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়ে তিনি ২০১৪ সাল থেকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন।

​নারায়ণগঞ্জ জেলা কারাগারের সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ জানান, আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে জাহাঙ্গীরের মরদেহ দাফনের জন্য আজ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

কোনো অপপ্রচারে যুবদল ভয় পায় না: সজল

কোনো অপপ্রচারে যুবদল ভয় পায় না: সজল

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
পূর্বাচল প্রকল্প ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার প্রস্তাব: আজ নিকার সভায় উঠছে, পরিবর্তন আসতে পারে নারায়ণগঞ্জের সীমানায়

পূর্বাচল প্রকল্প ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার প্রস্তাব: আজ নিকার সভায় উঠছে, পরিবর্তন আসতে পারে নারায়ণগঞ্জের সীমানায়

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
দালালের খপ্পরে না পড়ে বৈধ ও নিরাপদ উপায়ে বিদেশ যাওয়ার আহ্বান নারায়ণগঞ্জ ডিসির

দালালের খপ্পরে না পড়ে বৈধ ও নিরাপদ উপায়ে বিদেশ যাওয়ার আহ্বান নারায়ণগঞ্জ ডিসির

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই পরিবারকে ‘খেলার’ আমন্ত্রণ যুবদল নেতার

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই পরিবারকে ‘খেলার’ আমন্ত্রণ যুবদল নেতার

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
নারায়ণগঞ্জে শব্দদূষণের দায়ে ৪ যানবাহনকে জরিমানা, হর্ন জব্দ

নারায়ণগঞ্জে শব্দদূষণের দায়ে ৪ যানবাহনকে জরিমানা, হর্ন জব্দ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
শিশু রিয়া গোপের পরিবারকে নাসিক প্রশাসকের আর্থিক সহায়তা, বিচার ট্রাইব্যুনালে চলমান

শিশু রিয়া গোপের পরিবারকে নাসিক প্রশাসকের আর্থিক সহায়তা, বিচার ট্রাইব্যুনালে চলমান

সোমবার, ২৯ জুন ২০২৬