বন্দরে সাংবাদিক শাহরিয়ার ইমনের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও গণভোজ
বন্দরে নাগরিক টেলিভিশনের বন্দর প্রতিনিধি শাহরিয়ার প্রধান ইমনের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৯ জুন) মরহুমার পরিবারের উদ্যোগে বন্দর উপজেলার চরঘারমোড় এলাকার নিজ বাসভবনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল সকাল থেকে পবিত্র কোরআনখানি, জুমার নামাজের পর মিলাদ ও দোয়া মাহফিল এবং সবশেষে উপস্থিত সর্বস্তরের মানুষের মাঝে গণভোজ বিতরণ।
অনুষ্ঠানে মরহুমার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে উপস্থিত হয়েছিলেন স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক ও বন্দর থানা প্রেসক্লাবের আহ্বায়ক সাব্বির আহমেদ সেন্টু, বিশিষ্ট সমাজসেবক আবুল হোসেন, মনির হোসেন, আবু তালেব, শামসুল হক, সেলিম মিয়া, নুর মোহাম্মদ, জনি আহমেদ, মোশাররফ হোসেন, হৃদয়সহ স্থানীয় সর্বস্তরের সাধারণ মানুষ।
মরহুমার রুহের মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল পরিচালনা করেন নরপদী প্রধানবাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি ইমাম হোসাইন রেজা। পরবর্তীতে বিশেষ মোনাজাত পরিচালনা করেন নরপদী প্রধানবাড়ি এলাকার বিশিষ্ট আলেম মাওলানা নূরুল ইসলাম ওলিপুরী।
দোয়া মাহফিলে মরহুমার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যের দীর্ঘায়ু ও কল্যাণ কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়।