শনিবার, ২০ জুন ২০২৬ | Saturday, 20 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
নারায়ণগঞ্জে জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ নিয়ে ফেসবুকে সমালোচনা, যা বলছে পুলিশ বন্দরে সাংবাদিক শাহরিয়ার ইমনের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও গণভোজ ফতুল্লায় পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ: অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭, সড়ক অবরোধ আমীরে জামাত কে ব্যবসায়ীদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয় সন্ত্রাস, অপহরণ ও চাঁদাবাজিমুক্ত শান্তির নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয় মাওলানা আবদুল জব্বারের বন্দরের ঐতিহাসিক কদম রসুল দরগাহ পরিদর্শনে এমপি আবুল কালাম ও ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার নারায়ণগঞ্জে আসামি ধরতে গিয়ে মারধরের শিকার ডিবি পুলিশের ৩ সদস্য স্কুলভিত্তিক পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নারায়ণগঞ্জে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
বন্দরের ঐতিহাসিক কদম রসুল দরগাহ পরিদর্শনে এমপি আবুল কালাম ও ডিসি রায়হান কবির
নগরের বাইরে

বন্দরের ঐতিহাসিক কদম রসুল দরগাহ পরিদর্শনে এমপি আবুল কালাম ও ডিসি রায়হান কবির

শেয়ার করুন:

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ঐতিহাসিক কদম রসুল দরগাহ শরীফ যৌথভাবে পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম এবং নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবির।

​শুক্রবার (১৯ জুন) বাদ জুমা নবীগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত এই প্রাচীন স্থাপত্য ও ধর্মীয় নিদর্শনটি পরিদর্শনে যান তারা।

​পরিদর্শনকালে সংসদ সদস্য ও জেলা প্রশাসক দরগাহ শরীফ জিয়ারত করেন। পরে তারা এই প্রাচীন স্থাপত্যের ঐতিহাসিক গুরুত্ব, বর্তমান অবস্থা এবং প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এর আগে দরগাহ শরীফে পৌঁছালে তাঁদের স্বাগত জানান দরগাহর মোতওয়াল্লী ও খাদেমরা। এ সময় তাঁরা স্থানটির ঐতিহাসিক তাৎপর্য ও বিভিন্ন দিক নেতৃদ্বয়ের সামনে তুলে ধরেন।

​পরিদর্শন শেষে এক যৌথ বিবৃতিতে এমপি আবুল কালাম ও ডিসি রায়হান কবির বলেন, "কদম রসুল দরগাহ শুধু নারায়ণগঞ্জের নয়, এটি সারা দেশের গর্ব ও মুসলিম ঐতিহ্যের উজ্জ্বল নিদর্শন। এই স্থাপনার যথাযথ উন্নয়ন, পরিবেশ রক্ষা এবং ধর্মীয় গাম্ভীর্য বজায় রাখতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।"

​এ সময় তাঁদের সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাওসার আশা, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা এবং বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা ফেরদৌস ওয়াহিদ সুমন।

​এছাড়াও আইন-শৃঙ্খলা পরিস্থিতি তদারকির দায়িত্বে উপস্থিত ছিলেন বন্দর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মুক্তার আশরাফ উদ্দিনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

বন্দরে সাংবাদিক শাহরিয়ার ইমনের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও গণভোজ

বন্দরে সাংবাদিক শাহরিয়ার ইমনের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও গণভোজ

শুক্রবার, ১৯ জুন ২০২৬
ফতুল্লায় পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ: অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭, সড়ক অবরোধ

ফতুল্লায় পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ: অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭, সড়ক অবরোধ

শুক্রবার, ১৯ জুন ২০২৬
নারায়ণগঞ্জে আসামি ধরতে গিয়ে মারধরের শিকার ডিবি পুলিশের ৩ সদস্য

নারায়ণগঞ্জে আসামি ধরতে গিয়ে মারধরের শিকার ডিবি পুলিশের ৩ সদস্য

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
সোনারগাঁয়ে শপিং মলে অগ্নিকাণ্ড: ২০ লাখ টাকার ক্ষতির আশঙ্কা

সোনারগাঁয়ে শপিং মলে অগ্নিকাণ্ড: ২০ লাখ টাকার ক্ষতির আশঙ্কা

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
নারায়ণগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় অটোরিকশা চালক নিহত

নারায়ণগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় অটোরিকশা চালক নিহত

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
সোনারগাঁয়ে মেঘনায় গোসলে নেমে একে স্কুলের ২ শিক্ষার্থীর মৃত্যু

সোনারগাঁয়ে মেঘনায় গোসলে নেমে একে স্কুলের ২ শিক্ষার্থীর মৃত্যু

বুধবার, ১৭ জুন ২০২৬