শুক্রবার, ১৯ জুন ২০২৬ | Friday, 19 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
নারায়ণগঞ্জে আসামি ধরতে গিয়ে মারধরের শিকার ডিবি পুলিশের ৩ সদস্য স্কুলভিত্তিক পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নারায়ণগঞ্জে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন সোনারগাঁয়ে শপিং মলে অগ্নিকাণ্ড: ২০ লাখ টাকার ক্ষতির আশঙ্কা নারায়ণগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় অটোরিকশা চালক নিহত বর্ষার শুরুতেই নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধের আগাম প্রস্তুতি, মাঠপর্যায়ে কঠোর নাসিক কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামায়াতের কর্মী সম্মেলনের ব্যাপক প্রস্তুতি, ১৯ জুন আসছেন ডা. শফিকুর রহমান নাসিক নির্বাচনে মেয়র পদে লড়বে খেলাফত মজলিস, প্রার্থী হিসেবে সিরাজুল মামুনের নাম প্রস্তাব সাংবাদিক তানভীর হোসেনের মাতার ইন্তেকাল, এনজেইউ-এর দোয়া মাহফিল সোনারগাঁয়ে মেঘনায় গোসলে নেমে একে স্কুলের ২ শিক্ষার্থীর মৃত্যু
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
সোনারগাঁওয়ে ২২ মামলার আসামিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার
নগরের বাইরে

সোনারগাঁওয়ে ২২ মামলার আসামিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

শেয়ার করুন:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৩ জন ধর্ষু ও দুর্ধর্ষ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ১২ জুন (শুক্রবার) তাদের গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃতদের মধ্যে দলের অন্যতম প্রধান রিপনের বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা, মাদক ও সন্ত্রাস বিরোধী আইনসহ ২২টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন:

১. রিপন (৪৩): সোনারগাঁও থানার ইসলামপুর এলাকার আব্দুল বাতেনের ছেলে। তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ২২টি মামলা বিচারাধীন।

২. মোঃ শরীফ হোসেন (২৯): সোনারগাঁও থানার কাদিরগঞ্জ এলাকার আনোয়ার হোসেনের ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি ও দস্যুতাসহ ৬টি মামলা রয়েছে।

৩. সাদ্দাম হোসেন (২৬): মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার তেতৈতলা এলাকার মৃত আবু বক্করের ছেলে। তার বিরুদ্ধেও ডাকাতি ও দস্যুতাসহ ৬টি মামলা রয়েছে।

​পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিক-নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই আন্তঃজেলা ডাকাত দলের সদস্যদের আইনের আওতায় আনা হয়।

​সোনারগাঁও থানা পুলিশ নিশ্চিত করেছে যে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

নারায়ণগঞ্জে আসামি ধরতে গিয়ে মারধরের শিকার ডিবি পুলিশের ৩ সদস্য

নারায়ণগঞ্জে আসামি ধরতে গিয়ে মারধরের শিকার ডিবি পুলিশের ৩ সদস্য

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
সোনারগাঁয়ে শপিং মলে অগ্নিকাণ্ড: ২০ লাখ টাকার ক্ষতির আশঙ্কা

সোনারগাঁয়ে শপিং মলে অগ্নিকাণ্ড: ২০ লাখ টাকার ক্ষতির আশঙ্কা

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
নারায়ণগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় অটোরিকশা চালক নিহত

নারায়ণগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় অটোরিকশা চালক নিহত

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
সোনারগাঁয়ে মেঘনায় গোসলে নেমে একে স্কুলের ২ শিক্ষার্থীর মৃত্যু

সোনারগাঁয়ে মেঘনায় গোসলে নেমে একে স্কুলের ২ শিক্ষার্থীর মৃত্যু

বুধবার, ১৭ জুন ২০২৬
১৮ দিন পাম্প বিকল: সুপেয় পানির অপেক্ষায় ফতুল্লার ৫০ হাজার মানুষ

১৮ দিন পাম্প বিকল: সুপেয় পানির অপেক্ষায় ফতুল্লার ৫০ হাজার মানুষ

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
বেনজীরের ঘনিষ্ঠতার অভিযোগে আলোচনায় রূপগঞ্জের আন্ডা রফিক,সামনে আসছে নানা অনিয়মের তথ্য

বেনজীরের ঘনিষ্ঠতার অভিযোগে আলোচনায় রূপগঞ্জের আন্ডা রফিক,সামনে আসছে নানা অনিয়মের তথ্য

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬