শনিবার, ১৩ জুন ২০২৬ | Saturday, 13 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
সোনারগাঁওয়ে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ও জেলা প্রশাসক সোনারগাঁওয়ে ২২ মামলার আসামিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার গোলাকান্দাইলে পুলিশ-র‌্যাবের যৌথ চিরুনি অভিযান: ১৪ বোতল স্কার্ফসহ গ্রেফতার ৯ প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি: দেওভোগ সিটি পার্কে নাসিকের উদ্যোগে চারা রোপণ, উপস্থিত প্রশাসক সাখাওয়াত হোসেন ঐতিহ্যবাহী বিদ্যাপীঠের ১৫০ বছর: ‘সতীর্থ-০১’ এর রজতজয়ন্তী ও গুরুবন্দনা নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) প্রথম চেয়ারম্যান হলেন মাশুকুল ইসলাম রাজীব অচিরেই সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হবে কুতুবপুর: এমপি আব্দুল্লাহ আল আমিন ফতুল্লায় কায়েমপুরে ৮ দিন ধরে পানির তীব্র হাহাকার, খোঁজ নেই সংসদ সদস্য আল আমিনের অবমুক্ত হলো চাষাড়া-২নং রেলগেইট সংযোগ সড়ক: ৪ মিনিটে চাষাড়া, নগরবাসীর স্বস্তি সদরে শুরু হচ্ছে বিশাল বিতর্ক উৎসব, লড়বে ৬৪ স্কুলের ৬০০ শিক্ষার্থী
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
গোলাকান্দাইলে পুলিশ-র‌্যাবের যৌথ চিরুনি অভিযান: ১৪ বোতল স্কার্ফসহ গ্রেফতার ৯
নগরের বাইরে

গোলাকান্দাইলে পুলিশ-র‌্যাবের যৌথ চিরুনি অভিযান: ১৪ বোতল স্কার্ফসহ গ্রেফতার ৯

শেয়ার করুন:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা গোলাকান্দাইল এলাকার চিহ্নিত মাদক আস্তানায় পুলিশ ও র‍্যাবের (RAB) এক যৌথ অভিযান পরিচালিত হয়েছে। গতকাল 

শুক্রবার (১২ জুন) বিকেলে শুরু হওয়া এই তিন ঘণ্টাব্যাপী বিশেষ অভিযানে ১৪ বোতল স্কার্ফসহ (ফেনসিডিল) ৯ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে।

​পুলিশ ও র‍্যাব সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় শুক্রবার বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত রূপগঞ্জের কুখ্যাত মাদক ডিলার দেলোয়ার ও মুন্নির বাড়িসহ গোলাকান্দাইলের বিভিন্ন মাদক স্পটে এই যৌথ অভিযান চালানো হয়।

​অভিযানে মাঠ পর্যায়ে উপস্থিত থেকে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী, ‘গ’ সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম সালাউদ্দিন, ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ রঞ্জু সরকার এবং র‍্যাবের উপ-পরিচালক মোঃ শাহীন।

গ্রেফতারকৃতরা হলেন:

১। মোঃ মনির হোসেন (৬০), পিতা- মৃত আসমত আলী, সাং- গোলাকান্দাইল।

২। মোঃ জাকির হোসেন (৪৯), পিতা- মৃত আসমত আলী, সাং- পূর্বপাড়া।

৩। মোঃ সাজ্জাত (২১), পিতা- জাকির হোসেন, সাং- পূর্বপাড়া।

৪। মোঃ রাজন (২০), পিতা- দেলোয়ার, সাং- পূর্বগ্রাম।

৫। মোঃ ইউসুফ (২০), পিতা- মকবুল, সাং- পূর্বগ্রাম।

৬। মোঃ আশরাফুল (২৭), পিতা- আব্দুল মতিন, সাং- লস্করদী (আড়াইহাজার)।

৭। মোঃ সুমন মিয়া (৩০), পিতা- মজিবর রহমান, সাং- দড়িকান্দি ভুলতা।

৮। মোঃ আবু রায়হান (২২), পিতা- মৃত মালেক মৃধা, সাং- সেমগাঁও (চাঁদপুর সদর), বর্তমান সাং- গোলাকান্দাইল (সুজনের বাড়ির ভাড়াটিয়া)।

৯। মোঃ রাসেল (৪৪), পিতা- মৃত মোন্তাজুল হক, সাং- উত্তরপাড়া গোলাকান্দাইল।

​প্রশাসন সূত্রে জানা গেছে, ভুলতা-গোলাকান্দাইল এলাকাকে মাদক ও অপরাধমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর এই ধরনের যৌথ চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

সোনারগাঁওয়ে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ও জেলা প্রশাসক

সোনারগাঁওয়ে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ও জেলা প্রশাসক

শনিবার, ১৩ জুন ২০২৬
সোনারগাঁওয়ে ২২ মামলার আসামিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

সোনারগাঁওয়ে ২২ মামলার আসামিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

শনিবার, ১৩ জুন ২০২৬
অচিরেই সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হবে কুতুবপুর: এমপি আব্দুল্লাহ আল আমিন

অচিরেই সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হবে কুতুবপুর: এমপি আব্দুল্লাহ আল আমিন

শুক্রবার, ১২ জুন ২০২৬
ফতুল্লায় কায়েমপুরে ৮ দিন ধরে পানির তীব্র হাহাকার, খোঁজ নেই সংসদ সদস্য আল আমিনের

ফতুল্লায় কায়েমপুরে ৮ দিন ধরে পানির তীব্র হাহাকার, খোঁজ নেই সংসদ সদস্য আল আমিনের

শুক্রবার, ১২ জুন ২০২৬
বিচার বিভাগের স্বাধীনতা ও সুশাসনে আইন সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার: এমপি আবুল কালাম

বিচার বিভাগের স্বাধীনতা ও সুশাসনে আইন সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার: এমপি আবুল কালাম

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
সোনারগাঁওয়ে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ, কাঁচপুর হাইওয়ে পুলিশের তৎপরতা

সোনারগাঁওয়ে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ, কাঁচপুর হাইওয়ে পুলিশের তৎপরতা

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬