শনিবার, ১৩ জুন ২০২৬ | Saturday, 13 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
সোনারগাঁওয়ে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ও জেলা প্রশাসক সোনারগাঁওয়ে ২২ মামলার আসামিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার গোলাকান্দাইলে পুলিশ-র‌্যাবের যৌথ চিরুনি অভিযান: ১৪ বোতল স্কার্ফসহ গ্রেফতার ৯ প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি: দেওভোগ সিটি পার্কে নাসিকের উদ্যোগে চারা রোপণ, উপস্থিত প্রশাসক সাখাওয়াত হোসেন ঐতিহ্যবাহী বিদ্যাপীঠের ১৫০ বছর: ‘সতীর্থ-০১’ এর রজতজয়ন্তী ও গুরুবন্দনা নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) প্রথম চেয়ারম্যান হলেন মাশুকুল ইসলাম রাজীব অচিরেই সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হবে কুতুবপুর: এমপি আব্দুল্লাহ আল আমিন ফতুল্লায় কায়েমপুরে ৮ দিন ধরে পানির তীব্র হাহাকার, খোঁজ নেই সংসদ সদস্য আল আমিনের অবমুক্ত হলো চাষাড়া-২নং রেলগেইট সংযোগ সড়ক: ৪ মিনিটে চাষাড়া, নগরবাসীর স্বস্তি সদরে শুরু হচ্ছে বিশাল বিতর্ক উৎসব, লড়বে ৬৪ স্কুলের ৬০০ শিক্ষার্থী
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি: দেওভোগ সিটি পার্কে নাসিকের উদ্যোগে চারা রোপণ, উপস্থিত প্রশাসক সাখাওয়াত হোসেন
মহানগর

প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি: দেওভোগ সিটি পার্কে নাসিকের উদ্যোগে চারা রোপণ, উপস্থিত প্রশাসক সাখাওয়াত হোসেন

শেয়ার করুন:

সারাদেশে সবুজায়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত "০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি"-র অংশ হিসেবে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। 

আজ ১৩ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ, শনিবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) আয়োজনে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ সিটি পার্কে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ও চারা রোপণ করা হয়।

​উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা রোপণ করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক এ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খাঁন।

​অনুষ্ঠানে চারা রোপণ শেষে প্রশাসক এ্যাড. মোঃ সাখাওয়াত হোসেন খাঁন বলেন, "জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে আমাদের প্রিয় নগরী ও দেশকে রক্ষা করতে মাননীয় প্রধানমন্ত্রীর এই ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণা একটি যুগান্তকারী পদক্ষেপ। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এই লক্ষ্য বাস্তবায়নে বদ্ধপরিকর। দেওভোগ সিটি পার্কসহ নগরীর প্রতিটি খালি জায়গা, রাস্তার পাশ এবং প্রাতিষ্ঠানিক আঙিনায় পর্যায়ক্রমে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।" তিনি এই সবুজ বিপ্লব সফল করতে এবং নগরীকে বাসযোগ্য রাখতে প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর উদাত্ত আহ্বান জানান।

​"৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি" সংবলিত ব্যানারে আয়োজিত এই অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি, স্থানীয় সুধী সমাজ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী পর্ব শেষে পার্কের বিভিন্ন পয়েন্টে নান্দনিক ও পরিবেশবান্ধব বৃক্ষের চারা রোপণ করা হয়।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

ঐতিহ্যবাহী বিদ্যাপীঠের ১৫০ বছর: ‘সতীর্থ-০১’ এর রজতজয়ন্তী ও গুরুবন্দনা

ঐতিহ্যবাহী বিদ্যাপীঠের ১৫০ বছর: ‘সতীর্থ-০১’ এর রজতজয়ন্তী ও গুরুবন্দনা

শুক্রবার, ১২ জুন ২০২৬
নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) প্রথম চেয়ারম্যান হলেন মাশুকুল ইসলাম রাজীব

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) প্রথম চেয়ারম্যান হলেন মাশুকুল ইসলাম রাজীব

শুক্রবার, ১২ জুন ২০২৬
অবমুক্ত হলো চাষাড়া-২নং রেলগেইট সংযোগ সড়ক: ৪ মিনিটে চাষাড়া, নগরবাসীর স্বস্তি

অবমুক্ত হলো চাষাড়া-২নং রেলগেইট সংযোগ সড়ক: ৪ মিনিটে চাষাড়া, নগরবাসীর স্বস্তি

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
সদরে শুরু হচ্ছে বিশাল বিতর্ক উৎসব, লড়বে ৬৪ স্কুলের ৬০০ শিক্ষার্থী

সদরে শুরু হচ্ছে বিশাল বিতর্ক উৎসব, লড়বে ৬৪ স্কুলের ৬০০ শিক্ষার্থী

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
দেশি-বিদেশি ষড়যন্ত্রেই শহীদ জিয়াকে হত্যা করা হয়েছিল: বিসিবি পরিচালক মাসুদ

দেশি-বিদেশি ষড়যন্ত্রেই শহীদ জিয়াকে হত্যা করা হয়েছিল: বিসিবি পরিচালক মাসুদ

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ফায়ার সার্ভিসের দুর্যোগ মোকাবেলা মহড়া

খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ফায়ার সার্ভিসের দুর্যোগ মোকাবেলা মহড়া

বুধবার, ১০ জুন ২০২৬