শুক্রবার, ১২ জুন ২০২৬ | Friday, 12 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
ঐতিহ্যবাহী বিদ্যাপীঠের ১৫০ বছর: ‘সতীর্থ-০১’ এর রজতজয়ন্তী ও গুরুবন্দনা নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) প্রথম চেয়ারম্যান হলেন মাশুকুল ইসলাম রাজীব অচিরেই সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হবে কুতুবপুর: এমপি আব্দুল্লাহ আল আমিন ফতুল্লায় কায়েমপুরে ৮ দিন ধরে পানির তীব্র হাহাকার, খোঁজ নেই সংসদ সদস্য আল আমিনের অবমুক্ত হলো চাষাড়া-২নং রেলগেইট সংযোগ সড়ক: ৪ মিনিটে চাষাড়া, নগরবাসীর স্বস্তি সদরে শুরু হচ্ছে বিশাল বিতর্ক উৎসব, লড়বে ৬৪ স্কুলের ৬০০ শিক্ষার্থী দেশি-বিদেশি ষড়যন্ত্রেই শহীদ জিয়াকে হত্যা করা হয়েছিল: বিসিবি পরিচালক মাসুদ বিচার বিভাগের স্বাধীনতা ও সুশাসনে আইন সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার: এমপি আবুল কালাম সোনারগাঁওয়ে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ, কাঁচপুর হাইওয়ে পুলিশের তৎপরতা সিদ্ধিরগঞ্জে পার্লার কর্মীর বেশে প্রতারণা: দুই গৃহবধূর ৩ লাখ টাকার স্বর্ণ লুট
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
ঐতিহ্যবাহী বিদ্যাপীঠের ১৫০ বছর: ‘সতীর্থ-০১’ এর রজতজয়ন্তী ও গুরুবন্দনা
মহানগর

ঐতিহ্যবাহী বিদ্যাপীঠের ১৫০ বছর: ‘সতীর্থ-০১’ এর রজতজয়ন্তী ও গুরুবন্দনা

শেয়ার করুন:

প্রায় ১৫০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী এক বিদ্যাপীঠের এসএসসি-২০০১ ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন “সতীর্থ-০১” এর ২৫ বছর পূর্তি (রজতজয়ন্তী) উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও শিক্ষাগুরুদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে দিনটি স্মরণীয় করে রাখেন প্রাক্তন শিক্ষার্থীরা।

​শুক্রবার (১২ জুন) সকাল ৮টায় শহরের কেন্দ্রস্থল থেকে একটি বর্ণিল র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ২ নম্বর রেলগেট ও ১ নম্বর রেলগেট অতিক্রম করে স্কুল মাঠে গিয়ে শেষ হয়। এতে ২০০১ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা ব্যানার, ফেস্টুন নিয়ে উৎসবমুখর পরিবেশে অংশ নেন।

​র‌্যালি শেষে স্কুলের অডিটরিয়ামে এক আবেগঘন সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তৎকালীন সময়ের জীবিত শিক্ষকদের মধ্যে ১০ জনসহ মোট ১২ জন শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এর মধ্যে ৮ জন শিক্ষক স্বশরীরে উপস্থিত থেকে এই সম্মাননা গ্রহণ করেন।

​সম্মাননাপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন— অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক নবদ্বীপ চন্দ্র দাস, প্রাক্তন সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেন, বর্তমান অধ্যক্ষ মাহমুদুল হাসান ভুঁইয়া, সহকারী প্রধান শিক্ষক ও তৎকালীন শিক্ষক আব্দুল ওহাব, বর্তমান সহকারী প্রধান শিক্ষক মো. আওলাদ হোসেন নোভেল, সিনিয়র শিক্ষক জহিরুল ইসলাম মোল্লা, সিনিয়র শিক্ষক বিষ্ণুপদ ভট্টাচার্য্য এবং সিনিয়র শিক্ষক গৌতম কুমার সাহা।

​এছাড়া সম্মাননা প্রদান করা হয় সিনিয়র শিক্ষক ফজলুল হক, প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক কমলকান্তি সাহা এবং প্রাক্তন সিনিয়র শিক্ষক মুজিবুল হক কবীরকে। অনুষ্ঠানে প্রয়াত সিনিয়র শিক্ষক মনোজ কুমার অধিকারীর পক্ষে তাঁর দুই কন্যা— মানসি অধিকারী ও মনিষা অধিকারী সম্মাননা স্মারক গ্রহণ করেন।

​অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রাক্তন ছাত্র ও শিক্ষকদের স্মৃতিচারণে পুরো অডিটরিয়ামজুড়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘ ২৫ বছর পর প্রিয় শিক্ষার্থীদের কাছ থেকে এমন অনন্য সম্মাননা ও ভালোবাসা পেয়ে শিক্ষকেরাও অশ্রুসিক্ত ও আবেগাপ্লুত হয়ে পড়েন।

​প্রাক্তন শিক্ষার্থীরা জানান, প্রিয় বিদ্যাপীঠের গৌরবময় ১৫০ বছরের ইতিহাস এবং তাঁদের নিজেদের ২৫ বছরের এই পথচলাকে স্মরণীয় করে রাখতেই এই ‘গুরুবন্দনা’ ও রজতজয়ন্তীর আয়োজন। আগামীতেও তাঁদের এই মেলবন্ধন ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) প্রথম চেয়ারম্যান হলেন মাশুকুল ইসলাম রাজীব

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) প্রথম চেয়ারম্যান হলেন মাশুকুল ইসলাম রাজীব

শুক্রবার, ১২ জুন ২০২৬
অবমুক্ত হলো চাষাড়া-২নং রেলগেইট সংযোগ সড়ক: ৪ মিনিটে চাষাড়া, নগরবাসীর স্বস্তি

অবমুক্ত হলো চাষাড়া-২নং রেলগেইট সংযোগ সড়ক: ৪ মিনিটে চাষাড়া, নগরবাসীর স্বস্তি

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
সদরে শুরু হচ্ছে বিশাল বিতর্ক উৎসব, লড়বে ৬৪ স্কুলের ৬০০ শিক্ষার্থী

সদরে শুরু হচ্ছে বিশাল বিতর্ক উৎসব, লড়বে ৬৪ স্কুলের ৬০০ শিক্ষার্থী

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
দেশি-বিদেশি ষড়যন্ত্রেই শহীদ জিয়াকে হত্যা করা হয়েছিল: বিসিবি পরিচালক মাসুদ

দেশি-বিদেশি ষড়যন্ত্রেই শহীদ জিয়াকে হত্যা করা হয়েছিল: বিসিবি পরিচালক মাসুদ

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ফায়ার সার্ভিসের দুর্যোগ মোকাবেলা মহড়া

খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ফায়ার সার্ভিসের দুর্যোগ মোকাবেলা মহড়া

বুধবার, ১০ জুন ২০২৬
ট্রাইব্যুনালে জবানবন্দি: অয়ন ওসমানের গুলিতেই স্বজন নিহত, শামীম ওসমানের নির্দেশে মেলেনি চিকিৎসা

ট্রাইব্যুনালে জবানবন্দি: অয়ন ওসমানের গুলিতেই স্বজন নিহত, শামীম ওসমানের নির্দেশে মেলেনি চিকিৎসা

বুধবার, ১০ জুন ২০২৬