বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ | Thursday, 11 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ফায়ার সার্ভিসের দুর্যোগ মোকাবেলা মহড়া রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান: বিপুল মাদকসহ ৬ জন গ্রেপ্তার ট্রাইব্যুনালে জবানবন্দি: অয়ন ওসমানের গুলিতেই স্বজন নিহত, শামীম ওসমানের নির্দেশে মেলেনি চিকিৎসা বন্দরে ওষুধ ও কসমেটিকস আইন লঙ্ঘনে ৬ ফার্মেসিকে জরিমানা ফতুল্লায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার আড়াইহাজারে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে এসআই হাসনাঈন ক্লোজড কুতুবপুরে বসতবাড়িতে হামলা ও শ্লীলতাহানি: ঘটনাস্থল পরিদর্শনে এসপি, কঠোর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে উপজেলা রিসোর্স টিমের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জ মহিলা কলেজের সামনে নাসিকের উচ্ছেদ অভিযান, পুনর্বাসনের আশ্বাস নারায়ণগঞ্জে কল্যাণী খাল দখলমুক্ত করতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান: গুঁড়িয়ে দেওয়া হচ্ছে গার্মেন্টসের অবৈধ অংশ
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
ফতুল্লায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
নগরের বাইরে

ফতুল্লায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

শেয়ার করুন:

নারায়ণগঞ্জের ফতুল্লায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সোহেল সরকার (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার (১০ জুন) ভোরে ফতুল্লার রামারবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত সোহেল সরকার সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার নয়াগাঁও গ্রামের সুমেন সরকারের ছেলে। সে ফতুল্লার রামারবাগ এলাকার একটি বাসায় ভাড়া থাকতো।

​পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলে রামারবাগ এলাকার ওই ভাড়াটিয়া বাসার ছাদে শিশুটি খেলাধুলা করছিল। এ সময় একই বাড়ির ভাড়াটিয়া সোহেল সরকার শিশুটিকে কৌশলে ছাদে ওঠার সিঁড়ির পাশে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি কান্নাকাটি করতে করতে নিচে নেমে এসে পরিবারের কাছে ঘটনাটি খুলে বললে বিষয়টি জানাজানি হয়।

​পরবর্তীতে শিশুটির পরিবারের পক্ষ থেকে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ দ্রুত অভিযানে নামে। আজ ভোরে রামারবাগ এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত সোহেল সরকারকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজ শেখ জানান, "অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করেছে। ভুক্তভোগী শিশুটিকে ডাক্তারি পরীক্ষার (মেডিকেল টেস্ট) জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।"

​এই ঘটনায় ফতুল্লা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান: বিপুল মাদকসহ ৬ জন গ্রেপ্তার

রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান: বিপুল মাদকসহ ৬ জন গ্রেপ্তার

বুধবার, ১০ জুন ২০২৬
বন্দরে ওষুধ ও কসমেটিকস আইন লঙ্ঘনে ৬ ফার্মেসিকে জরিমানা

বন্দরে ওষুধ ও কসমেটিকস আইন লঙ্ঘনে ৬ ফার্মেসিকে জরিমানা

বুধবার, ১০ জুন ২০২৬
আড়াইহাজারে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে এসআই হাসনাঈন ক্লোজড

আড়াইহাজারে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে এসআই হাসনাঈন ক্লোজড

বুধবার, ১০ জুন ২০২৬
কুতুবপুরে বসতবাড়িতে হামলা ও শ্লীলতাহানি: ঘটনাস্থল পরিদর্শনে এসপি, কঠোর হুঁশিয়ারি

কুতুবপুরে বসতবাড়িতে হামলা ও শ্লীলতাহানি: ঘটনাস্থল পরিদর্শনে এসপি, কঠোর হুঁশিয়ারি

বুধবার, ১০ জুন ২০২৬
সিদ্ধিরগঞ্জে ট্রাকের নিচে চাপা পড়ে ছাত্রদল ও যুবদল নেতাসহ নিহত ২

সিদ্ধিরগঞ্জে ট্রাকের নিচে চাপা পড়ে ছাত্রদল ও যুবদল নেতাসহ নিহত ২

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য ছাত্রলীগ নেতা মাহফুজুল গ্রেফতার

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬