বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ | Thursday, 11 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ফায়ার সার্ভিসের দুর্যোগ মোকাবেলা মহড়া রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান: বিপুল মাদকসহ ৬ জন গ্রেপ্তার ট্রাইব্যুনালে জবানবন্দি: অয়ন ওসমানের গুলিতেই স্বজন নিহত, শামীম ওসমানের নির্দেশে মেলেনি চিকিৎসা বন্দরে ওষুধ ও কসমেটিকস আইন লঙ্ঘনে ৬ ফার্মেসিকে জরিমানা ফতুল্লায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার আড়াইহাজারে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে এসআই হাসনাঈন ক্লোজড কুতুবপুরে বসতবাড়িতে হামলা ও শ্লীলতাহানি: ঘটনাস্থল পরিদর্শনে এসপি, কঠোর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে উপজেলা রিসোর্স টিমের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জ মহিলা কলেজের সামনে নাসিকের উচ্ছেদ অভিযান, পুনর্বাসনের আশ্বাস নারায়ণগঞ্জে কল্যাণী খাল দখলমুক্ত করতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান: গুঁড়িয়ে দেওয়া হচ্ছে গার্মেন্টসের অবৈধ অংশ
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
আড়াইহাজারে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে এসআই হাসনাঈন ক্লোজড
নগরের বাইরে

আড়াইহাজারে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে এসআই হাসনাঈন ক্লোজড

শেয়ার করুন:

চাঁদাবাজি, হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) হাসনাঈন আহমেদকে প্রত্যাহার (ক্লোজড) করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। গত মঙ্গলবার রাতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ ব্যবস্থা নেওয়া হয়।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আড়াইহাজার উপজেলার বিভিন্ন এলাকায় দায়িত্ব পালনকালে এসআই হাসনাঈনের বিরুদ্ধে সাধারণ মানুষকে হয়রানি, ক্ষমতার অপব্যবহার এবং ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অসংখ্য অভিযোগ ওঠে। ভুক্তভোগীদের এসব সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত শুরু হয়। প্রাথমিক তদন্তে অনিয়মের সত্যতা মেলায় তাঁর বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

​এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, "এসআই হাসনাঈনকে ক্লোজড করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ ছিল।"

​জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ('গ' সার্কেল) মো. মেহেদী ইসলাম জানান, দায়িত্ব পালনকালে বিভিন্ন অনিয়ম ও হয়রানির লিখিত ও মৌখিক অভিযোগ পাওয়া আসছিল। এরই প্রেক্ষিতে এসআই হাসনাঈন আহমেদকে আড়াইহাজার থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর অধিকতর তদন্ত চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান: বিপুল মাদকসহ ৬ জন গ্রেপ্তার

রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান: বিপুল মাদকসহ ৬ জন গ্রেপ্তার

বুধবার, ১০ জুন ২০২৬
বন্দরে ওষুধ ও কসমেটিকস আইন লঙ্ঘনে ৬ ফার্মেসিকে জরিমানা

বন্দরে ওষুধ ও কসমেটিকস আইন লঙ্ঘনে ৬ ফার্মেসিকে জরিমানা

বুধবার, ১০ জুন ২০২৬
ফতুল্লায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

ফতুল্লায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

বুধবার, ১০ জুন ২০২৬
কুতুবপুরে বসতবাড়িতে হামলা ও শ্লীলতাহানি: ঘটনাস্থল পরিদর্শনে এসপি, কঠোর হুঁশিয়ারি

কুতুবপুরে বসতবাড়িতে হামলা ও শ্লীলতাহানি: ঘটনাস্থল পরিদর্শনে এসপি, কঠোর হুঁশিয়ারি

বুধবার, ১০ জুন ২০২৬
সিদ্ধিরগঞ্জে ট্রাকের নিচে চাপা পড়ে ছাত্রদল ও যুবদল নেতাসহ নিহত ২

সিদ্ধিরগঞ্জে ট্রাকের নিচে চাপা পড়ে ছাত্রদল ও যুবদল নেতাসহ নিহত ২

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য ছাত্রলীগ নেতা মাহফুজুল গ্রেফতার

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬