বুধবার, ১০ জুন ২০২৬ | Wednesday, 10 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
নারায়ণগঞ্জ মহিলা কলেজের সামনে নাসিকের উচ্ছেদ অভিযান, পুনর্বাসনের আশ্বাস নারায়ণগঞ্জে কল্যাণী খাল দখলমুক্ত করতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান: গুঁড়িয়ে দেওয়া হচ্ছে গার্মেন্টসের অবৈধ অংশ সিদ্ধিরগঞ্জে ট্রাকের নিচে চাপা পড়ে ছাত্রদল ও যুবদল নেতাসহ নিহত ২ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য ছাত্রলীগ নেতা মাহফুজুল গ্রেফতার সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামি রাজু গ্রেফতার, রয়েছে আরও ৬ মামলা ডেঙ্গু নিয়ন্ত্রণে গাফিলতি দেখলেই চাকরিচ্যুতি, ভালো কাজে পুরস্কার: নাসিক প্রশাসক রূপগঞ্জে ওজু শেখানোর অজুহাতে শিশুকে ধর্ষণচেষ্টা: মাদরাসা শিক্ষক গ্রেপ্তার শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ: নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা মোফাজ্জল হোসেন আনোয়ার বহিষ্কার সিদ্ধিরগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ গ্রেফতার ১৯ বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চাষাঢ়ায় ছাত্র ফেডারেশনের মানববন্ধন
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
নগরের বাইরে

সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য ছাত্রলীগ নেতা মাহফুজুল গ্রেফতার

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামির নাম মোঃ মাহফুজুল আলম (২২)। তিনি সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য বলে জানা গেছে।
​মঙ্গলবার (০৯ জুন) সোনারগাঁও থানাধীন কাঁচপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন থানার উপ-পরিদর্শক (এসআই) সহিদুল ইসলাম ও এসআই পংকজ কুমার আচার্য্য।

​গ্রেফতারকৃত মাহফুজুল আলম কাঁচপুর উত্তর সেনপাড়া এলাকার মোঃ লালন মোল্লা ও সুমি আক্তারের ছেলে।
​সোনারগাঁও থানা পুলিশ জানিয়েছে, ধৃত আসামির বিরুদ্ধে থানায় সন্ত্রাস বিরোধী আইনে নিয়মিত মামলা রয়েছে। আজই তাকে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

সিদ্ধিরগঞ্জে ট্রাকের নিচে চাপা পড়ে ছাত্রদল ও যুবদল নেতাসহ নিহত ২

সিদ্ধিরগঞ্জে ট্রাকের নিচে চাপা পড়ে ছাত্রদল ও যুবদল নেতাসহ নিহত ২

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামি রাজু গ্রেফতার, রয়েছে আরও ৬ মামলা

সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামি রাজু গ্রেফতার, রয়েছে আরও ৬ মামলা

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
রূপগঞ্জে ওজু শেখানোর অজুহাতে শিশুকে ধর্ষণচেষ্টা: মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

রূপগঞ্জে ওজু শেখানোর অজুহাতে শিশুকে ধর্ষণচেষ্টা: মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
সিদ্ধিরগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ গ্রেফতার ১৯

সিদ্ধিরগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ গ্রেফতার ১৯

সোমবার, ০৮ জুন ২০২৬
বন্দরে ৭৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বন্দরে ৭৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সোমবার, ০৮ জুন ২০২৬
মেঘনা নদীর পানি শোধন করে সরবরাহ করা হবে ঢাকায়: স্থানীয় সরকার মন্ত্রী

মেঘনা নদীর পানি শোধন করে সরবরাহ করা হবে ঢাকায়: স্থানীয় সরকার মন্ত্রী

সোমবার, ০৮ জুন ২০২৬