নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে গাছের চারা বিতরণ
নারায়ণগঞ্জ জেলাকে সবুজে সুশোভিত করতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় জেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (০৬ জুন, ২০২৬ খ্রি.) জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জেলার বিভিন্ন এনজিও, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানসহ সর্বস্তরের সাধারণ জনগণের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
উক্ত গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির।
পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
- পুলিশ সুপার, নারায়ণগঞ্জ।
- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ।
- উপজেলা নির্বাহী অফিসার, নারায়ণগঞ্জ সদর উপজেলা।
এছাড়াও জেলার বিশিষ্ট সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত থেকে জেলা প্রশাসনের এই পরিবেশবান্ধব উদ্যোগকে স্বাগত জানান।
উপস্থিত অতিথিবৃন্দ সবাইকে অন্তত একটি করে গাছের চারা রোপণ ও তার সঠিক পরিচর্যা করার আহ্বান জানান, যেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও সবুজ নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব হয়।