শুক্রবার, ০৫ জুন ২০২৬ | Friday, 05 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
নারায়ণগঞ্জে হবে ১ হাজার শয্যার সুপার স্পেশালাইজড হাসপাতাল: ড. জিয়াউদ্দিন হায়দার বন্দরে পুলিশের ওপর হামলা ও অস্ত্র লুট মামলার আসামি ছিনতাইকারী মানিক গ্রেপ্তার বন্দরে প্রাক্তন স্ত্রীর সাথে পুনর্বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যান: যুবকের মাথায় রামদার কোপ যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হলেন সিদ্ধিরগঞ্জের সোহেল সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ নেতাকর্মী গ্রেফতার এনায়েতনগর ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী হাফেজ আব্দুল মোমিন, ৬ মেম্বারের নাম ঘোষণা সাবেক মেয়র আইভীর বাসায় যাওয়ায় নাসিক কর্মচারী ছাঁটাইয়ের অভিযোগ, ভিন্ন দাবি প্রশাসনের জিয়াউর রহমান স্মরণে নারায়ণগঞ্জ জেলা পরিষদের ৭ দিনের আয়োজন আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু এক বছরের বেশি কারাবাসের পর মুক্ত আইভী, দেওভোগের বাড়ির চারপাশে পুলিশের সিসিটিভি ক্যামেরা
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হলেন সিদ্ধিরগঞ্জের সোহেল
নগরের বাইরে

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হলেন সিদ্ধিরগঞ্জের সোহেল

শেয়ার করুন:

জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের কৃতি সন্তান সাইদুর রহমান সোহেল।

​গত বৃহস্পতিবার (৪ জুন) আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট এই কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়।

​তৃণমূল থেকে উঠে আসা সাইদুর রহমান সোহেল সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের মাধ্যমে তাঁর রাজনৈতিক জীবন শুরু করেন। এরপর তিনি পর্যায়ক্রমে কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সম্পাদক এবং ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক প্রতিষ্ঠাতা আহ্বায়ক সদস্য হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

​কেন্দ্রীয় যুবদলে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পাওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি গভীর ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাইদুর রহমান সোহেল। একই সাথে তিনি যুবদলের নবনির্বাচিত সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

​এক প্রতিক্রিয়ায় সাইদুর রহমান সোহেল বলেন, “বিগত ১৭ বছর দলের যেকোনো আন্দোলন-সংগ্রামে জীবন বাজি রেখে রাজপথে সক্রিয় ছিলাম। দল আমার সেই ত্যাগের মূল্যায়ন করেছে। শীর্ষ নেতৃত্ব আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছে, আগামী দিনে রাজপথের লড়াই-সংগ্রামে তার সর্বোচ্চ মর্যাদা রক্ষা করব। নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে আমি অর্পিত দায়িত্ব পালন করতে চাই।”

​এদিকে সাইদুর রহমান সোহেল কেন্দ্রীয় যুবদলের সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হওয়ায় সিদ্ধিরগঞ্জসহ নারায়ণগঞ্জের স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মাঝে আনন্দ ও উদ্দীপনা বিরাজ করছে। বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা তাঁকে সামাজিক যোগাযোগমাধ্যমে ও সশরীরে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

বন্দরে পুলিশের ওপর হামলা ও অস্ত্র লুট মামলার আসামি ছিনতাইকারী মানিক গ্রেপ্তার

বন্দরে পুলিশের ওপর হামলা ও অস্ত্র লুট মামলার আসামি ছিনতাইকারী মানিক গ্রেপ্তার

শুক্রবার, ০৫ জুন ২০২৬
বন্দরে প্রাক্তন স্ত্রীর সাথে পুনর্বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যান: যুবকের মাথায় রামদার কোপ

বন্দরে প্রাক্তন স্ত্রীর সাথে পুনর্বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যান: যুবকের মাথায় রামদার কোপ

শুক্রবার, ০৫ জুন ২০২৬
সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ নেতাকর্মী গ্রেফতার

সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ নেতাকর্মী গ্রেফতার

শুক্রবার, ০৫ জুন ২০২৬
এনায়েতনগর ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী হাফেজ আব্দুল মোমিন, ৬ মেম্বারের নাম ঘোষণা

এনায়েতনগর ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী হাফেজ আব্দুল মোমিন, ৬ মেম্বারের নাম ঘোষণা

শুক্রবার, ০৫ জুন ২০২৬
আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
ডকইয়ার্ডে তৈরি ৭০ টনের ফ্লোটিং ক্রেন বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর

ডকইয়ার্ডে তৈরি ৭০ টনের ফ্লোটিং ক্রেন বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬