বন্দরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে ছাত্রদলের মিলাদ ও দোয়া মাহফিল
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের ১৯নং ওয়ার্ড (বন্দর থানা) শাখার উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৯নং ওয়ার্ড ছাত্রদল নেতা ওয়ালিদ আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি পদপ্রার্থী রাহিদ ইসতিয়াক শিকদার।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:
- বিএনপি নেতৃবৃন্দ: ১৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সেলিম, সাধারণ সম্পাদক মোঃ আশরাফ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন (পল্লু) এবং বিএনপি নেতা আলমগীর হোসেন আলম।
- যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ: যুবদল নেতা আক্তার হোসেন, আরাফাত রকি, সাবেক বন্দর উপজেলা ছাত্রদল নেতা আবির ইসলাম সমিক, বন্দর থানা ছাত্রদলের সভাপতি আল-আমিন এবং নারায়ণগঞ্জ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আলিমুল ইসলাম সিফাত।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ১৯নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি তানভীর আহমেদ, ছাত্রদল নেতা আকসার মিয়াদ, আল আহাদ, তানজিদ আহমেদ, মোঃ মুনতাহিন, সাবেক ছাত্রদল নেতা আমানুল্লাহ, তাফসীরসহ স্থানীয় ওয়ার্ড ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা এবং দেশের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।