শুক্রবার, ০৫ জুন ২০২৬ | Friday, 05 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
জিয়াউর রহমান স্মরণে নারায়ণগঞ্জ জেলা পরিষদের ৭ দিনের আয়োজন আড়াইহাজারে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু এক বছরের বেশি কারাবাসের পর মুক্ত আইভী, দেওভোগের বাড়ির চারপাশে পুলিশের সিসিটিভি ক্যামেরা ডকইয়ার্ডে তৈরি ৭০ টনের ফ্লোটিং ক্রেন বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর বন্দরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে ছাত্রদলের মিলাদ ও দোয়া মাহফিল ৩৯১ দিন পর চুনকা কুটিরে আইভী: নারায়ণগঞ্জের রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ নারায়ণগঞ্জ সদর ইউএনও’র সাথে জেলা মহিলা পরিষদের সৌজন্য সাক্ষাৎ, যৌথভাবে কাজ করার আশাবাদ কারামুক্ত হলেন নাসিকের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী সেলিম ওসমানকে গ্রেফতার করা না হলে ধরে আনার হুমকি বিএনপি নেতার তীব্র গরমে স্বস্তির ছোঁয়া: শহরের মোড়ে মোড়ে ডিসি-এসপির ঠান্ডা পানি ও স্যালাইন বিতরণ
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
জিয়াউর রহমান স্মরণে নারায়ণগঞ্জ জেলা পরিষদের ৭ দিনের আয়োজন
মহানগর

জিয়াউর রহমান স্মরণে নারায়ণগঞ্জ জেলা পরিষদের ৭ দিনের আয়োজন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতদিনব্যাপী দুর্লভ আলোকচিত্র প্রদর্শনী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রক্তদান কর্মসূচি, বইমেলা ও বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ এ আয়োজনের উদ্বোধন করেন।

সকাল ১০টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিশু-কিশোরের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। একই দিন বেলা ১২টায় জেলা পরিষদ প্রাঙ্গণে জিয়াউর রহমানের দুর্লভ আলোকচিত্র প্রদর্শনী, রেড ক্রিসেন্টের উদ্যোগে রক্তদান কর্মসূচি, জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে বইমেলা এবং নার্সারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষমেলার উদ্বোধন করা হয়। আয়োজকরা জানান, এসব কর্মসূচি আগামী সাত দিন চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ ও জাতির কল্যাণে যেভাবে কাজ করেছেন, তার দলের অনুসারী হিসেবে আমরা ৪৫ বছর পরও তার রেখে যাওয়া দিকনির্দেশনা, নীতি-নৈতিকতা ও আদর্শ ধারণ করে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করি। পুরো জাতিও তাকে এভাবেই স্মরণ করে।”

তিনি আরও বলেন, “চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুরা তাদের চিত্রকর্মের মাধ্যমে জিয়াউর রহমানের প্রতি তাদের অনুভূতি ও মনোভাব তুলে ধরেছে। তাদের অসাধারণ চিন্তাভাবনা ও সৃজনশীলতা ছবি না দেখলে বোঝা যেত না। এছাড়া জিয়াউর রহমানের দুর্লভ আলোকচিত্র প্রদর্শনী, বইমেলা ও বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে। আগামী সাত দিন নারায়ণগঞ্জবাসী এসব আয়োজন উপভোগ করতে পারবেন।”

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশিকুল ইসলাম রাজীব, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি, জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া, বিএনপি নেতা রিয়াম মোহাম্মদ চৌধুরী প্রমুখ।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

এক বছরের বেশি কারাবাসের পর মুক্ত আইভী, দেওভোগের বাড়ির চারপাশে পুলিশের সিসিটিভি ক্যামেরা

এক বছরের বেশি কারাবাসের পর মুক্ত আইভী, দেওভোগের বাড়ির চারপাশে পুলিশের সিসিটিভি ক্যামেরা

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
বন্দরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে ছাত্রদলের মিলাদ ও দোয়া মাহফিল

বন্দরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে ছাত্রদলের মিলাদ ও দোয়া মাহফিল

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
৩৯১ দিন পর চুনকা কুটিরে আইভী: নারায়ণগঞ্জের রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ

৩৯১ দিন পর চুনকা কুটিরে আইভী: নারায়ণগঞ্জের রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
নারায়ণগঞ্জ সদর ইউএনও’র সাথে জেলা মহিলা পরিষদের সৌজন্য সাক্ষাৎ, যৌথভাবে কাজ করার আশাবাদ

নারায়ণগঞ্জ সদর ইউএনও’র সাথে জেলা মহিলা পরিষদের সৌজন্য সাক্ষাৎ, যৌথভাবে কাজ করার আশাবাদ

বুধবার, ০৩ জুন ২০২৬
কারামুক্ত হলেন নাসিকের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী

কারামুক্ত হলেন নাসিকের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী

বুধবার, ০৩ জুন ২০২৬
সেলিম ওসমানকে গ্রেফতার করা না হলে ধরে আনার হুমকি বিএনপি নেতার

সেলিম ওসমানকে গ্রেফতার করা না হলে ধরে আনার হুমকি বিএনপি নেতার

বুধবার, ০৩ জুন ২০২৬