নগরের বাইরে
সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ নেতাকর্মী গ্রেফতার
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ জনাব গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ।
আজ ০৫/০৬/২০২৬ খ্রিঃ সোনারগাঁও থানার একটি চৌকস আভিযানিক টিম এই বিশেষ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলেন:
- দেলোয়ার হোসেন মেম্বর (৫৫) পদবী: সনমান্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। পরিচয়: পিতা- মৃত কালু বেপারী, মাতা- আসিয়া বেগম, সাং- মারুফদী, ইউপি- সনমান্দী, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ।
- নাজমুল ইসলাম টিটু (৩৪) পদবী: নোয়াগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। পরিচয়: পিতা- মৃত ডাক্তার ইসমাইল, মাতা- নাজমা আক্তার, সাং- পরমেশ্বর্দী, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত আসামীদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়েরপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।