শনিবার, ২৩ মে ২০২৬ | Saturday, 23 May 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
সিদ্ধিরগঞ্জে যুবককে কুপিয়ে জখম ও ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন কর্মস্থলে নারী আইনজীবীকে হেনস্তার চেষ্টা: সুপ্রিম কোর্টের আইনজীবী বাঁধনের তীব্র নিন্দা ও প্রতিবাদ শিশু রামিসা হত্যা: দ্রুত বিচারের দাবিতে নারায়ণগঞ্জে নারীদের মানববন্ধন ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে চাষাঢ়ায় ইসলামী যুব মজলিসের মানববন্ধন ভারতে মুসলমানদের ওপর নির্যাতন ও দেশে সাম্প্রতিক অপরাধের প্রতিবাদে মদনপুরে ওলামা পরিষদের বিক্ষোভ নারায়ণগঞ্জে ৪ রত্নগর্ভা মাকে হলি উইলস স্কুলের সম্মাননা ফতুল্লার জলাবদ্ধতা নিরসন ও মাদক নির্মূলে ঐক্যবদ্ধ কাজের আহ্বান বিএনপি নেতা রিয়াদের নারায়ণগঞ্জে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিমেন্ট কারখানা শ্রমিক নিহত, আহত ২ ফতুল্লায় যাত্রীবেশে অটোরিকশা চালকের গলা কেটে হত্যার চেষ্টা, রগ কাটা অবস্থায় ঢামেকে ভর্তি রামিসা হত্যার বিচার ও নারী-শিশুর নিরাপত্তার দাবিতে তোলারাম কলেজে ছাত্র ফ্রন্টের মানববন্ধন
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
ভারতে মুসলমানদের ওপর নির্যাতন ও দেশে সাম্প্রতিক অপরাধের প্রতিবাদে মদনপুরে ওলামা পরিষদের বিক্ষোভ
নগরের বাইরে

ভারতে মুসলমানদের ওপর নির্যাতন ও দেশে সাম্প্রতিক অপরাধের প্রতিবাদে মদনপুরে ওলামা পরিষদের বিক্ষোভ

শেয়ার করুন:

ভারতে মুসলমানদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদ এবং দেশে সাম্প্রতিক খুন, ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের বিচারের দাবিতে নারায়ণগঞ্জের বন্দরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ওলামা পরিষদ।

​শুক্রবার (২২ মে) বাদ জুমআ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় মদনপুর ইউনিয়ন ওলামা পরিষদের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

​সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বন্দর থানা ওলামা পরিষদের সভাপতি মুফতি কবির হোসাইন। তিনি ভারতের বিভিন্ন স্থানে মুসলমানদের ওপর চলমান হামলা, নিপীড়ন ও ধর্মীয় উসকানিমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং এসব বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত হস্তক্ষেপ ও দৃষ্টি আকর্ষণ করেন।

​মদনপুর ইউনিয়ন ওলামা পরিষদের সভাপতি হাফেজ মুফতি নূরুদ্দিনের সভাপতিত্বে এবং বন্দর থানা ওলামা পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি ইসমাইলের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন— সংগঠনের সাংগঠনিক সম্পাদক মুফতি সালমান রফিকী, সহ-সভাপতি মুফতি মনিরুজ্জামান চাঁদপুরি, সদস্য মুফতি ফয়জুল্লাহ এবং মদনপুর ইউনিয়ন ওলামা পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মাজহারুল ইসলাম।

​বক্তারা কেবল আন্তর্জাতিক ইস্যু নয়, দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপরও আলোকপাত করেন। দেশে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া খুন, ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে তারা বলেন, অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বিশেষ করে দেশজুড়ে আলোড়ন সৃষ্টিকারী রামিসা ও আছিয়া হত্যা মামলাসহ সব আলোচিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও রায় কার্যকরের দাবি জানান তারা।

​সমাবেশ শেষে বন্দর থানা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ওলামা পরিষদের নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ মুসল্লিদের অংশগ্রহণে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ প্রদক্ষিণ করে।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

ফতুল্লার জলাবদ্ধতা নিরসন ও মাদক নির্মূলে ঐক্যবদ্ধ কাজের আহ্বান বিএনপি নেতা রিয়াদের

ফতুল্লার জলাবদ্ধতা নিরসন ও মাদক নির্মূলে ঐক্যবদ্ধ কাজের আহ্বান বিএনপি নেতা রিয়াদের

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
ফতুল্লায় যাত্রীবেশে অটোরিকশা চালকের গলা কেটে হত্যার চেষ্টা, রগ কাটা অবস্থায় ঢামেকে ভর্তি

ফতুল্লায় যাত্রীবেশে অটোরিকশা চালকের গলা কেটে হত্যার চেষ্টা, রগ কাটা অবস্থায় ঢামেকে ভর্তি

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
তল্লায় ১১ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

তল্লায় ১১ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সোনারগাঁয়ে ৪ দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার, লড়াকু অভিযানে পুলিশ

সোনারগাঁয়ে ৪ দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার, লড়াকু অভিযানে পুলিশ

বুধবার, ২০ মে ২০২৬
সোনারগাঁয়ে ১০ টাকা চাঁদা না দেওয়ায় অটোচালককে পিটিয়ে হত্যা, মহাসড়ক অবরোধ

সোনারগাঁয়ে ১০ টাকা চাঁদা না দেওয়ায় অটোচালককে পিটিয়ে হত্যা, মহাসড়ক অবরোধ

বুধবার, ২০ মে ২০২৬