বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ | Thursday, 21 May 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
ফতুল্লার জলাবদ্ধতা নিরসন ও মাদক নির্মূলে ঐক্যবদ্ধ কাজের আহ্বান বিএনপি নেতা রিয়াদের নারায়ণগঞ্জে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিমেন্ট কারখানা শ্রমিক নিহত, আহত ২ ফতুল্লায় যাত্রীবেশে অটোরিকশা চালকের গলা কেটে হত্যার চেষ্টা, রগ কাটা অবস্থায় ঢামেকে ভর্তি রামিসা হত্যার বিচার ও নারী-শিশুর নিরাপত্তার দাবিতে তোলারাম কলেজে ছাত্র ফ্রন্টের মানববন্ধন তল্লায় ১১ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে মা ও শিশু সহায়তা কর্মসূচির অবহিতকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা মেয়র নির্বাচনে দলীয় সিদ্ধান্ত হয়নি, তবে জনগণের চাপ আছে: সিরাজুল মামুন বন্দরে পশুর হাটের ইজারা সম্পন্ন: ৫টি বরাদ্দ পেলেও দরদাতা মেলেনি ২ হাটে ​‘সস্তা রাজনীতির যাঁতাকলে পিষ্ট হচ্ছেন আইনজীবীরা’: নবীনদের সংবর্ধনায় শিশির মনির
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
ফতুল্লার জলাবদ্ধতা নিরসন ও মাদক নির্মূলে ঐক্যবদ্ধ কাজের আহ্বান বিএনপি নেতা রিয়াদের
নগরের বাইরে

ফতুল্লার জলাবদ্ধতা নিরসন ও মাদক নির্মূলে ঐক্যবদ্ধ কাজের আহ্বান বিএনপি নেতা রিয়াদের

শেয়ার করুন:

নারায়ণগঞ্জের ফতুল্লার সামগ্রিক উন্নয়ন ও দীর্ঘদিনের স্থায়ী জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

​বৃহস্পতিবার (২১ মে) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

​বক্তব্যে রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, "ফতুল্লার উন্নয়নের প্রশ্নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এখানে মতের কোনো ভিন্নতা না রেখে সম্মিলিতভাবে সমস্যার সমাধানে এগিয়ে আসতে হবে।"

​ফতুল্লার দীর্ঘদিনের পুঞ্জীভূত জলাবদ্ধতা সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, "এই সমস্যা নিরসনে বিভিন্ন পক্ষ কাজ করলেও স্থায়ী সমাধান এখনো সম্ভব হয়নি। এ সংকট থেকে মুক্তি পেতে হলে সমন্বিত উদ্যোগ ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে স্থায়ী সমাধানের পথ বের করতে হবে।"

​এ সময় সমাজে মাদকের ভয়াবহ বিস্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এই বিএনপি নেতা বলেন, "এখন এমন অবস্থা দাঁড়িয়েছে— কে মাদক বিক্রি করে না বা কে মাদক সেবন করে না, তা খুঁজে বের করাই কঠিন হয়ে পড়েছে। এই সামাজিক ব্যাধি দূর করতে প্রশাসনের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। অপরাধ দমনে কোনো ধরনের আপস করা যাবে না।"

​নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. ফয়েজ আহমেদের সভাপতিত্বে উক্ত আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন।

​সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন— ফতুল্লা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান নূর, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের একান্ত সচিব সেলিম হোসেন দিপু, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আবদুর রহিম, জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক লুবনা রহমান এবং ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দ।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

ফতুল্লায় যাত্রীবেশে অটোরিকশা চালকের গলা কেটে হত্যার চেষ্টা, রগ কাটা অবস্থায় ঢামেকে ভর্তি

ফতুল্লায় যাত্রীবেশে অটোরিকশা চালকের গলা কেটে হত্যার চেষ্টা, রগ কাটা অবস্থায় ঢামেকে ভর্তি

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
তল্লায় ১১ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

তল্লায় ১১ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সোনারগাঁয়ে ৪ দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার, লড়াকু অভিযানে পুলিশ

সোনারগাঁয়ে ৪ দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার, লড়াকু অভিযানে পুলিশ

বুধবার, ২০ মে ২০২৬
সোনারগাঁয়ে ১০ টাকা চাঁদা না দেওয়ায় অটোচালককে পিটিয়ে হত্যা, মহাসড়ক অবরোধ

সোনারগাঁয়ে ১০ টাকা চাঁদা না দেওয়ায় অটোচালককে পিটিয়ে হত্যা, মহাসড়ক অবরোধ

বুধবার, ২০ মে ২০২৬
সিদ্ধিরগঞ্জে অপহৃত ২ শিশু উদ্ধার: সন্তানদের বিক্রি করতে চেয়েছিল জুয়াড়ি বাবা, নারীসহ গ্রেফতার ৩

সিদ্ধিরগঞ্জে অপহৃত ২ শিশু উদ্ধার: সন্তানদের বিক্রি করতে চেয়েছিল জুয়াড়ি বাবা, নারীসহ গ্রেফতার ৩

মঙ্গলবার, ১৯ মে ২০২৬