শনিবার, ২৩ মে ২০২৬ | Saturday, 23 May 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
সিদ্ধিরগঞ্জে যুবককে কুপিয়ে জখম ও ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন কর্মস্থলে নারী আইনজীবীকে হেনস্তার চেষ্টা: সুপ্রিম কোর্টের আইনজীবী বাঁধনের তীব্র নিন্দা ও প্রতিবাদ শিশু রামিসা হত্যা: দ্রুত বিচারের দাবিতে নারায়ণগঞ্জে নারীদের মানববন্ধন ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে চাষাঢ়ায় ইসলামী যুব মজলিসের মানববন্ধন ভারতে মুসলমানদের ওপর নির্যাতন ও দেশে সাম্প্রতিক অপরাধের প্রতিবাদে মদনপুরে ওলামা পরিষদের বিক্ষোভ নারায়ণগঞ্জে ৪ রত্নগর্ভা মাকে হলি উইলস স্কুলের সম্মাননা ফতুল্লার জলাবদ্ধতা নিরসন ও মাদক নির্মূলে ঐক্যবদ্ধ কাজের আহ্বান বিএনপি নেতা রিয়াদের নারায়ণগঞ্জে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিমেন্ট কারখানা শ্রমিক নিহত, আহত ২ ফতুল্লায় যাত্রীবেশে অটোরিকশা চালকের গলা কেটে হত্যার চেষ্টা, রগ কাটা অবস্থায় ঢামেকে ভর্তি রামিসা হত্যার বিচার ও নারী-শিশুর নিরাপত্তার দাবিতে তোলারাম কলেজে ছাত্র ফ্রন্টের মানববন্ধন
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
শিশু রামিসা হত্যা: দ্রুত বিচারের দাবিতে নারায়ণগঞ্জে নারীদের মানববন্ধন
মহানগর

শিশু রামিসা হত্যা: দ্রুত বিচারের দাবিতে নারায়ণগঞ্জে নারীদের মানববন্ধন

শেয়ার করুন:

নারায়ণগঞ্জে শিশু রামিসাকে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার প্রতিবাদ এবং জড়িত অপরাধীদের দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

​আজ শুক্রবার (২২ মে) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনের সামনে বঙ্গবন্ধু সড়কে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক নারী সংগঠন ‘গার্লস অব নারায়ণগঞ্জ’-এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সংগঠনের সদস্যরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

​‘গার্লস অব নারায়ণগঞ্জ’-এর প্রধান অ্যাডমিন রুবাইয়া জুলকার খানের সভাপতিত্বে মানববন্ধনের সঞ্চালনা করেন সংগঠনের মডারেটর তাসনিম আক্তার আশা, রোকেয়া অন্তরা, রহমান তুশি ও সামিয়া রহমান। এ সময় সংগঠনের বিপুল সংখ্যক সাধারণ সদস্য ও স্থানীয় সচেতন নাগরিক উপস্থিত ছিলেন।

​মানববন্ধনে বক্তারা দেশজুড়ে নারী ও শিশু নির্যাতনের ক্রমবর্ধমান ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, একের পর এক শিশু নির্যাতন ও খুনের ঘটনা ঘটলেও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। বক্তারা অবিলম্বে রামিসা হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে এবং সারাদেশে শিশু-কিশোরীদের সার্বিক নিরাপত্তা জোরদারে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

​সভাপতির বক্তব্যে রুবাইয়া জুলকার খান বলেন, "বিচারহীনতার সংস্কৃতির কারণেই দেশে ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের মতো জঘন্য অপরাধ বারবার ঘটছে। অপরাধীদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করা না গেলে এই সামাজিক ব্যাধি কোনোভাবেই কমানো সম্ভব নয়।"

​প্রশাসনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি আরও বলেন, “রাষ্ট্র ও প্রশাসনকে এখনই কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। সমাজে এমন পরিস্থিতির সৃষ্টি হতে দেওয়া যাবে না, যেখানে সাধারণ মানুষ বিচার না পেয়ে আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হয়।”

​মানববন্ধন থেকে আগামীতে নারী ও শিশুদের সুরক্ষায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি রামিসা হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

কর্মস্থলে নারী আইনজীবীকে হেনস্তার চেষ্টা: সুপ্রিম কোর্টের আইনজীবী বাঁধনের তীব্র নিন্দা ও প্রতিবাদ

কর্মস্থলে নারী আইনজীবীকে হেনস্তার চেষ্টা: সুপ্রিম কোর্টের আইনজীবী বাঁধনের তীব্র নিন্দা ও প্রতিবাদ

শুক্রবার, ২২ মে ২০২৬
ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে চাষাঢ়ায় ইসলামী যুব মজলিসের মানববন্ধন

ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে চাষাঢ়ায় ইসলামী যুব মজলিসের মানববন্ধন

শুক্রবার, ২২ মে ২০২৬
নারায়ণগঞ্জে ৪ রত্নগর্ভা মাকে হলি উইলস স্কুলের সম্মাননা

নারায়ণগঞ্জে ৪ রত্নগর্ভা মাকে হলি উইলস স্কুলের সম্মাননা

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
নারায়ণগঞ্জে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিমেন্ট কারখানা শ্রমিক নিহত, আহত ২

নারায়ণগঞ্জে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিমেন্ট কারখানা শ্রমিক নিহত, আহত ২

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
রামিসা হত্যার বিচার ও নারী-শিশুর নিরাপত্তার দাবিতে তোলারাম কলেজে ছাত্র ফ্রন্টের মানববন্ধন

রামিসা হত্যার বিচার ও নারী-শিশুর নিরাপত্তার দাবিতে তোলারাম কলেজে ছাত্র ফ্রন্টের মানববন্ধন

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
নারায়ণগঞ্জে মা ও শিশু সহায়তা কর্মসূচির অবহিতকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে মা ও শিশু সহায়তা কর্মসূচির অবহিতকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬