শনিবার, ২৩ মে ২০২৬ | Saturday, 23 May 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
সিদ্ধিরগঞ্জে যুবককে কুপিয়ে জখম ও ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন কর্মস্থলে নারী আইনজীবীকে হেনস্তার চেষ্টা: সুপ্রিম কোর্টের আইনজীবী বাঁধনের তীব্র নিন্দা ও প্রতিবাদ শিশু রামিসা হত্যা: দ্রুত বিচারের দাবিতে নারায়ণগঞ্জে নারীদের মানববন্ধন ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে চাষাঢ়ায় ইসলামী যুব মজলিসের মানববন্ধন ভারতে মুসলমানদের ওপর নির্যাতন ও দেশে সাম্প্রতিক অপরাধের প্রতিবাদে মদনপুরে ওলামা পরিষদের বিক্ষোভ নারায়ণগঞ্জে ৪ রত্নগর্ভা মাকে হলি উইলস স্কুলের সম্মাননা ফতুল্লার জলাবদ্ধতা নিরসন ও মাদক নির্মূলে ঐক্যবদ্ধ কাজের আহ্বান বিএনপি নেতা রিয়াদের নারায়ণগঞ্জে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিমেন্ট কারখানা শ্রমিক নিহত, আহত ২ ফতুল্লায় যাত্রীবেশে অটোরিকশা চালকের গলা কেটে হত্যার চেষ্টা, রগ কাটা অবস্থায় ঢামেকে ভর্তি রামিসা হত্যার বিচার ও নারী-শিশুর নিরাপত্তার দাবিতে তোলারাম কলেজে ছাত্র ফ্রন্টের মানববন্ধন
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে চাষাঢ়ায় ইসলামী যুব মজলিসের মানববন্ধন
মহানগর

ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে চাষাঢ়ায় ইসলামী যুব মজলিসের মানববন্ধন

শেয়ার করুন:

দেশে ক্রমবর্ধমান ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে এবং সম্প্রতি ধর্ষণের শিকার রামিসার ঘটনার সুষ্ঠু বিচার ও ধর্ষকদের প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন করেছে ইসলামী যুব মজলিস।

​শুক্রবার (২২ মে) বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়া শহীদ জিয়া হলের সামনে ইসলামী যুব মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

​ইসলামী যুব মজলিসের সদর থানা সভাপতি মুহাম্মদ শামীমের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, খেলাফত মজলিসের মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, ইসলামী যুব মজলিসের মহানগর সভাপতি ডাঃ মোতাহার হুসাইন এবং জেলা সভাপতি রিফাত আহমদ সাজিদ।

​মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, "রামিসার মতো অবুঝ ও নিরপরাধ মেয়েরা আজ নিজ দেশে নিরাপদ নয়। দেশে ধর্ষণের মতো জঘন্য অপরাধ বাড়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে দীর্ঘমেয়াদী বিচারপ্রক্রিয়া এবং আইনের ফাঁকফোকরে অপরাধীদের পার পেয়ে যাওয়ার সুযোগ। শুধু আইনের বইয়ে শাস্তি থাকলেই অপরাধ কমে না, যদি না তার দ্রুত ও দৃষ্টান্তমূলক প্রয়োগ নিশ্চিত করা হয়।"

​বক্তারা আরও বলেন, ইসলামী শরিয়াহ অনুযায়ী নারীদের সম্মান ও সম্ভ্রম রক্ষা করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। ধর্ষণের মতো অপরাধের ক্ষেত্রে কঠোর ও দৃশ্যমান শাস্তি কার্যকর করা হলে তা সম্ভাব্য অপরাধীদের মনে ভীতি তৈরি করবে এবং সমাজে একটি শক্ত বার্তা দেবে। এজন্য রামিসাসহ সকল ধর্ষণ ও নির্যাতনের ঘটনার স্থায়ী অবসান ঘটাতে ধর্ষকদের প্রকাশ্যে দৃষ্টান্তমূলক মৃত্যুদণ্ড কার্যকরের জোর দাবি জানান তারা।

​সভাপতির বক্তব্যে মুহাম্মদ শামীম প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রশাসন যদি দ্রুত রামিসার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না আনে, তাহলে সাধারণ জনগণ ও যুব সমাজকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

​মানববন্ধনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন— খেলাফত মজলিসের জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, ফতুল্লা থানা সভাপতি মাওলানা শরীফ মাহমুদ, ইসলামী ছাত্র মজলিসের জেলা সেক্রেটারি কামরুল হাসান মিরাজ, মহানগর সেক্রেটারি ফজলে রাব্বি, ইসলামী যুব মজলিসের জেলা সহ-সভাপতি তানভীর শিকদার, সহ-সাধারণ সম্পাদক হাফেজ শরীফ হোসাইন, ফতুল্লা থানা সভাপতি আয়ান আরিজ শিপন এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ হুসাইন প্রমুখ।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

কর্মস্থলে নারী আইনজীবীকে হেনস্তার চেষ্টা: সুপ্রিম কোর্টের আইনজীবী বাঁধনের তীব্র নিন্দা ও প্রতিবাদ

কর্মস্থলে নারী আইনজীবীকে হেনস্তার চেষ্টা: সুপ্রিম কোর্টের আইনজীবী বাঁধনের তীব্র নিন্দা ও প্রতিবাদ

শুক্রবার, ২২ মে ২০২৬
শিশু রামিসা হত্যা: দ্রুত বিচারের দাবিতে নারায়ণগঞ্জে নারীদের মানববন্ধন

শিশু রামিসা হত্যা: দ্রুত বিচারের দাবিতে নারায়ণগঞ্জে নারীদের মানববন্ধন

শুক্রবার, ২২ মে ২০২৬
নারায়ণগঞ্জে ৪ রত্নগর্ভা মাকে হলি উইলস স্কুলের সম্মাননা

নারায়ণগঞ্জে ৪ রত্নগর্ভা মাকে হলি উইলস স্কুলের সম্মাননা

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
নারায়ণগঞ্জে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিমেন্ট কারখানা শ্রমিক নিহত, আহত ২

নারায়ণগঞ্জে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিমেন্ট কারখানা শ্রমিক নিহত, আহত ২

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
রামিসা হত্যার বিচার ও নারী-শিশুর নিরাপত্তার দাবিতে তোলারাম কলেজে ছাত্র ফ্রন্টের মানববন্ধন

রামিসা হত্যার বিচার ও নারী-শিশুর নিরাপত্তার দাবিতে তোলারাম কলেজে ছাত্র ফ্রন্টের মানববন্ধন

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
নারায়ণগঞ্জে মা ও শিশু সহায়তা কর্মসূচির অবহিতকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে মা ও শিশু সহায়তা কর্মসূচির অবহিতকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬