মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ | Tuesday, 30 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
সিদ্ধিরগঞ্জে কন্যা সন্তানকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মামলার অভিযোগ,পিতার সংবাদ সম্মেলনে কোনো অপপ্রচারে যুবদল ভয় পায় না: সজল মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে দুই ব্যবসায়ীর সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জ জেলা কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু পূর্বাচল প্রকল্প ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার প্রস্তাব: আজ নিকার সভায় উঠছে, পরিবর্তন আসতে পারে নারায়ণগঞ্জের সীমানায় অর্থ ও সুবিধা না পেয়ে রূপগঞ্জের ইউএনও’র বিরুদ্ধে মিথ্যা সংবাদের অভিযোগ দালালের খপ্পরে না পড়ে বৈধ ও নিরাপদ উপায়ে বিদেশ যাওয়ার আহ্বান নারায়ণগঞ্জ ডিসির নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই পরিবারকে ‘খেলার’ আমন্ত্রণ যুবদল নেতার নারায়ণগঞ্জে শব্দদূষণের দায়ে ৪ যানবাহনকে জরিমানা, হর্ন জব্দ নারায়ণগঞ্জে ডিসির নির্দেশে গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের কাজ শুরু, স্বস্তিতে হাজারো মানুষ
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. রাজনীতি
প্রয়াত খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জেলা স্বেচ্ছাসেবক দলের ৯০ দিনের কর্মসূচি ঘোষণা
রাজনীতি

প্রয়াত খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জেলা স্বেচ্ছাসেবক দলের ৯০ দিনের কর্মসূচি ঘোষণা

শেয়ার করুন:
নারায়ণগঞ্জ ভয়েস// নিজস্ব প্রতিবেদক:
(১৫ মে) শুক্রবার 
নারায়ণগঞ্জে ৯০ দিনের ব্যতিক্রমধর্মী মানবিক কর্মসূচির সমর্থনে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান বাবুর নেতৃত্বে বিশাল র‍্যলী অনুষ্ঠিত হয়েছে। বিএনপির প্রয়াত চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে এই কর্মসূচি গ্রহন করা হয়।

শুক্রবার (১৫ মে) বিকেলে বাবুর নেতৃত্বে ওই র‍্যালীটি কাঠেরপুল ঈদগাহ এলাকা থেকে শুরু হয়ে শিবু মার্কেট, কুতুবাইল, নয়ামাটি হয়ে ফতুল্লা স্টেডিয়াম এলাকায় গিয়ে শেষ হয়। পরে সমাপনী বক্তব্যে আগামী ৯০ দিনের বিভিন্ন মানবিক কর্মসূচির ঘোষণা দেন তিনি।

বাবু এসময় বলেন, ১৫ মে থেকে আগামী ১৫ আগস্ট ২০২৬ পর্যন্ত এসব কর্মসূচি চলবে।

এই কর্মসূচির আওতায় এতিম শিশুদের ধর্মীয় ও আধুনিক শিক্ষার ব্যবস্থা, স্কুল ও এতিমখানা স্থাপন, অসহায় ও বেওয়ারিশ মৃতদেহের দাফন-কাফনের দায়িত্ব গ্রহণ, ভিক্ষাবৃত্তি নিরসনে ক্ষুদ্র ব্যবসা ও কুটির শিল্পে সহায়তা, দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, বৃক্ষরোপণ, রক্তদান, মশক নিধন, যানজট নিরসন এবং রাস্তা-ড্রেন পরিষ্কার কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান তিনি।

এছাড়াও তীব্র গরমে সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে খাবার পানি ও স্যালাইন বিতরণ এবং কোমলমতি শিশুদের শিক্ষায় উৎসাহিত করতে খাতা, কলম ও শিক্ষা উপকরণ বিতরণ করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, “বিগত স্বৈরাচারী হাসিনার শাসনামলে আমরা মরহুমা খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনায় সরাসরি মাঠে থেকে সংগ্রাম করেছি। আমরা আন্দোলন সংগ্রাম ছেড়ে দিছি, কিন্তু ট্রেনিং ছেড়ে দেইনি।”

তিনি আরও বলেন, “দেশে এমন কিছু করবেন না যেন আমাদের আবার মাঠে নামতে হয়। বাংলাদেশে কোনো অশান্তি করতে দেওয়া হবে না। এসময় জামাত শিবির এবং এনসিপিকে ঈঙ্গিত করে তাদের কঠোর সমালোচনা করেন। এসময় তিনি বলেন, বিএনপি সবসময় জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে, এবং তা ১০০ ভাগ বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ। 

জেলা স্বেচ্ছাসেবক দলের এই র‍্যালীতে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি জিয়াউর হক জিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা রফিকুল ইসলাম রকি, রফিকুল ইসলাম আপেল, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের নেতা নাজমুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ পিন্টু, সদ্য সাবেক ফতুল্লা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক লেলিন আহম্মেদ এবং নারায়ণগঞ্জ কলেজ শাখার সহ-সভাপতি ফয়সাল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

দলীয় শৃঙ্খলা ভঙ্গ: যুবদল নেতা খাইরুল ইসলাম সজীব বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ: যুবদল নেতা খাইরুল ইসলাম সজীব বহিষ্কার

রবিবার, ২১ জুন ২০২৬
শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ: নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা মোফাজ্জল হোসেন আনোয়ার বহিষ্কার

শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ: নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা মোফাজ্জল হোসেন আনোয়ার বহিষ্কার

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা দায়িত্বশীল সমাবেশ

নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা দায়িত্বশীল সমাবেশ

শনিবার, ১৬ মে ২০২৬
জুলাই সনদ বাস্তবায়ন না হলে তা হবে শহীদের রক্তের সাথে বেইমানী'—নারায়ণগঞ্জে জামায়াতের সেমিনারে নেতৃবৃন্দ

জুলাই সনদ বাস্তবায়ন না হলে তা হবে শহীদের রক্তের সাথে বেইমানী'—নারায়ণগঞ্জে জামায়াতের সেমিনারে নেতৃবৃন্দ

শুক্রবার, ০৮ মে ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ - মিছিল

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ - মিছিল

শনিবার, ১১ এপ্রিল ২০২৬
বেশি খাওয়ার চিন্তা বাদ দিতে হবে: মামুন মাহমুদ

বেশি খাওয়ার চিন্তা বাদ দিতে হবে: মামুন মাহমুদ

বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬